- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
গাজা সীমান্তে টহল দিচ্ছে ইসরায়েলি ট্যাংক। পুরোনো ছবি আন্তর্জাতিক ডেস্ক সব আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলকে আবারও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার ইসরায়েলকে অস্ত্র সহায়তার জন্য আরও ২০ বিলিয়ন ডলার অনুমোদন করেছে। খবর আলজাজিরার। মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার (১৩ আগস্ট) ঘোষণা করেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন। যার মধ্যে ট্যাংক, এয়ার-টু-এয়ার মিসাইল, কয়েক ডজন যুদ্ধ বিমান ও নানা ধরনের যুদ্ধাস্ত্র রয়েছে। বিবৃতিতে তারা বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক শক্তি এবং আত্মরক্ষার সক্ষমতার বিকাশ ও প্রস্তুতি বজায় রাখতে ইসরায়েলকে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক। যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির কথা বলে আসছে। এ জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী…
স্পোর্টস ডেস্ক প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প লিখল কলম্বাস ক্রু। আর এতে লিগস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে মেসিহীন ইন্টার মায়ামিকে। গত মৌসুমে ইন্টার মায়ামিকে ক্লাব ইতিহাসের প্রথম শিরোপা জিতিয়ে ছিলেন লিওনেল মেসি। ফাইনালে টাইব্রেকে ন্যাশভিলকে হারিয়ে লিগস কাপের শিরোপা ঘরে তুলে ছিল মেসির মায়ামি। ১০ গোল করে জিতেছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। পেয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াডের পুরস্কারও। তবে চলতি মৌসুমে খেলা হয়নি লিগস কাপ। মূলত কোপা আমেরিকা খেলতে গিয়ে পড়েছিলেন ইনজুরিতে। বিশ্বকাপজয়ী তারকাকে ছাড়া দীর্ঘদিন খেলতে হচ্ছে মায়ামিকে। আর এবার দ্রুতই লিগস কাপ থেকে বিদায় নিয়েছে তার ক্লাব। বাংলাদেশ সময় বুধবার (১৪ আগস্ট) সকালে কলম্বাস ক্রুর কাছে ৩-২…
নিজস্ব প্রতিবেদক গ্রেফতার হলেন শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির। বুধবার (১৪ আগস্ট) ভোরে বরগুনা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান। তিনি জানান, ঢাকা থেকে একটি পুলিশের একটি টিম এসে তাকে গ্রেফতার করে। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারের কারণটি তিনি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি। এর আগে, সোমবার (১২ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী…
নিজস্ব প্রতিবেদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেছেন, ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন। এখন তিনি কোথায় পালিয়ে আছেন। এখন ঠাকুরগাঁওয়ে আছি, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছিলেন মির্জা ফখরুল। এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘আমরা পালাব না। প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠব। আমরা পালাতে জানি না। এই দেশে…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর কাফরুলে ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনের (১৮) গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হলো। আজ বুধবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবিরের আদালতে মামলার আবেদন করেন নিহত রাজনের ভাই রাজিব (৩২)। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাফরুল থানা পুলিশকে অভিযোগটি এজহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান…
পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তল্লাশি চালিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের রুম থেকে বিপুল পরিমাণ দেশীর অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টাকা থেকে দুপুর ২টা পর্যন্ত হল প্রশাসনের উপস্থিতিতে হলের বিভিন্ন রুমে তল্লাশি চালান সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা-কর্মীদের বিভিন্ন রুম থেকে চাকু, রড, লোহার পাইপ, লোহার হাতুড়ি, বিদেশি মদের বোতল, ফেনসিডিলের বোতলসহ নানা সরঞ্জাম পাওয়া যায়। তল্লাশির সময় উপস্থিত থাকা শিক্ষার্থীরা জানান, ছেলেদের হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের রুমে দেশীয় অস্ত্র, মাদক আছে এটা অনেক আগে থাকেই শিক্ষার্থীরা জানতো। বিশ্ববিদ্যালয়ে…
জিকে রউফ, স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর উত্তর চওড়া বড়গাছা স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ধীমান রায়ের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পরে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদ সংলগ্ন কলেজ এলাকায় এই কর্মসুচির আয়োজন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। প্রতিষ্ঠানটির সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সাবেক ছাত্র আলী আকবর হাসমি, ব্যবসায়ী সোহাগ ইসলাম ও রোকন ইসলাম, অভিভাবক মোস্তাফিজুর রহমান ও গোলাম সারওয়ার ভুট্টু, শিক্ষার্থী মেহেদী হাসান মারুফ, মিফতাহুল আলম মাফি, সজল রায়, এমি আকতার, পায়েল রায় এবং আসিফ হাসান। সমাবেশে অভিযোগ করা হয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে…
প্রতিনিধি, কেরানীগঞ্জ, ঢাকা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের ছোট ভাওয়াল এলাকায় শহীদ রিয়াজের বাসায় যান বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান। এসময় সাবেক সাংসদকে দেখে আবেগে আপ্লূত হয়ে পড়েন নিহতের মা শেফালী বেগম। তিনি বলেন,” দেশের মানুষকে স্বাধীন করার জন্যে আমার ছেলে রিয়াজসহ অগণিত ছাত্র জনতা গুলিতে প্রাণ দিয়েছে। আপনারা আমার ছেলে সহ সকল শহীদদের ভুলে যায়েন না। রিয়াজকে স্মরণের জন্যে তার প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে যদি একটি ভবন বানানো হয় তাহলে কেরানীগঞ্জবাসী ও ছাত্র জনতা তাকে মনে রাখবে।তখন বিএনপি নেতা আমানউল্লাহ শেফালী বেগমকে শান্তনা দিয়ে বলেন, “ছাত্র জনতার বৈষম্যবিরোধী…
হায়দার ,হাবিপ্রবি প্রতিনিধি: কোটা সংস্কারকে কেন্দ্র করে সাধারণ ছাত্রদের উপর নির্বিচারে হামলা মামলা করেছে স্বৈরাচারী সরকার ও তার সহযোগী সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ। শত শত সাধারণ ছাত্রের প্রাণহানি ও অঙ্গহানি ঘটেছে। সরকারের মদদ পুষ্ট এই সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে সারাদেশে পালিত হচ্ছে বিক্ষোভ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (১৩ই আগস্ট) সকাল ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা দিনাজপুর মহাসড়কে উক্ত বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। স্লোগানে তারা বলেন “আমার…
আরিফ গজনবী রামপাল উপজেলা (বাগেরহাট) বাগেরহাট জেলার রামপাল থানা পুলিশকে তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আশায় এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয়ে রামপাল থানা পুলিশের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াত ইসলামী রামপাল উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দরা বলেন পুলিশ জনগণের জান মাল নিরাপত্তার দায়িত্ব পালন করবে এ সময় যদি কেউ বাধা প্রদান করে তাহলে জামায়েত ইসলামী আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের কাজে সহযোগিতা করবেএবং পরবর্তীতে রামপাল থানা অফিসার ইনচার্জ সহ রামপাল থানা পুলিশের সকল সদস্যদের কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রামপাল উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত…