Author: admin

নিজস্ব প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এদিকে, বার্তা সংস্থা এ এফপি জানিয়েছে, বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন। এদিকে, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন…

Read More

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি বলেন, সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাইনি। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে। এদিকে আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে কোন বিমান ওঠানামা করবে না। টার্মিনালসহ সবকিছু বন্ধ…

Read More

নিজস্ব প্রতিবেদক চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় শহর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো। এর আগের ঘোষণা অনুযায়ী রবিবার রাত ৮টা থেকে কারফিউ শুরুর কথা ছিল।

Read More

নিজস্ব প্রতিবেদক আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান (পিআরবি) আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। আইনজীবীরা বলেছেন, পিআরবিতে বলা আছে, গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন। তবে নির্বিচারে গুলি করা যাবে না। এ বিষয়ে জারি করা রিট খারিজ করে রোববার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড আই খান পান পান্না, ব্যারিস্টার অনীক আর হক, অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ…

Read More

মুন্সিগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। রোববার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. আবু হেনা জামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ২৫ থেকে ৩০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দু’জন মৃত ছিল। তাদের বয়স ২২-২৫ বছর। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে পূর্বঘোষণা অনুযায়ী আজ…

Read More

নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ কর্মসূচিতে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। এসময় সতর্ক অবস্থায় দেখা যায় পুলিশ সদস্যদের। রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে বিএসএমএমইউ হাসপাতালের ভেতর থেকে ইটপাটকেল নিক্ষেপের পর শাহবাগ থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিএসএমএমইউর দিকে রওনা দেন। ভেতর থেকে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আন্দোলনকারীরাও ধাওয়া দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর করতে দেখা যায়। তবে ভাঙচুর অগ্নিসংযোগে জড়িতদের পরিচয় শনাক্ত করা…

Read More

নিজস্ব প্রতিবেদক শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশের ফলে কোথাও কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব কোনো কিছুই ব্যবহার করা যাচ্ছে না। রোববার (৪ আগস্ট) একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‌‘ফোরজি সেবা বন্ধের নির্দেশনা আমাদের কাছে এসেছে।’ জানা গেছে, মোবাইল ফোনে আবার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। দুপুর ১টার দিকে এই সেবা বন্ধ করে দেওয়া হয়। এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক,…

Read More

নিজস্ব প্রতিবেদক সরকার পতনের একদফা দাবিতে ‘ছাত্র-জনতা’র চলমান আন্দোলনকে সফল করতে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছে বিএনপি। দলটির শীর্ষ পর্যায় থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম মহাসচিবসহ দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে সারা দেশে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের কোনো নেতা কোথায় কী ভূমিকা রাখছেন সে বিষয়েও দায়িত্বপ্রাপ্ত নেতারা খোঁজখবর নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানাবেন। এদিকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ রোববার জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে দলীয় ব্যানারে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। বিএনপি মহাসচিব…

Read More

নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল থেকেই দলটির নেতাকর্মীরা জড়ো জতে থাকেন মিরপুর ১০ নম্বর গোল চত্বরে। রবিবার (৪ আগস্ট) রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে দেখা যায়, আওয়ামী লীগের কর্মীদের জড়ো হওয়ার চিত্র। সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে এখানে আসতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা। নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত মিরপুর ৭, ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এসেছেন কর্মসূচি পালন করতে। এ সময় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল আহসান খান নিখিল জমায়েত কর্মসূচিতে অবস্থান করেন। এ সময়…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির মধ্যে ঢাকাসহ সব জেলা-মহানগর ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীদের জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এসব কর্মসূচি সফল করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা। পরে আন্দোলনকারীদের পিছু হটিয়ে পুরো গুলিস্তান এলাকা নিজেদের দখলে নিয়েছে আওয়ামী লীগ। তারা খণ্ড খণ্ড ভাগে ভাগ হয়ে গোলাপ শাহ মাজার, পাতাল মার্কেট, বঙ্গবন্ধু স্টেডিয়াম গেট, ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টসহ আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নেয়৷ সরেজমিনে রোববার (৪ আগস্ট) গুলিস্তান অবস্থান করে এই অবস্থা দেখা যায়। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার চেষ্টা করেন আন্দোলনকারীরা। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে গোলাপ শাহ মাজারের সামনে থেকে হামলার…

Read More