- বন্যার কারণে ব্যাংককে সরকারি কর্মীদের দুই দিনের ছুটি ঘোষণা
- দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়লেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট থমাস ক্রিস্টেনসেন
- মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ
- আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে: মাহদী আমিন
- স্কুল ফিডিং চালুর পর লালমনিরহাটে বাড়ছে প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- টাঙ্গাইলে অগ্রণী ব্যাংক মেডিকেল কলেজ শাখার ৭ম বর্ষপূর্তিতে ঋণ বিতরণ,দোয়া মাহফিল ও মতবিনিময় সভা
- বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ
- শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, তবে সেটা ২০৪০ সালে: নজরুল ইসলাম আজাদ
- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ওপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখেছেন ছয় কংগ্রেস সদস্য। সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ; ১৫ থেকে ৯ এবং অবশেষে সরকার পতনের একদফা দাবিতে ছাত্র–জনতার আন্দোলনে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এসব ঘটনাকে কেন্দ্র করে চিঠি লিখেছেন ছয় কংগ্রেস সদস্য। তারা হলেন- লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগভার্ন ও অল গ্রিন। গত বুধবার লেখা এ চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এ আইনপ্রণেতারা। কংগ্রেসের…
নিজস্ব প্রতিবেদক ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শনিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক নিম্ন সিদ্ধান্তসমূহ গৃহীত হয়— ১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। ২. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৩. ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, শহিদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডা. আলীম চৌধুরী ছাত্রীবাসে সব ধরনের ছাত্ররাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল,…
নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিনই ক্ষমতায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের ব্যাপারে এখনও কোনো কথা হয়নি। একটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি সেটা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, আবার এ দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখানে প্রত্যাশা থাকবে এ সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। তিনি বলেন, কারণ আমরা অতীতে দেখেছি নির্বাচন কমিশন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন…
নিজস্ব প্রতিবেদক শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাড়িতে গিয়েছেন। শনিবার সকালে হেলিকপ্টারযোগে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান তিনি। তিনি আবু সাঈদের কবর জিয়ারতের পর কথা বলেছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে। এরপর আবারো কবরের পাশে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বলেন, আমরা সবাই আবু সাঈদ। আবু সাঈদের মা সবার মা। এটা আবু সাঈদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। তিনি আরও বলেন, এখানে যারা আছে (আবু সাঈদের পরিবার) তাদের রক্ষা করতে হবে। তার মা আছে, বোনরা আছে, তাদের রক্ষা করতে হবে। ড. ইউনূসের আগমন…
নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তবে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার (১০ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আমি পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সন্ধ্যার মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেবো। এর আগে, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ আল্টিমেটাম দেন। সকাল সাড়ে ১০টার পর হাইকোর্টের ভেতরে ঢুকে পড়েন তারা। এ…
স্পোর্টস ডেস্ক এবারের অলিম্পিকে স্বাগতিক দল ফ্রান্স। সে হিসাবে প্যারিস অলিম্পিকের ফাইনালে সমর্থনের কোনো কমতি ছিল না ফরাসিদের। স্পেনের বিপক্ষে ফাইনালে সেই সমর্থন কাজে লাগিয়ে প্রথম এগিয়ে যাওয়ার কাজটি করেছিলেন ফরাসিরাই। তবে শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়ে ৫-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকের সোনা জিতেছে স্পেন। পার্ক দে প্রিন্সেসে এদিন ম্যাচ শুরুর ১১ মিনিটের মাথায় এগিয়ে যান ফরাসিরা। তবে ম্যাচে সমতা টানতে খুব বেশি সময় নেয়নি স্পেনও। ম্যাচের ১৮ মিনিটে দলকে সমতায় ফেরান লোপেজ। সেই গোলের সাত মিনিট না যেতেই লিড পেয়ে যায় স্পেন। এবারও গোল করেছেন লোপেজ। এর তিন মিনিট পর ২৮ মিনিটে ফের বল জালে জড়িয়ে প্রথমার্ধেই ২ গোলের লিড…
বিনোদন ডেস্ক বলিউড অভিনেতা মিস্টার পারফেকশনিস্ট আমির খান প্রযোজিত ও সাবেক আমিরপত্নী কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমার ঘোর যেন এখনো কাটছেই না। শুক্রবার এ প্রশংসিত সিনেমাটি দেখলেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্ট চত্বরে হঠাৎ ভিড় বাড়তে থাকে। সেই ভিড়ের মধ্যেই আদালত চত্বরে প্রবেশ করেন অভিনেতা আমির খান। তাকে স্বাগত জানান প্রধান বিচারপতি। শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি ও তাদের পরিবারের জন্য সুপ্রিম কোর্টের সি ব্লকের প্রেক্ষাগৃহে ‘লাপাতা লেডিস’–এর বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। বিকাল ৪টা থেকে শুরু হয় এ প্রদর্শনী। মিস্টার পারফেকশনিস্ট আমির খান আদালত চত্বরে পৌঁছাতেই প্রধান বিচারপতি বলেন, ‘আমি এখানে কোনো রকম ধাক্কাধাক্কি চাইছি না।…
নিজস্ব প্রতিবেদক অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সবার সঙ্গে আলাপ করে যতদ্রুত সম্ভব আমরা বিচারকার্য চালু করবো। শনিবার (১ও আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উচ্চ আদালতে বিচারকার্য বন্ধ আছে। এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি এ কারণে অফিসে এসেছি। সবার সঙ্গে আলাপ করে যতদ্রুত সম্ভব আমরা বিচারকার্য চালু করবো। আসিফ নজরুল বলেন, আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আইনগত সংস্কার করে, উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করে আমার মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন ব্যাপারে যা যা করা দরকার সেটা করতে সর্বাত্মক চেষ্টা করবো।…
কুষ্টিয়া প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে কুষ্টিয়া মডেল থানা, সার্কেল অফিস ও ওসির বাসভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় দুর্বৃত্তরা যে যা পেরেছে লুটপাট করে নিয়ে গেছে। অবিশিষ্ট জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ধ্বংসস্তূপে পরিণত হওয়া থানা গত চার দিন ধরে পুলিশ শূন্য অবস্থায় পড়ে আছে। আগুনে পুড়ে অঙ্গার সেই থানা বুধবার (৭ আগস্ট) ও বৃহস্পতিবার ধরে পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার সকালে শিক্ষার্থীদের আহ্বানে ওসি মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত থানা ও তার বাসভবন পরিদর্শনে আসেন। এ সময় শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে, গত ৫ আগস্ট বিকেল ৩টার দিকে থানায় হামলা,…
শিক্ষার্থী-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। নতুন অন্তবর্তী সরকারকে আদালতে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। শুক্রবার ওয়াশিংটনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, “আমার মা অফিসিয়াালি পদত্যাগ করেননি। সেই সময় তার হাতে ছিল না।” “তার পরিকল্পনা ছিল যে একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগপত্র জমা দেবেন। কিন্ত আন্দোলনকারীরা তখন প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে পদযাত্রা শুরু করে দিয়েছে এবং সে সময় তার হাতে সময় একদমই ছিল না। এমনকি আসার আগে গোছানোর সময়ও তার কাছে ছিল না। তাই সাংবিধানিকভাবে, এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী।” গত ৫ আগস্ট…