- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
নিজস্ব প্রতিবেদক দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম, পিলখানায় সেনা অফিসার হত্যা, শাপলা চত্বরে আলেম হত্যাসহ সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ জড়িত সবার বিচার ও গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার সকালে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করে দুপুর ২টায় সভাপতির বক্তব্য শেষে এক বিক্ষোভ মিছিল শুরু করে দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, কাকরাইল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে শেষ হয়। অবস্থান কর্মসূচিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ যে গণহত্যা…
নিজস্ব প্রতিবেদক নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। এর মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টার মর্যাদায়) আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে। এছাড়া অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিচ্ছেন। এর বাইরে সাবেক একজন সেনা কর্মকর্তার নাম শোনা যাচ্ছে। তবে তার বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল শুক্রবার নতুন উপদেষ্টাদের একটি শপথ অনুষ্ঠান হবে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা এখন পর্যন্ত…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক গণহত্যার দায়ে দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে চায়, তবে সে দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত কর্মসূচি পালনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, ছাত্রলীগ-যুবলীগসহ স্বৈরাচারের যারা দোসর ছিল সেসব দুষ্কৃতিকারীরা নতুন একটি গণঅভ্যুত্থান করে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে। এটি কখনো হতে দেওয়া হবে না। ছাত্র সমাজ মাঠে আছে, থাকবে। এ সময় পাল্টা গণঅভ্যুত্থান করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি…
আন্তর্জাতিক ডেস্ক ভারতের স্বাধীনতা দিবস উপলেক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার নয়াদিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশে দেওয়া প্রায় দেড়ঘণ্টার ভাষণে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরেছেন তিনি। একইসঙ্গে তার আশা, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বাংলাদেশ। খবর এনডিটিভির। ভাষণে ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে এমন মন্তব্য করেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা আশা করি সংখ্যালঘু, হিন্দুরা নিরাপদে থাকবেন। আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হবো। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী থেকে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন’- এমন খবর মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান। আইন উপদেষ্টা বলেন, ‘আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে তা ভুয়া।’ এর আগে গতকাল বুধবার বিচার বিভাগের সব কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশের কথা জানান আইন উপদেষ্টা। ওইদিন তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সব বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে-বিদেশে…
নিজস্ব প্রতিবেদক সিন্ডিকেট করে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্যরা হলেন- তার সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুন অর রশিদ বিশ্বাস, যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। অভিযোগের অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান…
ইবি প্রতিনিধি। আওয়ামী ফ্যাসিবাদের প্রতি বিপ্লবের ষড়যন্ত্র রুখে দিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে ‘রেজিস্ট্যান্স উইক’ এর কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে পাশ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে। সেসময় শিক্ষার্থীরা, ” ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, স্বৈরাচারীর ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”-ইত্যাদি স্লোগান দেয়। পরে বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি শেখপাড়া বাজার থেকে আবারও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসে। পরে সেখানেই এক…
নিজস্ব প্রতিবেদক দেশবাসীকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, গণতন্ত্র উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। তার মধ্যে ঢাকা মহানগর অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজধানীর গুলিস্তান এলাকায় অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। প্রশাসনকে শক্ত হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার অনুরোধ জানিয়ে মজনু বলেন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম-বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। বৌদ্ধ, হিন্দু, খ্রিষ্টান নির্বিশেষে…
হাবিপ্রবি প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিভিন্ন আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমানের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের এক মিটিংয়ে হলে অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ১৪ই আগস্ট (বুধবার) দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ছাত্রদের চারটি আবাসিক হলে সাংবাদিকদের উপস্থিতিতে শিক্ষার্থী ও শিক্ষকদের এই যৌথ অভিযানে বিপুল পরিমাণে সামুরাই, পেট্রোলবোমা, হকিস্টিক, রড, জিআই পাইপ ও মদের বোতল উদ্ধার করে সেনাবাহিনীর কাছে জমা দেওয়া হয়। গত ১৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়…
গাজীপুর প্রতিনিধি : নতুন বাংলাদেশ বিনির্মাণে অচল হয়ে পড়া টঙ্গীর সড়ক-মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী হিসেবে তারা তিন শিফটে ডিউটি ভাগ করে এ কাজ করছেন। বুধবার সকালে টঙ্গী-সিলেট আঞ্চলিক সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা থেকে টঙ্গী বাজার ও আব্দুল্লাহপুর পর্যন্ত শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করতে দেখা যায়। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে সড়ক-মহাসড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি করছেন। টঙ্গী স্টেশন রোডে টঙ্গী কলেজের প্রথম বর্ষের ছাত্র মো. রিয়াদ, ঢাকা পলিটেকনিক্যালের অষ্টম সেমিস্টারের ছাত্র মিনহাজ, নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিনা আক্তার, গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজের এইসএসসি পরীক্ষার্থী আদনান, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী লীনা, এসকে কলেজের…