- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
নিজস্ব প্রতিবেদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী আজ। শাহাদাত বার্ষিকী ঘিরে ছাত্র-জনতা ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে ধানমন্ডি-৩২ ও আশেপাশের এলাকা দখলে নিয়েছে আন্দোলনকারীরা। আওয়ামী লীগ সন্দেহে করা হচ্ছে তল্লাশি, মোবাইল চেক করে খোঁজা হচ্ছে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা। কালো পোশাক দেখলেই দলবলে দৌড়ানি দিয়ে মারধর করা হচ্ছে। আবার কেউ মোবাইলে ভিডিও করলে তাকেও জেরার মুখে পড়তে দেখা গেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত উপস্থিত থেকে এ চিত্র দেখা যায়। এ সময় ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনের রাস্তা তারকাটা দিয়ে আটকানো ছিল, ঢুকতে দেওয়া হয়নি কাউকে। মেট্রো শপিং মল গলির মুখে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের…
স্পোর্টস ডেস্ক ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ হতেই কিলিয়ান এমবাপ্পেকে নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। অপেক্ষায় ছিলেন বিশ্বের অন্যতম সেরা ক্লাবটির জার্সিতে মাঠে নামার। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মধ্যরাতে ফুরায় ফরাসি তারকার অপেক্ষা। উচ্ছ্বাসে ভাসলেন এমবাপ্পে। শুরুটাও করলেন উড়ন্তভাবে। রিয়ালের হয়ে অভিষেক ম্যাচে গোল। একই সঙ্গে উৎসব করলেন ট্রফি জয়ের। কী দুর্দান্ত একটা রাতই না কাটালেন ফরাসি তারকা। একই সঙ্গে দুর্দান্ত এক রাত কাটলো রিয়াল মাদ্রিদেরও। আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। বার্সেলোনা ও এসি মিলানকে (৫ শিরোপা) টপকে সুপার কাপের সর্বোচ্চ ৬ শিরোপা জয়ের রেকর্ড নিজেদের করে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। পোল্যান্ডের ওয়ারশর…
স্পোর্টস ডেস্ক কোটা সংস্কার আন্দোলনে নিবর ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ জন্য অনেকেই সমালোচনা করেছেন তার। তৎকালীন সরকার দলীয় সংসদ সদস্য সাকিবকে ভক্তদের তোপের মুখেও পড়তে হয়। এ সময় চুপ ছিলেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। তবে হঠাৎ করেই সরব হয়ে উঠলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সঙ্গে তার সম্পর্ক এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সাকিব পত্নী। মূলত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শিশিরের সঙ্গে সাকিবের বিবাহবিচ্ছেদের গুজব। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে সাকিবের একটি ভিডিও ভাইরাল হয়। এ ছাড়া সাকিবের হোটেলজীবন নিয়ে ভিডিওবার্তা দেন এক…
নিজস্ব প্রতিবেদক শিক্ষার্থীদের আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী গাজী এম এইচ তামিম। তিনি জানান, গতকাল (বুধবার) রাতেই তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। সাত দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে। এদিকে তদন্ত সংস্থার উপপরিচালক (প্রশাসন) ও তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, অভিযোগটি নিবন্ধন বইয়ে নিবন্ধনভুক্ত করা হয়েছে। এই নিবন্ধনের অর্থ, মামলা হয়েছে। আমরা তদন্তকাজও শুরু করে দিয়েছি। আপাতত পেপারওয়ার্ক করছি। এর আগে বুধবার দুপুরে কোটা…
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজার টেকনাফ উত্তর বাহারছড়া ইউনিয়নস্থ নোয়াখালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ লক্ষ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ অতিঃ পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। আটককৃত ব্যক্তি হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজারছড়ার মৃত মফজ্জল আহমদের ছেলে মোঃ হোসেন (৩১)। তিনি জানান, বুধবার (১৪ আগস্ট)ভোররাতে র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নস্থ ৯নং ওয়ার্ডের অন্তর্গত টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোড সংলগ্ন নোয়াখালীপাড়া এলাকার বাঘঘোনা ঘাটের পূর্ব পাশে মেরিন ড্রাইভ সড়কের উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ ক্রয়-বিক্রয়ের…
নিজস্ব প্রতিবেদক দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করার পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। গ্রেপ্তারের পর গতকাল রাতেই তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের। পল্টন মডেল অফিসার ইনচার্জ (ওসি) সেন্টু মিয়া বলেন, গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে তাদের রাখা হয়েছে। সেখান থেকে আজ তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। তিনি বলেন, গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যা করা হয়। ওই মামলায় শামসুল হক টুকু,…
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন এবং আল্টিমেটামের মুখে পদত্যাগ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। বুধবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে ড. সৌমিত্র শেখর উল্লেখ করেন, “ব্যক্তিগত কারণে আমি ১৪/০৮/২০২৪ তারিখ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে পদত্যাগ করছি।” গত ৬ আগস্ট থেকে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” নামে শিক্ষার্থীরা উপাচার্যসহ বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। তাদের প্রধান দাবি ছিল, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং সাত দফা দাবি পূরণ। শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম দেন। এছাড়াও, দলীয় শিক্ষক ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ…
শাকিল আহমেদ রায়গঞ্জ-সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন বাগীচাপাড়া গ্রামস্থ ঢাকা-রংপুর মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৮১ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়,র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ব্যাব ১২সদস্যরা। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ভুট্টা বোঝাই ০১টি ট্রাক, ০৪টি মোবাইল ফোন ও নগদ ৩,৬০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ মফিজুল ইসলাম (৩০), পিতা-মোঃ কছর আলী, সাং-উত্তর বত্রিশ হাজারী, (২) মোঃ রবিউল ইসলাম (২৪), পিতা-মৃত-জহির আলী, সাং-কাশিরাম গুড়াতিপাড়া এবং মোঃ সুমন মিয়া (২৯), পিতা-মৃত-আমিনুল ইসলাম, সাং-সুতিধার, উভয় থানা-কালিগঞ্জ, উভয় জেলা-লালমনিরহাট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘ দিন যাবৎ লোকচক্ষুর…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেনারেল হাসপাতালে পর্যাপ্ত ঔষধ সরবরাহ করাসহ ৭ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে হাসপাতাল তত্ত্বাবধায়কের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জয়নুল মিয়া, মাসুদ রানা, জোটের জেলা সমন্বয়ক সেলিম হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাস, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জৈয়িতা, ছাত্রফ্রন্টের কলেজ শাখা সভাপতি কলি রানী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়াসহ আরও অনেকে। এই স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হচ্ছে- হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত, হাসপাতালে পর্যাপ্ত ঔষধ সরবরাহ, ঔষধ বাণিজ্য বন্ধ, পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও…
নিজস্ব প্রতিবেদক ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত। চীনা রাষ্ট্রদূত বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে চীন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। আমরা আশা করি বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। ইয়াও ওয়েন বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে ব্যাপক পরিবর্তন এসেছে। চীন সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে রক্ষায় গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে…