Author: admin

নিজস্ব প্রতিবেদক দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। এতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনীর ক্যাম্পগুলোর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। আজ বুধবার (০৬ আগস্ট) সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে…

Read More

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। টেকনাফ এবং শাহপরীরদ্বীপে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল এবং নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (৭ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে চলমান সংঘাতের প্রেক্ষিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তায় কঠোর নজরদারী বজায় রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে নাফনদী ও সেন্টমার্টিন্স এলাকায় যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে টেকনাফ, শাহপরীরদ্বীপ, বাহারছড়া, সেন্টমার্টিন্স ও উপকূলীয় অঞ্চলে টহল জোরদার করা হয়েছে। সমুদ্রে সার্বক্ষণিক টহল জাহাজ মোতায়েনসহ নিয়মিত হাইস্পীড বোটের মাধ্যমে টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড। তিনি আরও বলেন, টেকনাফ, শাহপরীরদ্বীপ, বাহারছড়া ও…

Read More

হিলি প্রতিনিধিদেশে চলছে সংস্কার হিলি হবে পরিষ্কার এই শ্লোগানে হাকিমপুর উপজেলার বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১১ টায় বাংলা হিলি পাইল্ট স্কুল এন্ড কলেজ মাঠ থেকে ওয়াসিক আল রাজী শ্রাবন্তের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আশা শিক্ষার্থীরা হিলি স্থলবন্দর সহ বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করেন দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকরো ঐক্যবদ্ধ হয়ে সমাজ গড়বো। তাই আজ হিলি বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা পরিস্কার করা হচ্ছে। এবং যেখানে সেখানে ময়লা না ফেলার আহবান করেন। তারা আরো বলেন আমরা সবাই মিলে ২ টি করে গাছ লাগাই হিলিকে পরিস্কার রাখি। এছাড়াও…

Read More

জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ ওয়ালীউল্লাহ হাসান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন এর হরেন্দা বাজারে এক বিশাল দোয়া মাহফিলের আয়োজন করা হয় ৬ আগস্ট ২০২৪ রোজ মঙ্গলবার কুসুম্বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে হরেন্দা বাজারে এক বিশাল দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সুযোগ্য সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান ফীজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পাঁচবিবি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সাইফুল ইসলাম ডালিম উপস্থিত আছেন বিএনপি’র সংগ্রামী সেক্রেটারি জনাব আব্দুল হান্নান চৌধুরী উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম তরফদার রুকু এবং উপস্থিত ছিলেন যুবক দলের উপজেলা আহ্বায়ক নুরুজ্জামান মন্ডল পৌরবি এন পির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস…

Read More

নিজস্ব প্রতিবেদক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর আজ থেকে ঢাকার রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তবে এখনও রাজধানীর সড়কগুলোতে অবস্থান ধরে রেখেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সংগঠনের স্বেচ্ছাসেবকরা। তারাই প্রধানত সড়কে গাড়ি চলাচলসহ অন্যান্য শৃঙ্খলা রক্ষার কাজ করছেন। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বনানী, বিজয় সরনি, ধানমন্ডি এবং সায়েন্সল্যাব এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, উত্তরা এলাকায় নওয়াব হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা সড়কে কাজ করছেন। তারা যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের জন্য আলাদা লেন নিশ্চিত করছেন। একইসঙ্গে কেউ যেন হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে না পারেন সেদিকেও রাখছেন…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং কনস্যুলেট থেকে নিজেদের অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত। বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে জরুরি নয় এমন কর্মীদের ফিরিয়ে নেয় দেশটি। বুধবার (৭ আগস্ট) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ভারত তার হাইকমিশন এবং কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে। বেশ কয়েকটি সূত্র জানায়, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে অপ্রয়োজনীয় স্টাফ এবং পরিবারদের সদস্যরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে স্বেচ্ছায় ফিরে এসেছেন। অবশ্য সকল কূটনীতিক হাইকমিশনে আছেন। এছাড়া হাইকমিশন চালু আছে বলেও সূত্রগুলো জানিয়েছে। এর আগে ভারত বাংলাদেশে তার দূতাবাস, কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়েছে বলে বার্তাসংস্থা…

Read More

নিজস্ব প্রতিবেদক সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ স্ত্রী সন্তান বাহরাইনে গেছেন। একই ফ্লাইটে জেনারেল আজিজ আহমেদের যাওয়ার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও তিনি চেক-ইন করেননি। বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার ফ্লাইটে ঢাকা থেকে বাহরাইন যান তারা। সেখান থেকে তাদের দুবাই যাওয়ার কথা রয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, গালফ এয়ারের জিএফ-২৫১ ফ্লাইটটি ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকা থেকে উড্ডয়নের কথা ছিল। ফ্লাইটটি ভোর ৬টা ২০ মিনিটে বাহরাইনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। এতে সাবেক জেনারেল আজিজের স্ত্রী-সন্তান ছিলেন। জেনারেল আজিজ এই ফ্লাইটের টিকেট কাটা ছিল বলে বিমানবন্দরে তথ্য ছিল। তবে তিনি চেক-ইন করেননি। ফ্লাইটটি সকাল ৮টা ২৪…

Read More

নিজস্ব প্রতিবেদক এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন সরকারি মাধ্যমিক শাখা-২ এর উপসচিব সাইয়েদ এ. জেড মোরশেদ আলী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে মর্মে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের…

Read More

গোপালগঞ্জে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে এটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এ সময় সমবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বক্তব্য রাখেন। তিনি যেকোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য নেতাকর্মীসহ জেলাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান। শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারকে উৎখাত…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৬ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) পদ থেকে সরিয়ে দেওয়া হয় চৌধুরী আব্দুল্লাহ মামুনকে। মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন ভাস্কর দেবনাথ বাপ্পি। প্রজ্ঞাপনে বলা হয়,…

Read More