Author: admin

হাসান ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি (হবিগঞ্জ) হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী রেল স্টেশন, হরষপুর স্টেশন বাজারে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। আধিপত্য বিস্তার করতে লুট করা হয়েছে প্লাটফর্মের সবকটি দোকান সহ বাজারের অন্তত দেড়শটি দোকান। শুক্রবার (১৬ আগস্ট) মাধবপুর উপজেলার হরষপুর স্টেশন সংলগ্ন জামিয়া ইসলামিয়া দারুম উলুম হরষপুর মাদ্রাসা মসজিদে জুম্মার নামাজ পড়ানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত দুই বছর যাবত মসজিদটির ঈমামকে কেন্দ্র করে মাধবপুর ও পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বেশ কয়েকটি গ্রামের মাদ্রাসা ছাত্র ও মুসল্লিদের মধ্যে বিরোধ চলে আসছিল। তৎকালীন হবিগঞ্জ ৪ আসনের সাংসদ এডভোকেট মাহবুব আলীর হস্তক্ষেপে এর আপোষও হয়েছিল।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার কোটি টাকা) লোপাট করেছেন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স করপোরেশন। ‘আউস্টেড বাংলাদেশ’স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, হার সান সজীব ওয়াজেদ জয় অ্যান্ড নিস টিউলিপ সিদ্দিক এমবেজেলড ৫ বিলিয়ন ডলার্স ফ্রম ওভারপ্রাইজড ১২.৬৫ বিলিয়ন ডলার্স রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থ্রো মালয়েশিয়ান ব্যাংকস’ শিরোনামে গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রোসাটম…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ২০০৮ সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনাইদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন। নির্বাচনি হলফনামায় লেখেন ১৫ শতক কৃষি জমি, ব্যাংকে ৫০ হাজার টাকা এবং ৬০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে তার। এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাগ পেয়ে যান পলক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা। তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক। সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে…

Read More

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুসিক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাসুম (২২) নামে এক হোটেল কর্মচারীকে কুপিয়ে এবং গুলি করে হত্যার অভিযোগে ওই মামলা করা হয়। রোববার রাত সাড়ে ১২টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ গ্রামের আবদুল হান্নান বাদী হয়ে মামলা করেন। আওয়ামী লীগ পতনের পর বাহার এবং কুসিক মেয়র সূচনার বিরুদ্ধে এটাই প্রথম মামলা। সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেলার সদর দক্ষিণ…

Read More

মো.ফরহাদ হোসাইন,জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ধূপখোলা মাঠটি (পুরান ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত) জেলা প্রশাসকের সহযোগিতায় ফিরে পেলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রবিবার ১৮ আগস্ট ২০২৪, বেলা ৩টার পরে প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাস থেকে কর্তৃপক্ষসহ মিছিল নিয়ে ধূপখোলা মাঠে যায় শিক্ষার্থীরা। এসময় আনুষ্ঠানিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালকে মাঠটি বুঝিয়ে দেওয়া হয় এবং কাগজপত্র বুঝিয়ে দেওয়া সম্পূর্ণভাবে বুঝিয়ে দিবে বলে জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সহ আরো কিছু শিক্ষক। পরবর্তীতে শিক্ষার্থীরা গেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ নামে ব্যানার লাগিয়ে দেন।উল্লেখ্য, এরশাদ সরকারের আমলে মৌখিক ঘোষণা দিয়ে মাঠটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে করে দিলেও সাবেক সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে…

Read More

বরগুনা প্রতিনিধি বরগুনায় উপকর কমিশনার প্রীতিশ বিশ্বাসের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ দাবির প্রতিবাদ অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বরগুনার সাবেক পৌর মেয়র মোঃ শাহাদাত হোসেন। শনিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক পৌর মেয়র শাহাদাত হোসেন জানান, আমি বরগুনায় আল-মামুন এন্টারপ্রাইজ লিঃ এর মাধ্যমে ঠিকাদারী ব্যবসা ও ঠিকাদারী কাজের জন্য পাথরঘাটার বাইনচটকী গ্রামে ওয়াপদার বেড়িবাঁধের বাইরে অনাবাদি জমিতে ২টি কোম্পানীর নামে ব্রিকফিল্ড চালিয়ে ইট এবং খোলা বাজার হইতে রড, সিমেন্ট ও অন্যান্য মালামাল ক্রয় করে মালামালগুলো পরিবহনের জন্য ১৪টি খোলা ট্রাক ২৪ মাসের কিস্তিতে এবং ২টি…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলা যুবদলের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লটুপাটের অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এতে নামীয় ৯৮ জন ও অজ্ঞাত আরও ১৫০-১৬০ জনকে আসামি করা হয়। রোববার (১৮ আগস্ট) বিকেলে গাইবান্ধা সদর থানা থেকে এই মামলা দায়ের বিষয়টি জানানো হয়। সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়- গত ১৭ জুলাই বিকেল অনুমান ৪ টার দিকে এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা হাতে লাঠি, সোঠা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে গাইবান্ধা সার্কুলার রোডস্থ বিএনপির অফিসের দক্ষিণ কোনে অবস্থিত জেলা যুবদল অফিসে হামলা…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলা যুবদলের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লটুপাটের অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এতে নামীয় ৯৮ জন ও অজ্ঞাত আরও ১৫০-১৬০ জনকে আসামি করা হয়। রোববার (১৮ আগস্ট) বিকেলে গাইবান্ধা সদর থানা থেকে এই মামলা দায়ের বিষয়টি জানানো হয়। সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়- গত ১৭ জুলাই বিকেল অনুমান ৪ টার দিকে এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা হাতে লাঠি, সোঠা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে গাইবান্ধা সার্কুলার রোডস্থ বিএনপির অফিসের দক্ষিণ কোনে অবস্থিত জেলা যুবদল অফিসে হামলা…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশে আইন, প্রশাসনসহ পাঁচ ক্ষেত্রে সংস্কারের পর অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (রোববার ১৮ আগস্ট) দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিদেশি কূটনীতিকদের ব্রিফকালে তিনি এ কথা জানান। ৮ আগস্ট সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের ১০ দিন পর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকদের সঙ্গে এই প্রথম সাক্ষাৎ করেন তিনি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫০ জন মিশনপ্রধান যোগ দেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ড. ইউনূস কূটনীতিকদের বলেছেন, নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ, নিরাপত্তা…

Read More

গাজীপুর প্রতিনিধি গাজীপুরে মাদরাসাছাত্র নাসির ইসলাম (২১) হত্যায় সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিসহ ৪৮ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নাসির ইসলাম নিহতের ঘটনায় ২৮ জুলাই অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করেন তারা বাবা আশরাফুল ইসলাম। ১৪ আগস্ট তিনি ৪৮ আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি সম্পূরক এজাহার দায়ের করেন। এ বিষয়ে আইনগত মতামতের জন্য আবেদনটি ১৫ আগস্ট গাজীপুর মহানগর আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এজাহারে উল্লেখযোগ্য আসামিরা…

Read More