Author: admin

আন্তর্জাতিক ডেস্ক মারা গেলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের নিজের ফ্ল্যাটেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সিপিএমের প্রবীণ এই নেতা। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সন্তান সুচেতন ভট্টাচার্য। খবর আনন্দবাজার। ২০০১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০০৬ সালের নির্বাচনেও বড় ব্যবধানে জয় পায় তার দল সিপিএম। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর বাংলাদেশ ঘেঁষা রাজ্যটির মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বুদ্ধদেব। শ্বাসকষ্টজনিত সমস্যাতে ভুগছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে বাড়ির…

Read More

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা:- আজ বুধবার ৭ আগস্ট বিরামপুর থানা পুলিশের ব্যবহৃত একটি পিস্তল পরিত্যক্ত অবস্থায় জনৈক ব্যক্তি কুড়িয়ে পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আর পিস্তলটি ও ২৪ রাউন্ড গুলি হস্তান্তর করেন। প্রকাশ,গত ৫ আগস্ট আনুমানিক সন্ধ্যা ৬ দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা থানার প্রধান গেটে গেট দিয়ে আনন্দ মিছিল বের করলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকারের নির্দেশে মিছিলে অতর্কিত রাবার বুলেট, টিয়ারসেল,গুলি, নিরীহ ছাত্র-জনতা মিছিলে চালালে বিক্ষিপ্ত জনতা বিরামপুর থানায় হামলা চালয় প্রাণভয়ে ওসি সুব্রত কুমার সরকার প্রায় ৩০ জন পুলিশ সদস্য জীবন রক্ষার্থে জনতার রোষানাল থেকে বাঁচার জন্য থানার পূর্ব দিকের গেটের দেয়াল টকিয়ে থানা থেকে পালিয়ে যায়। ওই সময় একটি পিস্তল ওয়ালের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। আজ বুধবার, জনৈক ব্যক্তি পরিতক্ত অবস্থায় পিস্তলটি কুড়িয়ে পায় পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুজহাত তাসমিন আওন এর বরাবরে একটি পিস্তল ২৪ রাউন্ড গুলি দুটি ম্যাগজিন উপজেলা নির্বাহী অফিসার হস্তান্তর করেন । এ সময় পরিত্যক্ত থানার এসে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসমিন আওন থানা পরিদর্শনপূর্বক তার জিম্মায় অস্ত্রটি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা খাতুন, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি’র সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হাসান,সাংবাদিকগন আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।   জানা যায় গত ৫ আগস্ট হাসিনা সরকার পদত্যাগের পর  আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশ জনরসের ভয়ে থানা থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত  বিরামপুর থানা টি অরক্ষিত অবস্থায়  পুলিশ শূন্য অবস্থায় পড়ে রয়েছে।  থানাটি দেখভাল করছেন বর্তমানে স্থানীয় জনতা ও গ্রাম্ পুলিশ ও আনসার ভিডিপি সদস্যগণ।   

Read More

নিজস্ব প্রতিবেদক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ করার বিষয়টি এস এম মুনীর নিজেই নিশ্চিত করেছেন। এর আগে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ পদত্যাগ করেন। ২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পতনের পর থেকে তার সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

Read More

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনার পদত্যাগের পর একের পর এক হামলা হতে থাকে থানাগুলোতে। এতে একরকম পুলিশশূন্য হয়ে পড়ে ঢাকার থানাগুলো। কর্মবিরতিতে যায় তারা। অবশেষে টানা তিন দিন পর নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরছে পুলিশ। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে হবে। এমনই নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। নির্দেশনায় বলা হয়, রাজারবাগ পুলিশ লাইন্স, পিওএম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনস), সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্স, অন্যান্য পুলিশ স্থাপনাসহ বিশেষায়িত সব পুলিশ ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফোর্সের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইনস, পিওএম,…

Read More

নিজস্ব প্রতিবেদক নিরাপত্তার স্বার্থে আজ (বৃহস্পতিবার) ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এক অ্যাকাউন্ট থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে, এ সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদেবার্তা দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে গেছে। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালসহ ক্যাম্পাসে অবস্থিত শেখ মুজিবুর রহমানের তিনটি এবং শেখ হাসিনা ও শেখ রাসেলের দুইটি ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বুলডোজার দিয়ে এসব ম্যুরাল ভেঙে ফেলা হয়। ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশ, নাম ফলকসহ ম্যুরালের বিভিন্ন অংশ হাতুড়ি ও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। পরে বঙ্গবন্ধু হলের সামনে অবস্থতি ‘শাশ্বত মুজিব’ ও ‘মুক্তির আহ্বান’ ম্যুরালও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এছাড়া শেখ হাসিনা হলের অভ্যন্তরে থাকা শেখ হাসিনার ম্যুরাল ও শেখ রাসেল হলের সামনে থাকা শেখ রাসেলের ম্যুরালও…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের দীর্ঘপথ পরিক্রমায় ১৬ বছর পর কাগমারী মওলানা মোহাম্মদ আলী কলেজ ছাত্রদলের দখলে। কোন রকম সহিংসতা ভাংচুর ছাড়া শান্তিপূর্ণভাবে ছাত্রসংসদ দখলে নেয় তারা। বুধবার (৭ আগস্ট) দুপুরে অত্র কলেজ ছাত্রসংসদের সাবেক সভাপতি আরেফিন রানার নেতৃত্বে ছাত্রলীগ দখলমুক্ত হয় ছাত্রসংসদ। ছাত্রদল নেতা রানা বলেন, আগে সৈরাচার মুক্ত হলো ছাত্রসংসদ। এরপর সকলদলের ছাত্রদের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে পুনরায় উজ্জিবিত হবে কলেজ ক্যাম্পাস। এখন আমাদের কাজ হচ্ছে রাস্ট্রীয় সম্পদ পাহারা দেয়া। যাতে কোন দূঃস্কৃতি কারীরা আমাদের কলেজ ও রাস্ট্রীয় সম্পদ নষ্ট করতে না পারে। এসময় অত্র কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জাকির হাসেন ও ইসলামী ইতিহাসের বিভাগীয় প্রধান অধ্যাপক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) বন্ধ রাখা হয়েছে। বুধবার (৭ আগস্ট) ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন‌কে কেন্দ্র ক‌রে বিরাজমান প‌রি‌স্থি‌তির কারণে আজ বুধবার পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল।

Read More

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ করেন গোপালগঞ্জের আ.লীগ নেতাকর্মীরা। গোপালগঞ্জ প্রতিনিধি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ছুঁয়ে শপথ করেন গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে এ শপথ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্যে বলা হয়, শেখ হাসিনার ওপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিশোধ নেবেন তারা। যতদিন পর্যন্ত তারা তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনতে পারবেন, ততদিন তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। এর আগে নেতাকর্মীরা মাজার কমপ্লেক্সের মসজিদে জোহরের নামাজ…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রতিহিংসা, প্রতিশোধের পালা বন্ধ করে ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় পর আজ বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দেন সারা দেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী। এতে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন। এসময় তিনি সংগ্রাম ও রক্তের বিনিময়ে যে তরুণরা বাংলাদেশের নতুন স্বাধীনতা এনেছেন– তাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। হাসপাতালের শয্যা থেকে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলার জন্য আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি; আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য…

Read More