Author: admin

নিজস্ব প্রতিবেদক দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি দীর্ঘ ৯ বছর ধরে ভারতে অবস্থান করছেন। জানা গেছে, মঙ্গলবার (৬ আগস্ট) দেশে ফেরার জন্য তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। মেঘালয় থেকে গণমাধ্যমে সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আজ গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের অফিস থেকে ট্রাভেল পাসের বিষয়টি জানানো হয়েছে। ট্রাভেল পাসটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। পরবর্তী সময়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ‘উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা’ করার সময় ওই বছরের ১১ মে তাকে আটক করে শিলং পুলিশ। তার নামে অবৈধ অনুপ্রবেশের…

Read More

নিজস্ব প্রতিবেদক আগামীকাল বুধবার সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৬ আগস্ট) বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন না কি সশরীরে উপস্থিত থাকবেন সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। এ বিষয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে ভার্চুয়ালিই উপস্থিত থাকবেন তিনি। এতে বলা হয়, তারেক রহমান ছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতারা। সমাবেশে…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Read More

নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন সরকার থেকে সদ্য পদত্যাগী শেখ হাসিনা। এই খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন সাধারণ জনসাধারণ। তবে এর মধ্যেই বিক্ষুব্ধ জনতা ৭১ টিভি ও সময় টিভি, এটিএন বাংলা, এটিএন নিউজ, গান বাংলা, এশিয়ান টিভি, বিজয় টিভি, মাই টিভির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। এতে আট টেলিভিশন চ্যানেল বন্ধ রয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে বারিধারার ডিপ্লোমেটিক জোনের একাত্তর টিভির কার্যালয় এবং বাংলামোটরের সময় টিভির স্টেশনে ভাঙচুর চালানো হয়। একাত্তর টেলিভিশনের বারিধারার কার্যালয়ের সামনে রাখা একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ার–টেবিল, টেলিভিশন ও কম্পিউটার ভাঙচুর করা হয়েছে বলে টেলিভিশনটির…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আপাতত তিনি আশ্রয় নিয়েছেন বন্ধু-প্রতিম দেশ ভারতের দিল্লিতে। আপাতত তাকে দিল্লিতে থাকার অনুমতি দিলেও স্থায়ীভাবে তাকে রাজনৈতিক আশ্রয় দেবে কিনা ভারত সেই সিদ্ধান্ত হবে দিল্লিতে হতে যাওয়া সর্বদলীয় বৈঠকে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে এমনটিই। মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশটির বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠকে ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজেজুরাও। আনন্দবাজার তাদের সূত্রের বরাত দিয়ে বলছে, বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রায় ১৩ বছর পর রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্রবিশেষে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেখানেই দুর্বৃত্তপনা দেখবেন, তৎক্ষণাৎ এদের প্রতিরোধ করতে হবে। আমরা কথা দিচ্ছি, বিদ্যমান প্রশাসনকে এ বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত। অনেক মানুষের জীবনহানির মধ্য দিয়ে গতকাল একটি ‘পরিবর্তন’ আসে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা অতীব দুঃখের সঙ্গে লক্ষ করছি, এই ধরনের পরিবর্তনের ঊষালগ্নে একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শহরে এবং…

Read More

নিজস্ব প্রতিবেদক বিদেশে পালিয়ে যাওয়ার সময় ক্ষমতাচ্যুত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে বিমানবন্দরে আটক হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতি নিয়ে সোমবার (৫ আগস্ট) বিকালে ঢাকায় অবস্থানরত বিদেশি মিশন, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থাপ্রধানদের ব্রিফ করার কথা ছিল হাছান মাহমুদের। কিন্তু ওইদিন দুপুরের আগে শিক্ষার্থী ও সাধারণ জনতা ঢাকার সড়ক দখলে নেওয়া শুরু করার পর সিদ্ধান্ত বাতিল করতে হয়। এরপর থেকে হাছান মাহমুদের খোঁজ মিলছিল না। এর আগে, এদিন দুপুরে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও বিদেশে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটকে দেন। বিমানবন্দর সূত্র জানায়,…

Read More

নিজস্ব প্রতিবেদক দীর্ঘদিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের। গতকাল সোমবার মধ্যরাতে তিনি মুক্ত হন। ব্যারিস্টার আরমানের পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর ডিওএইচএস’র ১১ নম্বর সেকশনের ৭ নম্বর রোডের ৫৩৪ নম্বর বাড়ির দোতালায় থাকতেন তিনি। এই বাসা থেকেই দুই শিশু সন্তান, স্ত্রী ও বোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। এর পর আর আনুষ্ঠানিকভাবে তার হদিস পাওয়া যায়নি। গতকাল সোমবার রাতে কর্নেল সামসের নেতৃত্বে রাতে ২০-২৫ জন…

Read More

নিজস্ব প্রতিবেদক নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৬ আগস্ট) ভোর ৪টার পর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এ ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা। ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা ২৪ ঘণ্টা সময় নিয়েছিলাম। কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। তিনি আরও বলেন, আমরা সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ড. মুহাম্মদ…

Read More

নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় লাখ লাখ মানুষের ঢল নামলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ অবস্থায় দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বর্তমান পরিস্থিতিতে ছাত্রজনতার এ বিজয়কে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৫ আগস্ট) ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, আমরা অধিকৃত দেশের মতো ছিলাম। তাদের (আওয়ামী লীগ সরকার) মনোভাব ছিল একনায়কতন্ত্রের মতো। তারা সবকিছুই নিয়ন্ত্রণ করত। এখন বাংলাদেশের জনগণ স্বাধীন। এটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এখন…

Read More