- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
Author: admin
নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগ তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা গুজব বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার (৪ আগস্ট) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কর্মসূচি প্রত্যাহার করে কোনো প্রকার প্রেস রিলিজ ইস্যু করা হয়নি। প্রেস রিলিজটি ভুয়া। এর আগে রোববার প্রতিবাদ মিছিল এবং পরের দিন সোমবার বিকেল ৫টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোক র্যালি করার কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। শনিবার (৩ আগস্ট) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার রাতে আওয়ামী লীগ সব কর্মসূচি প্রত্যাহার করেছে বলে একটি…
নিজস্ব প্রতিবেদক একদফা দাবিতে রোববার (৪ আগস্ট) সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করতে শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সরেজমিন দেখা যায়, রোববার (৪ আগস্ট) সকালে শাহবাগে শিক্ষার্থীরা এলে সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকার্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যায়। বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। একদফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে…
নিজস্ব প্রতিবেদক শিক্ষার্থীদের সরকারবিরোধী স্লোগান-হাততালিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর সায়েন্সল্যাব মোড়। রোববার (৪ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে অর্ধশতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। তবে এক ঘণ্টার মধ্যেই এই উপস্থিতি হাজার ছাড়িয়ে গেছে। একইসঙ্গে আন্দোলনকারীরা বন্ধ করে দিয়েছেন গুরুত্বপূর্ণ এই মোড়ের চারটি সড়ক। ফলে বাস, রিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ সব ধরনের যানচলাচল। সরেজমিনে ঘুরে দেখা গেছে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘এক দুই তিন চার, খুনি হাসিনা গদি ছাড়’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘দিয়েছি তো…
নিজস্ব প্রতিবেদক একদফা দাবিতে আজ রোববার (৪ আগস্ট) সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১১টায় রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। ঘোষিত এ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীর সড়কে, চলছে শুধু রিকশা-সিএনজি। এদিকে সকাল থেকে রাজপথে কয়েকটি বাসের দেখা মিললেও, এতে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ, হাসপাতালগামী রোগী ও স্বজনরা। রোববার (৪ আগস্ট) সকাল আটটা থেকে ৯টা পর্যন্ত রাজধানীর শ্যামলী, কলেজ গেট, শিশুমেলা, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, কাকরাইল, মৎস্য ভবন এলাকা সরেজমিনে গণপরিবহন সংকট দেখা যায়। তবে বিভিন্ন সিগনাল ও…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের সামনে থাকা একটি গাড়িতে আগুন দেয় তারা। জানা গেছে, হাসপাতালের ভেতরে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা আর বাইরে আন্দোলনকারীরা। এক পর্যায়ে আন্দোলনকারীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করলে দুই পক্ষের সঙ্গে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর হাসপাতাল বিল্ডিংয়ের নিচতলার মার্কেটের ভিতর থেকে মোটরসাইকেল বের করে তাতে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধরা। এক আন্দোলনকারী বলেন, ছাত্রলীগ আগে আমাদের ওপর হামলা করেছে। তারা বিল্ডিংয়ের ওপর থেকে আমাদের দিকে পাটকেল ছুড়েছে। এদিন সকাল থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের অংশ…
নিজস্ব প্রতিবেদক এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হয়েছে অসহযোগ কর্মসূচি। কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সকাল থেকেই উত্তপ্ত ছিল রাজধানীর এলাকাগুলো। রোববার (৪ আগস্ট) বেলা ১টার দিকে সংঘর্ষ শুরু হয় কাটাবন এলাকায়। যেখানে দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আন্দোলনকারীরা। এক পর্যায়ে শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়তে থাকে। কাটাবন থেকে সংঘর্ষ ছড়িয়েছে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব ও বাটার সিগন্যাল এলাকায়। একই সময় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল থেকেই এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারী ছাত্ররা ধীরে ধীরে জড়ো হয়েছেন। পুলিশও আন্দোলনকারীদের বিপরীতে প্রস্তুতি নিতে…
শিক্ষার্থীদের চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের ৪৮ শীর্ষ ব্যবসায়ী। তারা জানিয়েছেন প্রাণহানির মধ্যে ব্যবসায়ীরা চুপ করে বসে থাকতে পারে না। শনিবার (৩ আগস্ট) পোশাক ব্যবসায়ীরা সংহতি প্রকাশ করে একটি বিবৃতি দেন। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন, ইরাফ কম্পোজিট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফজলে শামীম এহসান, শাসা ডেনিম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শামস মাহমুদ, সায়েম ফ্যাশন লিমিটেডের ডিরেক্টর আবরার হোসাইন সায়েমসহ তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের ৪৮ শীর্ষ ব্যবসায়ী।
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের চলমান আন্দোলন নিয়ে বিশ্ব গণমাধ্যমে ফলাও করে খবর প্রচার করা হয়েছে। আজ শনিবার (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘গণ বিক্ষোভ’ কর্মসূচি পালিত হয়েছে। এতে সারাদেশেই সাধারণ মানুষকে রাজপথে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস তাদের খবরের শিরোনামে লিখেছে, ‘এক সপ্তাহের প্রাণনাশক ধরপাকড়ের পর বিক্ষোভে ফের কাঁপল বাংলাদেশ।’ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, চাকরিতে কোটার সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলনের পর প্রাণনাশক ধরপাকড়ের পর বিক্ষোভকারীরা বাংলাদেশে নতুন আন্দোলন শুরু করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে, ‘খুনি সরকার। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশে আবারও আন্দোলন শুরু হয়েছে।’ ভারতীয় আরেক সংবাদমাধ্যম শিরোনাম করেছে, ‘দুইজন…
নিজস্ব প্রতিবেদক জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, কোটা সংস্কারের দাবিতে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে জাতীয় পার্টি তাদের আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করে। তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। সেসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি বিগত বাজেট অধিবেশনের সমাপনী দিনে কোটা সংস্কারের পক্ষে বিশদভাবে বক্তব্য রেখে কোটা সংস্কারের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান। কিন্তু সরকার সেই দাবি প্রাথমিকভাবে মেনে না নিয়ে ছাত্রলীগ দিয়ে বলপূর্বক আন্দোলন দমানোর উদ্যোগ নেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের হাতে ২৭০ জনেরও বেশি নিরস্ত্র ছাত্র-জনতা…
স্পোর্টস ডেস্ক কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে আবার সরব হয়েছেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ন্যায়বিচারের বার্তা দিয়ে আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেছেন তিনি। পোস্টে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশাআল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’ কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিশ্চুপ থাকায় দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়েছেন সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটার। তবে মাহমুদউল্লাহ ফেসবুকে এই ইস্যুতে এই নিয়ে দ্বিতীয়বার নিজের মত ব্যক্ত করেছেন। এর আগে গত ১৭ জুলাই এক ফেসবুক পোস্টে পরিস্থিতির দ্রুত সমাধান চেয়েছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার, ‘আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের…