Author: admin

নিজস্ব প্রতিবেদক সব বিচারপতির অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমান পরিস্থিতিতে কীভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে ১০ টায় ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি। এর আগে প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি ও ফুলকোর্ট সভা বন্ধের আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে শপথ নেন তিনি। পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ড. মুহাম্মদ ইউনূসের এই শপথ গ্রহণকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শান্ত ও শান্তির জন্য ড. ইউনূসের আহ্বানকে সমর্থন করে এবং বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে। ড. ইউনূসের শপথ নিয়ে এর আগে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র…

Read More

হায়দার,হাবিপ্রবি প্রতিনিধি : দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শুরু হতে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি ) শিক্ষা কার্যক্রম। ১৮ আগস্ট থেকে শুরু হচ্ছে হাবিপ্রবির ক্লাস। আবাসিক হলগুলো খুলবে ১২ আগস্ট। ৯ আগস্ট ( শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ৬ আগস্ট ২০২৪ তারিখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার এক সরকারী ঘোষণার প্রেক্ষিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষা কার্যক্রম ( পরীক্ষাসহ) আগামী ১৮ আগস্ট ২০২৪ তারিখ হতে শুরু হবে।…

Read More

বাকৃবি প্রতিনিধি: সাম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উপসানালয়ে হামলা, রাষ্ট্রীয় ও সাধারণ মানুষের সম্পদ লুট পাটের ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্র ইউনিয়ন মানববন্ধন করেছে। শুক্রবার ( ৯আগস্ট) বিকেল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে আয়োজিত মানববন্ধনে অন্তর্বর্তী সরকারের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দাবি জানান। এছাড়াও রাষ্ট্রীয় সম্পদ লুট, মৌলবাদের আস্তানা বাংলায় না দেয়া, আদিবাসীদের নিরাপত্তার দাবিও জানান তারা। বাকৃবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক জানান, প্রান্তিক অঞ্চলের হিন্দু, মুসলিম, বৌদ্ধসহ নানা ধর্মাবলম্বীদের ঘর-বাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে। এসব অরাজকতা বন্ধ করতে দেশের সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের মাঝে সচেতনা সৃষ্টি করতেই আজকের এই মানবন্ধন।

Read More

মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর, মানিকগঞ্জ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় দৌলতপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ ,জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিছ, থানা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ছাত্রদলের সভাপতি মোঃ এলিট মিয়া প্রমুখ।এ সময়…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ীতে আনন্দ,শান্তি ও সৌহার্দ্দের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ৯ আগষ্ট দুপুরে স্থানীয় পলাশবাড়ী চৌমাথায় ডাক বাংলা মার্কেটে পলাশবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্দ্যেগে শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আঃ সামদ মন্ডল এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মওদুত ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন এর যৌথ সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সম্পাদক আঃ খালেক মন্ডল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সম্পাদক আমিনুল ইসলাম,প্রধান বক্তার বক্তব্য…

Read More

কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি আবিদ হাসান কাজল কিশোরগঞ্জ কুলিয়ারচরে চলমান পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে সাংবাদিকদের সাথে কুলিয়ারচর উপজেলা বিএনপি মতবিনিময় সভা করেছে। শুক্রবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল মিল্লাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ-আলম। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত বিএনপির নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে স্বৈরাচারী সরকারের পতনের পর দেশের চলমান পরিস্থিতিতে কুলিয়ারচরের আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মোঃ শরীফুল…

Read More

নিজস্ব প্রতিবেদক জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে দেশব্যাপী স্থাপিত ২০৬টি ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় সদস্য মোতায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, গতকাল (৮ আগস্ট) ও আজ শুক্রবার (৯ আগস্ট) সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুইটি দল যথাক্রমে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হতে পলায়নে উদ্যত হওয়া কয়েদিদের বাধা প্রদান এবং কারাগারে রক্ষিত অস্ত্র গোলাবারুদ সুরক্ষিত করে। সেইসাথে দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর ও লুটপাট এর ঘটনা প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দিরে দুষ্কৃতকারীদের আক্রমণ সেনাবাহিনী কর্তৃক প্রতিহত করা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ভারতেই থাকবেন শেখ হাসিনা, অন্য কোথাও যাবেন না। তবে রাজনৈতিক আশ্রয়ে নয়, ভারতীয় ভিসা গ্রহণের মাধ্যমেই দেশটিতে অবস্থান করবেন তিনি। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর অঙ্গ প্রতিষ্ঠান নিউজ এইটিন এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভারত সরকারের উচ্চ পর্যায়ের এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল যে, শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন। সংবাদমাধ্যমটির দাবি, শেখ হাসিনা ভারতীয় ভিসার মাধ্যমেই দেশটিতে অবস্থান করবেন। কারণ ভারতের সংবিধানে কোনো শরণার্থী বা সাহায্যপ্রার্থী আশ্রয় নেওয়ার আইন নেই। নিউজ-এইটিনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা…

Read More

সৈয়দা রিজওয়ানা হাসান ও নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত নিজস্ব প্রতিবেদক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ অন্য উপদেষ্টারা শপথ নিয়েছেন। আজ থেকে কাজ শুরু করেছেন তারা। কাজ শুরুর প্রথম দিনই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নাহিদ ইসলাম। তারা জানান, সব মন্ত্রণালয়ে তদারকির জন্য আন্দোলনকারী ছাত্রদের ‘সহকারী উপদেষ্টা’ হিসেবে পদায়ন করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা সম্পৃক্ত…

Read More