Author: admin

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। তিনি বর্তমানে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত ৯ আগস্ট বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেন। এর আগে গত ৭ আগস্ট নজিরবিহীন এক বিক্ষোভ হয় কেন্দ্রীয় ব্যাংকে। বিক্ষোভের মুখে ওইদিন পদত্যাগের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর। তারা হলেন– কাজী সাইদুর রহমান, খুরশীদ আলম, হাবিবুর রহমান এবং নুরুন নাহার। এর মধ্যে কাজী সাইদুর রহমান বিক্ষুব্ধ কর্মকর্তাদের উপস্থিতিতে সাদা কাগজে পদত্যাগপত্রে সই করেন। বৈচিত্র্যময় কর্মজীবন ড. মনসুরের ড. আহসান…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এবং এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ২৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ডিএমপির সুপারনিউমারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জয়নাল আবেদীনকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির সাহেদ আল মাসুদকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির ডিবি লালবাগের মশিউর রহমানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির মো. হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ…

Read More

কূটনৈতিক প্রতিবেদক ঢাকার মার্কিন দূতাবাসের নিয়মিত কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের বর্তমানে নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ আছে। যদি আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, অনুগ্রহ করে কনস্যুলার সেকশন পুনরায় নিয়মিত পরিসেবা চালু করার জন্য আরও নির্দেশনার জন্য অপেক্ষা করুন। এর আগে, গত ১৮ জুলাই সাধারণ মানুষের জন্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস।

Read More

নিজস্ব প্রতিবেদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান ভোরের বাংলা নিউজকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। ডিএমপি কমিশনার জানান, রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই সরকারের অনেক…

Read More

মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর, মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় উপজেলায় বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও শান্তি সমাবেশের আয়োজন করা হয় সোমবার (১২ আগস্ট) বিকাল ৩ ঘটিকার সময় দিকে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দৌলতপুর উপজেলা বিএনপির আয়োজিত বিশাল শান্তি সমাবেশের প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন আফরোজা খান রিতা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন- ‘স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে, সেই কাজের পুনরাবৃত্তি করা যাবে না। আমাদের ইতিহাস থেকে…

Read More

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করান আপলি বিভাগের চার বিচারপতিকে। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতিকে শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া চারজন হলেন–বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা। এর আগে সোমবার (১২ আগস্ট) রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চারজনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন…

Read More

বিসিবি কর্তাদের পদত্যাগ দাবি করে মানববন্ধন। ছবি : সংগৃহীত স্পোর্টস ডেস্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্য নির্বাহী পরিষদের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। মঙ্গলবার (১৩ আগস্ট) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে মানববন্দন করে এই দাবি করেন সাবেক ক্রিকেটার, ফুটবলার ও সংগঠকরা। এ সময় এই দাবির সঙ্গে একাত্মতা জানান অনেক ক্রীড়াপ্রেমী। এ সময় বিসিবির পরিচালকদের সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনেরও পদত্যাগ দাবি করে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের বিদায়ের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে পদত্যাগের মিছিল। কেউ নিজ থেকে আবার কেউ চাপে পড়ে সরে যাচ্ছে পদ…

Read More

শেখ হাসিনা ও কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হ*ত্যা মামলার আবেদন নিজস্ব প্রতিবেদক মুদি দোকানকার আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এসএম আমীর হামজা বাদী হয়ে এ আবেদন করেছেন। এ মামলার অন্য আসামিরা হলেন- সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান কামাল, পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ…

Read More

মো.ফরহাদ হোসাইন,জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের চার দফা দাবির প্রেক্ষিতে আজ থেকে সপ্তাহব্যাপী “রেজিস্ট্যান্স উইক” কর্মসূচি শুরু করতে যাচ্ছে। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিকাল ৩টায় জমায়েতের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। গতকাল (১২ আগস্ট) আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, “রেজিস্ট্যান্স উইক”-এর অংশ হিসেবে মঙ্গলবার সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রোডমার্চ অনুষ্ঠিত হবে। এসব স্থানে, যেখানে জাতীয় বীরেরা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, সেখানে এক মিনিটের নিরবতা পালন এবং তাদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। দাবীসমূহ হলো: ১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার‍ যে হত্যাযজ্ঞ…

Read More

নীলফামারী প্রতিনিধি ছাত্র-জনতার অভ্যুত্থান আন্দোলন পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আয়োজনে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে বিকেলে এই গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি আলহাজ্ব ইয়াছিন আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন, কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ মাহদী ইমাম, সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলফামারী জেলা শাখার সহসভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহসভাপতি মাওলানা আসাদুজ্জামান, জাতীয় ওলামা মাশায়েল আইম্মা পরিষদের সভাপতি মাওলানা ছদর উদ্দীন, ইসলামী…

Read More