- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
ববি প্রতিনিধি ছাত্রলীগের হামলার শিকার হওয়া জান্নাতুল নওরীন উর্মির বিচার চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।এসময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানায় শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল করা হয়।একইসাথে উপাচার্য বরাবর বিচারের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীরা।জান্নাতুল নওরীন উর্মি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন। নওরিন উর্মী জানান, ২০২০ সালের ১লা মার্চ হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলার ঘটনা ঘটে।পরীক্ষা দেওয়ার পরে আমাকে মুখোশধারী কয়েকজন পিছন থেকে মাথায় আঘাত করে।পরে আমার শরীরে নানা জায়গায় কাটাকম্পাস দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা হয়।রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এক আওয়ামী শিক্ষক সহ ছাত্রলীগ কর্মীরা…
স্টাফ রিপোর্টার, নীলফামারী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তুলে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার(১৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুরের স্মৃতি অম্লান চত্তরে এক পথ সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, যারা আজকে দ্বায়িত্ব নিয়েছে ড. ইউনূসের নেতৃত্বে তারা নিরপেক্ষ মানুষ। তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। এ মুক্তিকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ আবার যড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের বাহিরে গিয়ে চক্রান্ত করে এ বিপ্লবকে ধ্বংস করতে চায়। সবাইকে সজাগ থাকতে হবে। তারা আবার হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে…
মোঃ আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও সদর প্রতিনিধি ঠাকুরগাঁও এ বিএনপি ডাকা ঐক্য ও সম্প্রীতি সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার বিচার দাবি করেন। দেশে গুম খুন ও সকল হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করে বিএনপির মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পথ হারিয়ে এখন নোংড়া খেলায় মেতে উঠেছেন হাসিনা। ভারতের দিল্লিতে বসে নতুন চক্রান্তে লিপ্ত হয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে নতুন ষড়যন্ত্র করছেন তিনি। যখন তারা সমস্ত খেলায় পরাজিত হবে, নির্বাচনে হেরে যাবে, তখন তারা বলবে হিন্দু ভাইদের উপর নির্যাতন করা হয়েছে। তিনি মঙ্গলবার (১৩ আগস্ট) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে “ঐক্য ও…
বরগুনা প্রতিনিধি তিলে তিলে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়েছিলেন জলিল রাঢ়ী। দীর্ঘদিনের পরিশ্রমে গড়া সেই প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে দুর্বৃত্তদের দেওয়া আগুনে। ব্যবসায়ী জালাল রাঢ়ী বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই একটি চক্র ৩ লাখ টাকা চাঁদা চেয়েছিল। সেই টাকা দিতে রাজি না হওয়ায় পরদিন তাঁর প্রতিষ্ঠানে হামলা হয়। ভাঙচুর, লুটপাট চালানোর পর ধরিয়ে দেওয়া হয় আগুন। গত কয়েক দিনে জলিলের মতো বরগুনার শতাধিক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের অনেকেই সব হারিয়ে পথে বসেছেন। দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এমন আরও ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। জলিল রাঢ়ীর ইট, বালু ও রড-সিমেন্টের দোকানটি…
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে বেশ কিছুদিন আগেও চাঁদাবাজির দৌরাত্ম ছিল ব্যাপক, স্থানীয় পর্যায়ের অধিকাংশ ব্যবসায়ীদের প্রতিদিন গুনতে হতো চাঁদার টাকা, কিন্তু সরকার পরিবর্তনের পরপরই বদলে গেছে সেই দৃশ্যপট। কিছু দিন আগে কুড়িগ্রামের বিভিন্ন পয়েন্টে পন্যবাহী পরিবহন হতে ব্যাপক চাঁদাবাজি হতো। যা বন্ধ করতে ভুক্তভোগীরা দফায় দফায় মানববন্ধন করলেও বন্ধ হয়নি চাঁদাবাজি। এমন কি ডিসি ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করার পরেও বন্ধ হয়নি এই চাঁদাবাজি। সরকার পরিবর্তনের সাথে সাথেই চাঁদাবাজরা উধাও হয়ে গিয়েছে, নেই তাদের কোন হদিস হয়েছে সবাই লাপাত্তা, জনমনে ফিরেছে স্বস্তি। কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন ব্যবসায়ী পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে জানা যায় সরকার পরিবর্তনের সাথে সাথেই…
মিরপুর প্রতিনিধি পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ প্রধান কার্যালয় মিরপুর ঢাকা কর্মচারী ইউনিয়ন বি-২০৭৯ আমির রেজা তাপস পরিষদের উদ্যোগে আন্দোলনে মৃত্যুবরণ করা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় সোমবার এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা পিডি বিএফএর ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন সাতজন কর্মকর্তা ও চারজন ইউনিয়ন নেতা এক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকে বি-২০৭৯ আমির রেজা তাপস পরিষদের মোঃ আমির হোসেন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেজাউল হক রেজা প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক তাপস কুমার রায় সাংগঠনিক সম্পাদক শমসের আলী যুগ্ন-সাধারণ সম্পাদক কর্মকর্তাদের কাছে ২৩ টি দাবি উপস্থাপনা করেন। ব্যবস্থাপনা পরিচালক মওদুদুর…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে আওয়ামীলীগের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাইবান্ধা জেলা যুবদল। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে জেলা যুবদলের আয়োজনে শহরের সার্কুলার রোডের জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীরা ‘ছাত্র-জনতার রক্ত, বৃথা যেতে দেবো না, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’-সহ বিভিন্ন স্লোগান দেন।
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের উপর উল্লেখযোগ্য কোন আঘাত আসেনি। বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা-কর্মীরা এলাকাবাসীকে সাথে নিয়ে তাদের মন্দির ও বাড়ীঘর পাহাড়া দিয়েছে। মঙ্গলবার পিারোজপুর জেলা আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভায় এ কথা বলেছেন জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ হিন্দু সম্প্রদায়ের একাধিক নেতৃবৃন্দ। জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেছেন ৫ আগস্টের পট পরিবর্তনের পর পুলিশ সদস্যরা কর্ম বিরতি পালন করলেও রাজনৈতিক নেতা-কর্মী ও জনগন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সচেষ্ট ছিলেন। পিরোজপুরে দায়িত্বরত সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম সভায়…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল পৌরসভার অচলাবস্থা কাটিয়ে তোলার লক্ষ্যে নয় সদস্যের আহ্বায়ক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত পরিচালনা কমিটির আহ্বায়ক মেহেদী হাসান আলিম। মঙ্গলবার দুপুরে নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ করেন তিনি। মেহেদী হাসান আলী টাঙ্গাইল পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর। কমিটির সদস্য সচিব পৌরনির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন। অন্যান্য সদস্যরা হলেন নির্বাহী প্রকৌশল মো. মিজানুর রহমান, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বাদশা,মো. রুবেল মিয়া, খালেদা আক্তার স্বপ্না, রকি হায়দার, আবুল কালাম আজাদ ও সেলিনা আক্তার। টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান বলেন,পৌরসভার অচলাবস্থা কাটিয়ে উঠতে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্বারা সকল কার্যক্রম পরিচালিত হবে। …
নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আনসার বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও আনসারের সমন্বয়করা। আনসারদের চাকরি স্থায়ীকরণের দাবির বিষয়ে সাক্ষাতে ফলপ্রসূ আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক দাবি পূরণে সর্বোচ্চ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন আনসার সদস্যরা। বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. রুবেল হোসাইন জানান, মঙ্গলবার(১৩ আগস্ট) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সাধারণ আনসারদের সমন্বয়কদের(৫ জন) সঙ্গে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট তাদের দাবির পরিপ্রেক্ষিতে চাকরি স্থায়ীকরণের জন্য বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করেন।…