- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস গতানুগতিক প্রথা ভেঙে ভিভিআইপি প্রটোকল নিয়ে জ্যামের মধ্যেই বসে ছিলেন। ঢাকার সড়কে অন্যান্য গণপরিবহণের সঙ্গেই চলেছে তার গাড়ি বহর। ব্যস্ত সড়কে যানজটের কারণে কয়েক মিনিট বসেছিলেন তিনি। তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রটোকলে নিয়োজিত থাকা সদস্যরা যানজটের মধ্যে গাড়ি থেকে নেমে দাঁড়ান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, রোববার ড. ইউনূসের গাড়িবহর রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন বক চত্বর এলাকা থাকা অবস্থায় ভিডিওটি করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে প্রধানমন্ত্রী লেখা ড. ইউনূসের গাড়ি ঘিরে রেখেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা। এ সময় চারপাশের উৎসুক জনতাকে লক্ষ্য করে…
নিজস্ব প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সঙ্গে কারা জড়িত, তা জানতে চান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন তিনি। এ সময়ের মধ্যে তার কাছে প্রতিবেদন জমা দিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমানকে নির্দেশ দেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর রোববার প্রথম কার্যদিবসে সকাল ১০টায় সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যান উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে উঠে আসে কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয়টি। এ সময় তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করা মানবাধিকারের লঙ্ঘন। আন্দোলনের সময় মানবাধিকার ক্ষুণ্ন হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের…
ঝিনাইগাতী প্রতিনিধি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আজ রোববার দুপুরে ঝিনাইগাতীতে গাছের চারা বিতরণ শেষে পুড়ে যাওয়া ভূমি অফিস পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল । স্কাউটস শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণের জন্যে তাদের হাতে গাছের চারা তুলে দেন তিনি । ৫ই আগস্ট আওয়ামী সরকার পদত্যাগের কথা ছড়িয়ে পড়লে ব্যবসায়ী, সাধারণ মানুষ, চাকরিজীবী সহ আতংকিত হয়ে সারাদেশে থমথমে পরিবেশ সৃষ্ঠি হয় । ওইদিন ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসের কক্ষে আগুন দিয়ে অফিসের ল্যাপটপ, কম্পিউটার সহ আসবাবপত্র ভাঙচুর এসিল্যান্ডকে সরকারের দেয়া ব্যবহ্নিত গাড়ি ও একাট মটরসাইকেল আগুন দিয়ে পুড়ে ছাই করে দূর্বৃত্তরা । ফলে ভূমি অফিসের সকল…
হায়দার, হাবিপ্রবি প্রতিনিধি, অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণা দিলেও বন্ধ হয়নি হলে অনুপ্রবেশ৷ হল সুপারের অনুমতি ক্রমে কখনো এন্ট্রি খাতায় নাম লিখে কখনো এন্ট্রি খাতায় নাম না লিখেই প্রবেশ করেছে অনেকেই৷ এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়েছে নিরাপত্তাহীনতার ভয়৷ শনিবার (১০ই আগষ্ট) হল সুপারের পদত্যাগের খবর পাওয়ার পর আনুমানিক রাত সাড়ে ৯ টায় হলে প্রবেশ করে দুইজন শিক্ষার্থী ৷ ঘটনা তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা৷ সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়েই পালিয়ে যায় অনুপ্রবেশকারী শিক্ষার্থীরা ৷ এমত অবস্থায় দায়িত্বরত গার্ডকে জিগ্গাসাবাদ করে জানা যায় ,তিনি দায়িত্ব রত অবস্থায় তারা আসেন এবং তাকে বলেন হল সুপার প্রফেসর ড. রাশেদ স্যারের…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারী ছিপাতলী ৯ নং ওয়াডের আলী মোহাম্মদ বাড়ির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও এলাকার সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় প্রতিটি রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান নুরুল আহাসান লাভু। সমাবেশের আয়োজক, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জিয়া হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্প্রীতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম। জিয়া হায়দার বলেন-এই সুন্দর একটি অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ তায়ালা সবাইকে ভালো এবং নিরাপদে রাখুন।
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাইদুর রহমান পদত্যাগ করেছেন। জানা যায়, রবিবার (১১ আগস্ট) ড. এমদাদুল হক ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ সচিবালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সাইদুর রহমান তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতির কারণে ভারপ্রাপ্ত উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন।
গোলাম রব্বানী, হরিপুর প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের যাদুরাণী পশ্চিম কলেজপাড়া নিবাসী মোঃ নওসাদ এর মেজো ছেলে মো, আলিম ১২:৪০ সময় বজ্রপাতে মারা যায়। পারিবারিক সুত্রে জানা যায়, ধান ক্ষেতে কাজ করছিল আলিম। মো,নওসাদ আলীর পাঁচ ছেলে, আলিম মেজো ছিলো ও আলিমের বড় ভাই প্রায় চার থেকে পাঁচ বছর আগে পানিতে ডুবে মারা যায়। আলিম ব্যক্তিগত জীবনে বিবাহিত, এক মেয়ে এবং এক ছেলে বাবা। আলিমের বৃদ্ধ বাবা এখনো বেঁচে আছে ।
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, মন্দির ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসব ঘটনার তদন্ত এবং জড়িতদের কঠোর বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। আজ রোববার (১১ আগস্ট) দুপুরে আট দফা দাবিতে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে মানববন্ধন করেছে সনাতনী ছাত্র-জনতা আন্দোলন। এতে দাবি-দাওয়া সম্বলিত ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী-অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তব্য দেন,…
প্রতিকি ছবি সংগ্রহীত কেরানীগঞ্জ প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে দুই তরুণীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ধর্ষকের বাড়ি ঘেরাও করে দুর্বৃত্তদের জিম্মি অবস্থা থেকে ধর্ষণের শিকার দুই তরুণীকে উদ্ধার করে শিক্ষার্থীরা। গত শনিবার রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী গোয়ালপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে পশ্চিমদী গোয়ালপাড়া এলাকায় অটোরিকশাযোগে দুজন তরুণ তাদের দুই বান্ধবীকে নিয়ে ঘুরতে আসে।এক পর্যায়ে ওই এলাকার মৃত হবি মোল্লার ছেলে মাদকসেবী শিপন মোল্লা (২৮) সহ আরও কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করে। এসময় শিপন ও তার সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া মোড় থেকে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা মিলে ৯০ লিটার বাংলা মদ উদ্ধার করেছে । রোববার (১১ আগস্ট) ভোরে ওই উদ্ধার তৎপরতা চালানো হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- পৌর শহরের কাগমারা গ্রামের মৃত.মজনু মিয়া ছেলে সুমন আহম্মেদ (২৫) ও রক্ষিত বেলতা গ্রামের আনোয়ার মিয়ার ছেলে আলহাজ মিয়া (২৭)। দীর্ঘ দিন যাবত লোক আড়ালে ব্যবসা করে আসছে তারা। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার (ওসি) লোকমান হোসেন জানান, দুই মাদক কারবারিকে সেনাবাহিনী ও শিক্ষার্থী ধরে থানায় নিয়ে আসে। সেনাবাহিনী, শিক্ষার্থী ও সদর উপজেলা নির্বাহী কর্মইকর্তার উপস্থিতিতে মিডিয়ার সামনে আটককৃতদের উপস্থিত করা হয়। আটককৃতদের…