Author: admin

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (০৮ আগস্ট) সন্ধ্যায় নির্ভরযোগ্য একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনজনই। পত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। এ বিষয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। অন্যদিকে উপ-উপাচার্য ফোন রিসিভ করলেও মন্তব্য করতে রাজি হননি। এদিকে উপাচার্যের গাড়ি চালক ফরহাদ হোসেন বলেন, ‘ভিসি স্যার আমাকে বললো, ফরহাদ আমি রিজাইন দিয়ে দিয়েছি। তুমি চলে যাও। আমি…

Read More

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। ফাইল ছবি নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আগে অনেক ভুল হয়েছে। সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, সেটি এই সরকারের কাছে প্রত্যাশা। আশা করি, সরকার ভালো কাজ করবে। গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। শারীরিকভাবে অসুস্থ বর্ষীয়ান এই রাজনীতিক হুইল চেয়ারে করে অনুষ্ঠানে যোগ দেন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে গণফোরাম। রাতে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের…

Read More

নিজস্ব প্রতিবেদক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার দুপুর ১টায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের সমন্বয়ক নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। মো. নাহিদ ইসলাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তার…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশ সরকারের ৪৩টি মন্ত্রণালয়ের মধ্যে ২৭টি মন্ত্রণালয় একাই সামলাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (শুক্রবার) দুপুরে অন্তর্বর্তীকালীন এই সরকারে উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগসহ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এ মন্ত্রণালয়গুলো হলো— মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা…

Read More

নিজস্ব প্রতিবেদক নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ১৭ সদস্যের উপদেষ্টামন্ডলীর মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দােলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা দু’জনই ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন। এদিকে শপথ অনুষ্ঠানের পর আসিফ মাহমুদ সতর্ক করে বলেছেন, ব্যক্তিগত লাভের আশায় পরিচিত কেউ যেনো তদবির না করেন। শুক্রবার রাতে আসিফ মাহমুদ ফেসবুকে লিখেন, ‘ব্যক্তিগত লাভের আশায় আবদার ও তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন।’ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে বর্তমানে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন আসিফ মাহমুদে। তার…

Read More

নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী আন্দোলনে জনগণের বিজয় হয়েছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সাধারণ ছাত্র সমাজের নেতৃত্বে এ বিজয় গোটা পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা দিয়েছে। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে দোয়া কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের এ জাতি চিরদিন স্মরণ রাখবে। এ জাতির সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য তারা যে মহান আত্মত্যাগ করলেন- এটি কয়েকটি কথায় বলা সম্ভব নয়। এ জাতি যুগ যুগ ধরে আসন্ন দিনগুলোতে যতদিন আমরা বেঁচে থাকব, নতুন প্রজন্ম যারা বেঁচে থাকবে, তাদের এ আত্মত্যাগ…

Read More

জাতিসংঘের সমন্বয়কের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। নিজস্ব প্রতিবেদক ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয় কমিটি সদস্য শামা ওবায়েদ এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিকসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

Read More

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের পর আজ বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইক্রো ব্লগিং সাইট এক্সে নতুন প্রধান উপদেষ্টা ইউনূসের উদ্দেশ্যে মোদি বলেছেন, “নতুন দায়িত্ব গ্রহণ করা প্রফেসর ইউনূসের প্রতি আমার শুভেচ্ছা। আমরা আশা করি (বাংলাদেশে) স্থিতিশীলতা ফিরবে, হিন্দু ধর্মাবলম্বীসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে।” তিনি আরও বলেছেন, “ভারত— বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি, উভয় দেশের নাগরিকের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের আকাঙ্খার প্রতি বদ্ধপরিকর।”

Read More

সাভার প্রতিনিধি ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৯ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে অন্য উপদেষ্টারাও ছিলেন। এ সময় সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন সবাই। এরপর সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে উঠে। পরে সরকারপ্রধান হিসেবে অন্য উপদেষ্টাসহ আরও একবার ফুল দিয়ে শ্রদ্ধা জানান ড. মুহাম্মদ ইউনূস। গণপূর্ত বিভাগের উপ-প্রকৌশলী মিজানুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা সকাল ৯টা ৪০ মিনিটে…

Read More

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টার পর তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্য উপদেষ্টারাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে নতুন সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের পর জাতির উদ্দেশে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিভিন্ন চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদের আইনানুগ বিচারের মাধ্যমে শিগগিরই…

Read More