- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
নিজস্ব প্রতিবেদক পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সিঙ্গাপুর যেতে সহায়তা করা বর্তমানে র্যাবে কর্মরত (অতিরিক্ত পুলিশ সুপার) শাহেদা সুলতানাসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ১৪ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ মহাপরিদর্শ (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। চলতি বছরের ৪ মে রাতে বেনজীর আহমেদ যখন দেশ ছাড়েন তখন ঝামেলা ছাড়াই বিমানবন্দরের ইমিগ্রেশন পার হয়ে যেতে তাকে পুরোপুরি সহযোগিতা করেছেন শাহেদা সুলতানা। তিনি বেনজীরের পরিবারের বেশ আস্থাভাজন। র্যাব সদর দফদতরের অপারেশন উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে কর্মরত এ নারী কর্মকর্তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। এছাড়া রাজশাহী সদরের অতিরিক্ত পুলিশ…
আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই মাস থেকে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে তা এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। এমতাবস্থায় বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি নিয়ে যোগাযোগ রাখছে ভারত-সহ একাধিক দেশের সঙ্গে। বাংলাদেশ প্রসঙ্গে এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরেরর সহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল। খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইতিমধ্যেই হিংসা থামানোর জন্য বার্তা দিয়েছেন। তার সেই বার্তাকে স্বাগত জানিয়েছেন বেদান্ত। তিনি বলেন, সাধারণ মানুষ ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের নয়া সরকারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার…
খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়িতে ৮১৬ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার বাস ভবনসহ খাগড়াছড়ির বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর,লুটপাটের অভিযোগ নয়ন বড়ুয়া ; খাগড়াছড়ি প্রতিনিধি- ৪ আগস্ট খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার জেলা শহরের কলাবাগানস্থ বাস ভবনে হামলা,ভাঙচুর ও শাপলা চত্বর,ভাঙাব্রীজের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা,দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠা ভাংচুর,লুটপাটের অভিযোগে ৫১৬ জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত ৩ শতাধিক ব্যাক্তিকে আসামী করে মামলা হয়েছে খাগড়াছড়ি সদর থানায়। বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৪) বিকেলে মুঠোফোনে মামলা দায়ের এর বিষয়টি নিশ্চিত করেন, খাগড়াছড়ি সদর থানার (তদন্ত) ভারপ্রাপ্ত ওসি ফখরুল ইসলাম। তিনি জানান,খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। এতে…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন এবং ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে মৃত্যুবরণকারী ও আহতদের সুস্থতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনারে আজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আলী কারীমী অতিথি ছিলেন। হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক আজিজুল হক মাদানীর সঞ্চালনায় উপজেলা দায়িত্বশীল এবং বিভিন্ন ইউনিয়ন শাখা নেতৃবৃন্দ দোয়ায় অংশ নেন। শিক্ষার্থী আন্দোলনে নিহতদের শহীদ’ অ্যাখ্যা দিয়ে দোয়া মাহফিল আয়োজনের জন্য শুকরিয়া জ্ঞাপন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউএই শাখা মাওলানা আবু জাফর শিকদার বলেন- ‘শুরু থেকেই ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার দুঃশাসনের এবং প্রতিবাদ করে আসছেন ইসলামী আন্দোলন…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালিন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রামের নিহত সাজিদের জানাযায় অংশ নিতে এসে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজ সাজিদের আত্মত্যাগের কারণে আমরা নতুন স্বাধীনতা পাইছি। সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনদিন ভুলবে না। সাজিদ দেশের জন্য জীবন দিয়েছে। আজ থেকে সাজিদের পরিবারের সকল দায়িত্ব আমি নিলাম। উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে শেখ হাসিনার বিচারের দাবীতে জেলা বিএনপির আয়োজনে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শহরের পৌর উদ্যানে অবস্থান কর্মসূচি শুরু করে জেলা বিএনপি, চলে বিকেল পর্যন্ত। এসময় বিএনপির অঙ্গসংগঠনের নেতারা শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌরউদানে এসে সমবেত হয়। কর্মসূচীতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজমখান। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল’সহ অন্যান্য নেতাকর্মীরা। এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা যে সমস্ত ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষ খুন করেছে সেই হত্যার বিচার…
পিরোজপুর প্রতিনিধি:- ১৫ আগস্ট আওয়ামী লীগ ও এর অংগ সহযোগী সংগঠনগুলো যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে কারনে শহরে ও শহরের প্রবেশ পথগুলোতে অবস্থান নিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এক দিকে শহরে বিএনপির অবস্থান কর্মসূচী অন্যদিকে শহরের প্রবেশ পথগুলোতে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের অবস্থানের ফলে লোকেলোকারন্য হয়ে পড়েছে গোটা পিরোজপুর। শহরের সোনালী ব্যাংক সড়ক,শহরের পুরাতন বাসস্ট্যান্ড, সিঅফিস মোড়, আলামকাঠী বাইপাস মোড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাশাপাশি অবস্থান নিয়েছে। এদিকে শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি করে হত্যা করার প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো পিরোজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার( ১৫ আগস্ট ) সকালে জেলা বিএনপির কার্যালয়ের…
সৈয়দ মোফাজ্জল আলী ওসমানীনগর নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত ও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে দিনভর ওসমানীনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিক্ষোভ মিছিল ও সভা করেছে ওসমানীনগর উপজেলা বিএনপি। উপজেলার গোয়ালাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন গোয়ালা বাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ইসলাম উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী সহ ওসমানী নগর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, অবিলম্বে…
আরিফ হাসান গজনবী রামপাল(বাগেরহাট)প্রতিনিধি বাগেরহাটের রামপালের সুন্দরবন মহিলা কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শিক্ষার্থী, পুলিশ সদস্য ও সাধারণ জনতার আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২ টায় সুন্দরবন মহিলা কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ খালিদ আহমেদ’র সভাপতিত্বে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়াসহ কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের…
নিজস্ব প্রতিবেদক সাধারণ মানুষের মোবাইল ফোন চেক (তল্লাশি) করা এবং নিরস্ত্র-নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া ‘নিন্দনীয়’ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান। নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন, কারও ফোন চেক করা, নিরস্ত্র-নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া নিন্দনীয়। একইভাবে গ্রেফতার ব্যক্তিদের মিডিয়ায় বাজেভাবে উপস্থাপন মানবাধিকার লঙ্ঘন। অপরাধীদের আইনের প্রক্রিয়া অনুসারে বিচার করতে হবে। তিনি আরও লিখেছেন, আমাদের অভ্যুত্থান ন্যায় ও নীতির ওপর প্রতিষ্ঠিত। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের ছাত্র-নাগরিক অভ্যুত্থানের লক্ষ্য ছিল। আমাদের…