- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক দেশে শিক্ষার্থীদের আন্দোলন সামলানোর ক্ষেত্রে কিছু ভুল হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, একেবারে আন্দোলনের শুরু থেকে বিক্ষোভকারীদের সাথে সম্পৃক্ত হয়ে সরকারের আলোচনা করা এবং কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। বুধবার ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন জয়। শেখ হাসিনার সাবেক তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি, আমাদের সরকারের কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরুতেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা উচিত ছিল। কোটা…
ইবি সংবাদদাতা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রঘোষিত সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে বুধবার (১৪ আগস্ট) এই কর্মসূচি পালন করেন তারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিক্ষোভে শিক্ষার্থীদের ‘আমার ভাই কবরে, হাসিনা কেন বাহিরে?’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’ সহ দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীদের…
শত শত শহিদ, শত শত গুম, মানুষের কান্না মিডিয়ায় তুলে ধরুন: ফারুকী নিজস্ব প্রতিবেদক ছাত্র-জনতার এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। গত ১৬ জুলাই থেকে রাজপথে অনেক ছাত্র-জনতা অকাতরে প্রাণ দিয়েছেন। গুলিতে কারও খুলি উড়ে গেছে, কারও বুক এফোঁড়-ওফোঁড় হয়েছে। হতাহতদের স্বজনের আহাজারিতে ভারী হয়েছে হাসপাতাল। আত্মত্যাগের এই গল্পগুলো তুলে ধরতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে দেশের সব সংবাদপত্রকে উদ্দেশ করে ফারুকী লিখেছেন, ’হ্যালো বাংলাদেশী বাংলা এবং ইংরেজী পত্রিকা। এই যে শত শত শহীদ, শত শত গুম, মানুষের কান্না- এগুলো আপনাদের পাতায় তুলে ধরেন। ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনে তাদের…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি পরীক্ষা ২০২৪ এবং এমএস ইন ইরিগেশন এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট, এমএস ইন এন্টোমোলজি, এমএস ইন এগ্রোনোমি, এমএস ইন একুয়াকালচার, এমএস ইন পলিট্রি সায়েন্স এর পরীক্ষা সমূহ পূণরাদেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম. মেজবাহ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
নিজস্ব প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার সন্ধ্যার পর তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে কড়া নিরাপত্তায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আদালতে হাজির করা হয়। এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা…
নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ছাত্র-জনতার আন্দোলন ঘিরে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল জানান, ছাত্র-জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। তিনি বলেন, গণহত্যা ও গুলিবর্ষণ, এসব ঘটনার জন্য কিছু মামলা হয়েছে। রাজপথে থাকা বিভিন্ন ছাত্রসংগঠন,…
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি : সংগৃহীত কূটনৈতিক প্রতিবেদক ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, শান্তিশৃঙ্খলা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য। বুধবার (১৪ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন কুক। এর আগে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এম তৌহিদ হোসেন।
মো. আবদুর রহমান খান। ফাইল ছবি নিজস্ব প্রতিবেদক অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, আবু হেনা মো. রহমাতুল মুনিমেন সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম। পুরোনো ছবি নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলমকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে তাকে অবসরে পাঠানোর কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া আরও ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হচ্ছে বলে জানা গেছে। তবে এখনো এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়নি। জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম একাদশ সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই সরকারের সহযোগীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিংবা তারা নিজেরা সরিয়ে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় জননিরাপত্তা সচিবকে অপসারণের দাবি তোলে…
মো.ফরহাদ হোসাইন কোটা সংস্কার আন্দোলনের অংশগ্রহণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দুপুর ২:১৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে তার মৃত্যু নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক। ইকরামুল হক সাজিদ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ছিলেন। জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে মিরপুরে চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে সাজিদ গুরুতর আহত হন। মাথায় গুলি লাগার কারণে তাকে মিরপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার এই অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। সাজিদের জানাজা মাগরিবের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের…