Author: admin

আন্তর্জাতিক ডেস্ক ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলার মধ্যে শহরটিতে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। অবশ্য ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা মোকাবিলায় সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র এবং সামরিক প্রশাসনের কর্মকর্তারা রোববার ভোরে বলেছেন, রাশিয়া কিয়েভের ওপর বিমান হামলা চালিয়েছে। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শহরের উপকণ্ঠে হামলা প্রতিহত করতে নিযুক্ত রয়েছে বলেও জানিয়েছেন তারা। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, ‘আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো কাজ করছে, বিমান হামলার সতর্কতা অব্যাহত রয়েছে।’ রয়টার্সের…

Read More

নিজস্ব প্রতিবেদক নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের নতুন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দে‌শের রাষ্ট্রদূত/হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধান‌দের ব্রিফ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, নতুন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল শ‌নিবার প্রথম অ‌ফিস শুরু করেন। প্রথম দিন তি‌নি পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ভবিষ্যৎ প‌রিকল্পনা ও কর্মপন্থা নি‌য়ে বসবেন। এছাড়া বিকেলে তি‌নি সাংবা‌দিকদের ব্রিফ করবেন। সূত্র আরও জানায়, সোমবার (১২ আগস্ট) উপদেষ্টা তৌ‌হিদ হোসেন ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দেশের…

Read More

নিজস্ব প্রতিবেদক দুপুর ১টার মধ্যে দেশের পাঁচ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১১ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, দুপুর ১টার মধ্যে খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

Read More

নিজস্ব প্রতিবেদক দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। রোববার (১১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এর আগে দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন। পদত্যাগ করেন আপিল বিভাগের আরও ৫ বিচারপতি। রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক…

Read More

নিজস্ব প্রতিবেদক নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এক‌টি অ্যাকাউন্টে দিনে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদেবার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। একা‌ধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক দুই লাখের বে‌শি নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনও পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। জানা গেছে, সরকার…

Read More

একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি সনাতনী শিক্ষার্থী ঐক্য, সুশীল সমাজের নাগরিক ও রাণীশংকৈলের সকল হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের সংগঠনের ব্যানারে ওই বিক্ষোভ মিছিল করা হয়। এসময় রাণীশংকৈলের সকল হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের সংগঠন ও সনাতনী শিক্ষার্থী ঐক্য এবং সুশীল সমাজের নাগরিকরা একাত্মতা প্রকাশ করেন। রাণীশংকৈল ডিগ্রি কলেজ শহীদ মিনারের সামনে তাঁরা মানববন্ধন ও সমাবেশ করেন। মানববন্ধন শেষে থেকে মিছিল নিয়ে পুরো রাণীশংকৈল পৌরসভা এলাকা প্রদক্ষিণ করেন তাঁরা। দেশের অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা–বোন–ভাইদের নির্যাতন এবং হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় সচেতন সনাতনী নাগরিক। তাতে অভিযোগ করা হয়,…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (১০ আগস্ট) নগরীর কোতোয়ালি থানাধীন চেরাগী পাহাড় মোড়ের সড়ক অবরোধ করে নারী-পুরুষ নির্বিশেষে হাজার হাজার বিক্ষোভকারী এই কর্মসূচিতে অংশ নেন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই কর্মসূচিতে অনেকেই মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। তাদের অনেকের হাতেই ছিল প্ল্যাকার্ড। সেখানে লেখা ছিল ‘আমরা কেন স্বাধীন নই’, ‘আমার মন্দিরে হামলা কেন?’, ‘দেশ ছাড়তে হুমকি কেন? রাষ্ট্র জবাব চাই’, ‘মানবসেবা যাদের ধর্ম তাদের ওপর হামলা কেন?’, ‘বাঁচতে হলে লড়তে হবে, আঘাত আসবে যেখানে প্রতিরোধ হবে সেখানে’। কর্মসূচি চলাকালে চেরাগী পাহাড়মুখী সড়কে…

Read More

লোহাগাড়া প্রতিনিধি:সুকুমার নাথ লোহাগাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে এক সম্প্রীতি আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা ও লোহাগাড়া উপজেলার নেতৃবৃন্দরা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ডাঃ রিটন দাশ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। শিক্ষক মোবারক আলীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম, সহ সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান,শিক্ষাবিদ অধ্যাপক জালাল আহমদ, আমিরাবাদ ইউনিয়ন আমীর অধ্যাপক মোহাম্মদ হাসান, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম, কলাউজান ইউনিয়ন…

Read More

নিজস্ব প্রতিবেদক নাটোরের নলডাঙ্গা উপজেলায় কোটা সংস্কার আন্দোলনে সকল শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০আগষ্ট -২০২৪) বিকেলে নলডাঙ্গা রেলস্টেশনে শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোঃ জিয়াউল হক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা নির্যাতিত হলেও, অন্য কাউকে নির্যাতিত হতে দেব না। এই নলডাঙ্গার মাটিতে কোন মাদকসেবী সন্ত্রাসী ও অপকর্মে জড়িতদের স্থান দিব না। তিনি আরো বলেন, আমরা সংখ্যালঘু ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তাদের পাশে সব সময় থাকবো এবং প্রশাসনকে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ছাত্র-জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকার পতনের পর মুক্তি পেয়ে এক ভিডিওবার্তায় প্রতিশোধের রাজনীতি পরিহারের বার্তা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদার এ বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে বিএনপির সঙ্গে অতীতে যা হয়েছে তা ভুলে যেতে বলেছেন তিনি। শুক্রবার জয়ের বক্তব্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন জয়। কোটা সংস্কার আন্দোলনে নিষ্ঠুর বল প্রয়োগ এবং দমনপীড়নের পর তা রূপ নেয় সরকার পতনের দাবিতে। শেষ পর্যন্ত গণআন্দোলনের মুখে আর টিকতে…

Read More