- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: admin
নিজস্ব প্রতিবেদক নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেখানে ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক জায়গা পেয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছ থেকে তারা শপথ নেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক এবং নাহিদ সদস্য সচিব। গত বছরের ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। তখন সংগঠনটির ঘোষণা দেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে বাকি ১৬ উপদেষ্টার মধ্যে রয়েছেন―১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর…
বিকল্পধারা বাংলাদেশ দলের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীকে বঙ্গভবনে ঢুকতে দেয়নি সাধারণ জনতা। নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বঙ্গভবনে আসেন বিকল্পধারা বাংলাদেশ দলের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী। এসময় তাকে দেখে দুয়োধ্বনি দেয় উৎসুক জনতা। তাকে বঙ্গভবনে প্রবেশ করতে দেয়নি সাধারণ জনতা। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত পৌনে ৯টায় বঙ্গভবনের প্রবেশ পথে আসে মাহি বি চৌধুরীকে বহনকারী গাড়ি। এর আগে রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। পরে প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। এরপর মাহি বি চৌধুরীর গাড়ি এলে তাকে দেখে ব্যাঙ্গাত্মক নানা ধরনের স্লোগান দিতে থাকে বঙ্গভবনের সামনে জটলা…
সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে নৌ ও বিমানবাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন। ছবি : আইএসপিআর নিজস্ব প্রতিবেদক দেশব্যাপী অরাজকতা, অগ্নি সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, চলমান অরাজকতা, অগ্নি সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানরা কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বার্তায় আরও বলা হয়, সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নৌ ও বিমানবাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের…
শপথ নিতে না যাওয়া তিন উপদেষ্টা। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাতে তাদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে এতে উপস্থিতি হননি তিন সদস্য। অনুপস্থিত থাকা তিন সদস্য হলেন ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা। রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের সময় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে রয়েছেন। ফলে তারা শপথ নিতে আসেননি। এর আগে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এ সরকারের বাকি উপদেষ্টারা হলেন ১. সালেহ উদ্দিন…
নিজস্ব প্রতিবেদক শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে, রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করান। তবে তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে অবস্থান করায় শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি। তারা হলেন ফারুক-ই-আজম (বীর প্রতীক), সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। এদিকে, শপথ অনুষ্ঠানের শুরুতে কোটা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। শপথ নেওয়া ১৩ উপদেষ্টা হলেন : ১. সালেহ উদ্দিন আহমেদ২. ড. আসিফ নজরুল৩. আদিলুর রহমান খান৪. হাসান আরিফ৫. তৌহিদ…
ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি শৃঙ্খলা ফিরেছে ময়মনসিংহ ত্রিশালে ব্যস্ততম সড়ক গুলোতে।এসব সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।শৃংখলার সঙ্গে ট্রাফিকের নিয়ন্ত্রণে খুশি ত্রিশাল বাজারের রিক্সাচালক, ইজিবাইক চালকসহ বিভিন্ন যানবাহনের চালকরা এ সময় কোথাও কাউকে কোন চাঁদা দেওয়া লাগছে না বলে জানান চালকরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ত্রিশালের বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরজমিনে ত্রিশালের ব্যস্ততম সড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক , বালিপাড়া মোড়, ত্রিশাল বাসটেনসহ বেশকয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। হাতে লাঠি নিয়ে বিভিন্ন রুটে যানবাহন চালকদের দিকনির্দেশনা দিচ্ছেন এবং হ্যামলেট বিহীন মোটরসাইকেল চালকদেরকে হ্যামলেট পড়ার নির্দেশনা দিচ্ছেন শিক্ষার্থী ।…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে ছাত্র-জনতার গণতন্ত্র মুক্তির অভ্যুত্থানের অর্জনকে সুসংহতকরার লক্ষ্যে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।বৃহস্পতিবার(৮ আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর সভাপতিঅ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, সহ-সভাপতি অধ্যাপক বাদল মামুন, সাধারণসম্পাদক তরুন ইউসুফ, বেসরকারি উন্নয়ন সংস্থা আরপিডিও’র নির্বাহী পরিচালকরওশন আরা লিলি, অ্যাডভোকেট খন্দকার রুকুনুজ্জামান, সাংস্কৃতিক ঐক্য জোটেরসভাপতি জাকির হোসেন প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন, অ্যাডভোকেটসুলায়মান হায়দার টুটুল।মানববন্ধনে সুজনের পক্ষ থেকে সহিংসতা ও নাশকতা প্রতিরোধ, সাম্প্রদায়িকসম্প্রীতি বজায় এবং গণতান্ত্রিক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ দেশগঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের ওপর মানুষের আস্থা নেই। সরকারের ওপর আস্থা ফিরিয়ে আনতে হবে। এজন্য সবার আগের দেশের সহিংসতা রোধ করতে হবে। এখন যা হচ্ছে তা ষরযন্ত্র। বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্স থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস। বেলা ২টা ১০ মিনিটের দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপরই তিনি বিমানবন্দরে এসব কথা বলেন। তিনি বলেন, গত কয়েকদিনে দেশের মধ্যে সহিংসতা হয়েছে সেগুলো ষরযন্ত্র। এটাকে রোধ করতে হবে। তাদের লাঠিপেটা করলে হবে না। সহিংসতাকারীদের আইনের হাতে তুলে দিতে হবে। কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে…
নিজস্ব প্রতিবেদক নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঢাকায় আসার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে তার সম্পর্কে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এরআগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাঁকনকে নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান। সেখানে কোটা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীসহ তৎকালীন সরকারি দলের নেতাকর্মীদের হামলা-গুলিবর্ষণের ঘটনায় কয়েক‘শ মানুষ গুরুতর আহত হন। তাদেরকে দেখতে যান…
নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। এছাড়াও বঙ্গভবনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৬ উপদেষ্টা শপথ নিয়েছেন। তাদের শপথও পাঠ করান রাষ্ট্রপতি। শপথ শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। উপদেষ্টা: ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন৩. ড. আসিফ নজরুল৪. হাসান আরিফ৫. তৌহিদ হোসেন৬. সৈয়দা রিজওয়ানা হাসান৭. শারমিন মুরশিদ৮. ফারুক-ই-আজম (বীর প্রতীক)৯. আদিলুর রহমান খান১০. সুপ্রদীপ চাকমা১১. ফরিদা আখতার১২. বিধান রঞ্জন রায়১৩. আ.ফ.ম খালিদ হাসান১৪. নুরজাহান…