Author: admin

বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি বাইরের কারও নিয়ন্ত্রণে নেই, উপদেষ্টা পরিষদে দায়িত্বপ্রাপ্তরা দেশের জন্যই কাজ করছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের সার্বিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সোমবার (১২ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কূটনীতিক ব্রিফিংয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ প্রায় ৬৪ জনের মতো কূটনীতিক উপস্থিত ছিলেন। এরপর সাংবাদিকদের তিনি ব্রিফ করেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এক প্রশ্নের…

Read More

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিএফআইইউ-এর নির্দেশনায় বলা হয়েছে, মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারী এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হলে আগামী ৩০ দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হলো। অর্থ পাচার নিরোধসংক্রান্ত ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দেওয়া হয়। বিএফআইইউ আরও বলেছে, কোনো হিসাব স্থগিত…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আগামী বছরের হজের প্রাক-নিবন্ধন সোমবার (১২ আগস্ট) থেকে শুরু হচ্ছে। রোববার (১১ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৪ আগস্ট অনুষ্ঠিত আগামী বছরের ২০২৫ (১৪৪৬ হিজরি) হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক ১২ আগস্ট থেকে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। প্রাক-নিবন্ধনের ভাউচারমূলে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

Read More

নিজস্ব প্রতিবেদক নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার (১২ আগস্ট) সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সাভার থেকে প্রধান বিচারপতি সকাল ৮টা ৫০ মিনিটে জাতীয় শহীদ মিনারে পৌঁছান এবং পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে জাতীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

Read More

নিজস্ব প্রতিবেদক কর্মবিরতিতে যাওয়া পুলিশ সদস্যরা পুরাতন পোশাকে ফিরতে চান না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রোববার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পুলিশের পোশাক-লোগো পরিবর্তন করা হবে। কারণ হচ্ছে, কর্মবিরতিতে যাওয়া পুলিশ সদস্যরা আর এ পোশাকে ফিরতে চান না। অর্থাৎ নতুন পোশাক ও লোগো নিয়ে কর্মে ফিরতে চান। আশা করছি, খুব শিগগিরই এ বাহিনীর পোশাক ও লোগোর পরিবর্তন করা হবে। যেসব পুলিশ অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সাখাওয়াত হোসেন বলেন, ইতোমধ্যে রংপুরে আবু…

Read More

বরগুনা প্রতিনিধি বরগুনায় কর্মস্থলে ফিরে জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ যোগাতে পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। রবিবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে তারা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যদের হাতে গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে সারা দেশের পুলিশ সদস্যদের রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্ব পালনের অনুরোধ জানান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ স্কাউট, জাগোনারী, উদীচী শিল্পী গোষ্ঠী, স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, বিশখালী ইয়ুথ টিম, ভলান্টিয়ার ফর বাংলাদেশসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থী ও সেচ্ছাসেবকদের মধ্যে ইউসুফ সাগর তার বক্তব্যে বলেন, ‘পুলিশ রাষ্ট্রের প্রয়োজনে আবারও থানায় তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবে এ জন্য…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি ব্যাংকিং কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা, পণ্য পরিবহন, বিপননসহ নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন গাইবান্ধার ব্যবসায়ীরা। গত শনিবার বিকেলে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ এসব দাবি জানান। গণঅভ্যুত্থানে বিজয়ী ছাত্র-জনতা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে জেলার ব্যবসায়ীরা চরম উদ্বেগ-উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় আছেন। গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংস্থার সহ-সভাপতি মো. আব্দুর রশিদ। চেম্বারের সহ-সভাপতি খান মো. সাঈদ হোসেন জসিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেম্বার…

Read More

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেগেছে রে জেগেছে, হিন্দু জেগেছে’ এই স্লোগানে প্ল্যাকার্ড হাতে ৮ দফা দাবি বাস্তবায়নে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। রবিবার (১১ আগস্ট) দুপুর ২ টার দিকে পৌর শহরের কেন্দীয় শহীদ মিনার থেকে প্রায় পাচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়ে সমাবেশ করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন সংখ্যালঘুদের…

Read More

বরগুনা প্রতিনিধি বরগুনায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ‘আমার মাটি আমার মা, দেশ ছেড়ে যাব না’ এই স্লোগানে প্ল্যাকার্ড হাতে ৮ দফা দাবি বাস্তবায়নে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। রবিবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌর শহরের সার্বজনীন আখড়া বাড়ি মন্দির থেকে প্রায় দুই সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সুপার মার্কেটের সামনের সদর রোডে এসে সমাবেশ করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মতুয়া মিশন, বাংলাদেশ হিন্দু পরিষদসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজধানী ঢাকার মেট্রোরেল চালুর নির্দেশনা পেয়েছে কর্তৃপক্ষ। আগামী শনিবার (১৭ আগস্ট) থেকে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হবে। তার আগে এখন মেট্রোরেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচলে সর্বোচ্চ সাত দিন সময় লাগতে পারে। তবে এর আগেও চালু হওয়ার সম্ভাবনা আছে। তিনি বলেন, নিরাপত্তাসংক্রান্ত কিছু প্রক্রিয়া শেষ করে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হবে। সড়ক পরিবহণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রোববার বিকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক হয়। এতে সড়ক…

Read More