Author: admin

নিজস্ব প্রতিবেদক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। এদিকে আজ দেশবাসীর উদ্দেশে বক্তব্য দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। বুধবার (৭ আগস্ট) ইউনূস সেন্টার থেকে একটি প্রেস রিলিজে এ কথা বলেন ড. ইউনূস। প্রেস রিলিজ থেকে জানা যায় ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে বাংলাদেশে ফিরবেন। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর…

Read More

অধ্যাপক ড. মো. নূরুল আলম। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে ই-মেইলযোগে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে অধ্যাপক নুরুল ইসলাম বলেন, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম। এতে আরও বলা হয়, এমন অবস্থায় আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি। ২০১৮ সালে অধ্যাপক নূরুল আলম…

Read More

বিনোদন ডেস্ক সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর পরই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে পালানো শুরু করেন। আবার অনেকে পালাতে না পেরে দেশেই আত্মগোপনে রয়েছেন। দীর্ঘ ১৬ বছর দেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের এমন পতনের পর মানিকগঞ্জে দলটির নেতা-কর্মীরাও বিপদে রয়েছেন। চলমান পরিস্থিতির কথা বিবেচনায় আত্মগোপনে রয়েছেন মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। যদিও তার আত্মগোপন নিয়েও নানা রকম তথ্য শোনা যাচ্ছে। কেউ বলছে, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। আবার…

Read More

প্যারিসে ড. ইউনূসকে কড়া নিরাপত্তা দেয় ফ্রান্সের বিশেষ বাহিনী/ছবি সংগৃহীত নিজস্ব প্রতিবেদক ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার পথে রওয়ানা হয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৭ আগস্ট) চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন তিনি। বিমানবন্দরে তাকে কড়া নিরাপত্তা দেন ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছে ইউনূস সেন্টার। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনূস সেন্টার জানায়, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে (ইকে-৫৮২) ঢাকার সময় দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এদিকে শ্রম আইনের মামলায়…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আহ্বান জানিয়ে বলেছেন, কোনো দুষ্কৃতকারী যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেছেন, ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের হামলা যাতে না হয়, সে বিষয়ে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং সকল রাজনৈতিক দলসহ জনগণকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। ৭ আগস্ট জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় আমিরে জামায়াত এ আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরশাসকের পতন হয়েছে। আল্লাহ রাব্বুল আল আমিন এই জাতিকে জুলুম ও নির্যাতনের কবল থেকে উদ্ধার করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে আমিরে জামায়াত বলেন, এখন দেশ গড়ার…

Read More

সপরিবারে শেখ হাসিনার সঙ্গে রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন স্ত্রী ও ছোট কন্যাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছেন। সোমবার (৫ আগস্ট) রাতে তিনি রাজশাহী ছেড়ে ভারতের উদ্দেশ্যে চলে গেছেন বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এর আগে ওই দিন (৫ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ চলাকালে লিটন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই সংঘর্ষে এক শিক্ষার্থী হন। এ ছাড়া যুবলীগের গুলিতে অন্তত ৫০ জন শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হন শতাধিক। দলীয় একাধিক সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু…

Read More

নিজস্ব প্রতিবেদক আগামীকাল (বৃহস্পতিবার) রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (৭ আগস্ট) সেনাসদরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, আগামীকাল শপথ অনুষ্ঠানের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকেলে করার। সেটা অত্যন্ত টাইট শিডিউল হয়ে যায়। কারণ, ড. মোহাম্মদ ইউনুস ২টা ১০ মিনিটের দিকে দেশে আসবেন। এর পরপর আয়োজন করা কঠিন। এজন্য রাত ৮টার দিকে আয়োজন করতে পারি। মোট ৪০০ জন লোকের আয়োজন থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ধারণা আপাতত ১৫ জনের মতো হতে পারে। তারপরও দুই-একজন…

Read More

নিজস্ব প্রতিবেদক বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তিন মাসের মধ্যে নির্বাচন করার দাবি জানিয়েছেন তিনি। বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে দেওয়া বক্তব্যে এ আহ্বান ও দাবি জানান তিনি। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির কাছে আবেদন জানাব, কোনো বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। কোনো বিলম্ব না করে। এই সরকার যারা হবেন, তারা তিন মাসের মধ্যে নির্বাচন করবেন; সেই ব্যবস্থা তারা করবেন এবং এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেব। দেশের বিভিন্ন জায়গায় যেসব হামলা বা ভাঙচুর হচ্ছে…

Read More

নিজস্ব প্রতিবেদক জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় ড. মোহাম্মদ ইউনূসের বিকল্প হয় না। তার নেতৃত্বকে সহায়তা দিতে জাতীয় পার্টি প্রস্তুত। দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ড. ইউনূস সফল হবেন। তার নেতৃত্বেই ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে। বুধবার (৭ আগস্ট) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির সই করা এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। দেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান অধ্যাপক ড. ইউনূসকে প্রাণঢালা অভিনন্দন জানান। জি এম কাদের বলেন, জীবন্ত কিংবদন্তী ড.…

Read More

রংপুর প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে রংপুরের পীরগঞ্জে জাফরপাড়ার বামনপুরে নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। এর আগে তিনি আবু সাঈদের মা-বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এছাড়াও নিহতের পরিবারকে নগদ এক লাখ টাকা তুলে দেন। একই সঙ্গে আবু সাঈদের পরিবারের পাশে থাকার ঘোষণা প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় শিক্ষার্থীদের অহিংস আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর আগে সকালে হেলিকপ্টার যোগে…

Read More