
আশরাফ বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছেন শিক্ষার্থীরা।
নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুনের এই অপসারণের দাবি জানানো হয়।গতকাল রোববার সকালে আগৈলঝাড়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বখতিয়ার আল মামুন বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত। তিনি কোভিড টিকাদান ক্যাম্পেইনের টাকা আত্মসাৎ, স্থানীয় সাবেক সংসদ সদস্যের সঙ্গে প্রভাবের কারণে সবাইকে ভয় দেখিয়ে আসছিলেন।বখতিয়ার আল মামুন বলেন, ‘আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করে ছাত্রদের দিয়ে স্মারকলিপি দিয়েছে।