Author: admin

আন্তর্জাতিক ডেস্ক হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ নেতা ফুয়াদ আশ-শুকুর হত্যার জবাবে ইরান এবং প্রতিরোধ শক্তিগুলোর প্রতিশোধমূলক হামলার ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরাইলিদের মধ্যে। কীভাবে ওই প্রতিশোধমূলক হামলা প্রতিহত করা যায়, তা নিয়ে তারা সার্বক্ষণিক সতর্কাবস্থায় রয়েছে। ইসরাইল তাদের হাসপাতালগুলোকে প্রস্তুত করছে এবং আশ্রয়শিবির তৈরি করছে। এরই মধ্যে বেনগুরিয়ান বিমানবন্দরে সাইবার হামলা হয়েছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কিছু কিছু ইসরাইলি গণমাধ্যম শুক্রবার রাতে ঘোষণা করেছে যে, ইসরাইলের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা চালানোর সম্ভাবনা রয়েছে ইরানের। ইরান সম্ভবত বিশাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। সংবাদ মাধ্যমগুলোর মতে, ইরান সম্ভবত হামলার মাধ্যমে ইসরাইলের যোগাযোগ ব্যবস্থা বিকল করে দেবে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ইসমাইল…

Read More

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- রংপুর মহানগর পুলিশের এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজন। তাদের বিরুদ্ধে অপেশাদার আচরণের প্রমাণ পেয়েছে মহানগর পুলিশ হেডকোয়ার্টার। রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান- দায়িত্বে অবহেলা, শৃঙ্খলা পরিপন্থি কাজ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে কাজ করায় তাদের বরখাস্ত করা হয়েছে। আবু সাঈদ হত্যার ঘটনায় অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান…

Read More

বাঁ থেকে- আমির খসরু মাহমুদ চৌধুরী, ডা. শাহাদাত হোসেন ও এরশাদ উল্লাহ। ছবি : সংগৃহীত চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের বাসায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে একটি মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের নগরীর বাদশা মিয়া রোডস্থ বাসভবনে হামলা চালায় এবং নিচে পার্কিংয়ে থাকা অন্তত ৭/৮টি গাড়িতে আগুন দেয়। চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশস্থ মেডিকেলের পূর্বগেটে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনে…

Read More

নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ের আগুন নেভাতে কাজ করছে প্রত্যক্ষদর্শীরা। নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে এ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও তাদের সমর্থকরা জেলা শহর মাইজদী বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভ মিছিলে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে আন্দোলনকারী ও তাদের সমর্থকরা বিকেল ৪টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সামনে অবস্থান নেয়। পরবর্তীতে তারা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে…

Read More

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলে বাসভবনের সামনে থাকা ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি। ছবি : সংগৃহীত চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাসভবনের আঙিনায় থাকা দুটি প্রাইভেট কার ভাঙচুরের পর সেগুলোতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তাছাড়া শিক্ষামন্ত্রীর বাসভবনের প্রবেশ গেটটি ভেঙে একটি কক্ষ ভাঙচুর করা হয়েছে। একইভাবে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য এমপি মহিউদ্দিন বাচ্চুর লালখান বাজারের অফিসে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরের চশমাহিলের বাসভবনে এবং লালখান বাজার এলাকায় পৃথকভাবে এসব হামলার ঘটনা ঘটে। শিক্ষামন্ত্রীর বাবা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর নাম…

Read More

নিজস্ব প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে রোববার (৪ আগস্ট) প্রাথমিক বিদ্যালয় খুলছে না। আপাতত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে। শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় আপাতত দেশের কোনো প্রাথমিক বিদ্যালয় খুলছে না। কবে খুলবে তা পরে জানিয়ে দেওয়া হবে। গত ৩১ জুলাই এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায়…

Read More

কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের সমন্বয়করা। নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৩ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন। নাহিদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্রসংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব।’ নাহিদ আরও বলেন, ‘শুধু শেখ হাসিনা নন, মন্ত্রিসভাসহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে। এই ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিলোপ…

Read More

এনইউবিটিকে প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সহ নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে এবং বিচারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) শিববাড়িস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে মৌনমিছিল ও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। আজ শনিবার (৩রা আগস্ট) বেলা ১২ টাই ১২৪ জন শিক্ষক মৌনমিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য শোক প্রকাশ করে বলেন, সারাদেশে শিক্ষার্থী সহ নিরপরাধ সাধারণ মানুষকে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদ ব্যক্ত করেন । শিক্ষকরা আরো বলেন, খুলনা সহ সারাদেশে তদন্তের মাধ্যমে শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবির পাশাপাশি শিক্ষার্থীরা যেন আর কোন ধরনের হয়রানির…

Read More

মাহাবুব হাসান মারুফ নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামীলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় সাংবাদিক, পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে (৩ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সরিষাহাটির মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের কাজীর মোড় এলাকায় দুপুর ১২টার দিকে জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের মুক্তির দিকে এগোতে থাকে। মিছিলটি মুক্তির মোড় হয়ে সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে পৌঁছালে অবস্থানরত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে শুরু…

Read More

বিনোদন ডেস্ক প্রয়াত বলিউডি সুপারস্টার শ্রীদেবী তনয়া জাহ্নবী কাপুর এখন জনপ্রিয় তারকা। তবে একটা সময় অভিনয় নিয়ে তাকে নানা কটুক্তির শিকার হতে হয়েছে। এখন কিন্তু প্রেক্ষাপট ভিন্ন, জাহ্নবী কাপুর চলতি সময়টা বেশ ভালোই কাটাচ্ছেন। একের পর এক ‘রুহি’, ‘গুডলাক জেরি’, ‘মিলি’ ও ‘বাওয়াল’, ‘মি. অ্যান্ড মিসেস মাহি’র মতো প্রশংসিত ছবি ঝুলিতে পুড়েছেন। জাহ্নবী’র ছবিগুলো গুলো বক্স অফিসে বেশ ঝড় না তুলতে পারলেও অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন ভক্ত – সমালোচকদের। সেই ধারাবাহিকতায় একাধিক বলিউড ছবির পাশাপাশি নাম লিখিয়েছেন তেলেগু ও তামিল চলচ্চিত্রেও। মুক্তির অপেক্ষায়ও রয়েছে বেশ কয়েকটি আলোচিত ছবিও। সেই তালিকায় থাকা ‘উলাজ’ মুক্তি পাচ্ছে আজ। এই ছবিটি ঘিরে দর্শকদের যেমন…

Read More