Author: admin

নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন এ নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যেই নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যা চূড়ান্তও হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে সম্মতি দেন তিনি। এখন প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন এই সরকারে আর কারা থাকছেন? সরকার গঠনের জন্য এরই মধ্যে একটি প্রাথমিক তালিকাও রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে সমন্বয়কদের পক্ষ থেকে। যেখানে ১০ থেকে ১৫ জন রয়েছে বলে জানা গেছে। সূত্র মতে তালিকায় থাকা বাকিরা হলেন- ড. সালেহউদ্দিন আহমেদ, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ড. শাহ্দীন মালিক, ড.…

Read More

র‌্যাবের নতুন ডিজি এ কে এম শহিদুর রহমান নিজস্ব প্রতিবেদক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান। বুধবার (৭ আগস্ট) এ নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্যনিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। এদিকে, র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আদানি গোষ্ঠীর বিদ্যুৎ প্রকল্প রয়েছে। শেয়ার বাজারে নথিভুক্ত অন্তত এক ডজন ভারতীয় সংস্থার বাংলাদেশে বড় মাপের লগ্নি রয়েছে। সবেমাত্র দু’দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। জল ও স্থলপথে দু’দেশের মধ্যে একগুচ্ছ সংযোগকারী পরিকাঠামো প্রকল্প নিয়ে বিভিন্ন স্তরে কাজ চলছে। আচমকা শেখ হাসিনা সরকারের বিদায়ের ফলে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে মোদি সরকারের অন্দরমহলে চিন্তা বেড়েছে। খবর আনন্দবাজার অনলাইনের। কেন্দ্রীয় সরকারের এক প্রথম সারির মন্ত্রীর মন্তব্য, ‘আমাদের আশু চ্যালেঞ্জ, বাংলাদেশে নতুন যে সরকার আসবে, তার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ আগের মতোই চালিয়ে যাওয়া।’ এ বিষয়ে মোদি সরকারের শীর্ষ…

Read More

নিজস্ব প্রতিবেদক নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের অন্য সদস্যদের নাম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধানগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক। বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তবর্র্তীকালীন সরকার গঠনের প্রস্তাব…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজধানীর পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (০৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ জামিন মঞ্জুর করেন। আজকেই তিনি কারামুক্ত হচ্ছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন। আইনজীবীরা জানান, সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানার মামলায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল মামলায় মামলায় জামিন চেয়ে আবেদন করেন তারা। এ সময় আইনজীবী গোলাম সারোয়ার খান জুয়েল, নুর এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম, মো. পারভেজ, হাবিবুর রহমান ও শেখ শওকত হোসেন জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত এই দুই মামলায় জামিন মঞ্জুর করেন।

Read More

নিজস্ব প্রতিবেদক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান জামিনে কারামুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে থেকে মুক্ত হয়েছেন। তার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার (০৬ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

Read More

নিজস্ব প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু জামিনে মুক্তি পেয়েছেন। প্রায় ৫ বছর ৭ মাস পর কারাগার থেকে মুক্ত হন তিনি। মঙ্গলবার রাত ৮টার দিকে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন তার আইনজীবী। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে গ্রেফতার হন তিনি। মিয়া নুরুদ্দিন অপুর আইনজীবী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার বলেন, দুইটি মামলায় আমরা জামিন চেয়ে আবেদন করেছিলাম। শুনানি শেষে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল ও ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক তার জামিন মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি মুক্তি পান। মিয়া নুর উদ্দিন আহমেদ অপু…

Read More

নিজস্ব প্রতিবেদক বুধবার (৭ আগস্ট) শিল্প কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠনগুলো। এ জন্য কারখানার নিরাপত্তা দিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে এফবিসিসিআই’র সাবেক সভাপতি একে আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এদিকে ঢাকা মহানগর ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার। সূত্র জানায়, মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ’র কার্যনির্বাহী কমিটি কারখানা খোলার সিদ্ধান্ত নেয়। একই সময়ে এফবিসিসিআই’র সাবেক সভাপতি একে আজাদের সভাপতিত্বে অন্য খাতের ব্যবসায়ীরা অংশ নেন। বৈঠকের পরে এ কে আজাদের সভাপতিত্বে তিন সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে বঙ্গভবনে যান। অন্যদিকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ডিসিসিআই বলেছে, কোটা সংস্কার আন্দোলন…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিনবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল। মঙ্গলবার সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়েছে বলে জানান এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। বৈঠকে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দীন। আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি (শেখ হাসিনা) দেশে থাকতে চেয়েছিলেন। মোটেও দেশ ছেড়ে যেতে চাননি। কিন্তু আমরা জোর করেছিলাম। এটি তার জন্য নিরাপদ নয়। আমরা প্রথমত তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম- তাই আমরা তাকে চলে যেতে রাজি করাই। সোমবার দিবাগত রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে টেলিফোন দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বলেন। আপনি জানেন, আপনার মা এখন নয়া দিল্লিতে। আপনি তার সঙ্গে কথা বলতে পেরেছেন কিংবা আসলে পরিস্থিতিটা এখন কেমন? এমন প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি ভালো আছেন। কিন্তু তিনি খুবই হতাশ।…

Read More