Author: admin

নিজস্ব প্রতিবেদক ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। এ তালিকায় রাজনীতিবিদ ছাড়াও সাবেক সেনা কর্মকর্তা, সাবেক মন্ত্রী, পুলিশ, সাংবাদিক, আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকদের নাম রয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ সংক্রান্ত এ আবেদন করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধূরী। তার আইনজীবী গাজী এম এইচ তামিম এ তথ্য নিশ্চিত করেছেন। আবেদনে ঘটনার তারিখ হিসেবে ২০১৩ সালের ৫ ও ৬ মে এবং স্থান হিসেবে মতিঝিলের শাপলা চত্বর এলাকা, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ লেবার পার্টির নেতারা। মঙ্গলবার বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে গুলি চালিয়ে হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নির্দেশে যারা গুলি চালিয়েছে তাদেরকে শনাক্ত করে গণহত্যার বিচার করতে হবে। এ আন্দোলনে হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ। তারা কোথায় কী অবস্থায় আছে, যথাযথ তদন্ত করে প্রকৃত সংখ্যা দেশবাসীকে জানাতে হবে। তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করতে হবে। বৈঠকে রাষ্ট্র সংস্কার, অর্থনীতি শক্তিশালী, পাচারকৃত অর্থ ফেরত আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণহত্যার বিচার এবং দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।নেতারা আরও বলেন, পত্রিকায় এসেছে-ফ্যাসিবাদী…

Read More

বরিশাল প্রতিনিধি বরিশাল নগরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও লুটের অভিযোগে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সাবেক দুই সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ও সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নামধারী ৩৬৬ জন এবং অজ্ঞাতনামা আরও ৭০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় বরিশাল মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বাদী হয়ে এ মামলা করেন। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। এটি মামলা হিসেবে রুজু করা হচ্ছে। মামলার প্রধান আসামিরা হলেন- পতন হওয়া সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য…

Read More

স্পোর্টস ডেস্ক বেশ কয়েকদিন কানাঘুষার পর অবশেষে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, আজ (মঙ্গলবার) এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মেগা টুর্নামেন্টটির নতুন আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। আগামী ৩-২০ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে আইসিসি বাংলাদেশ থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার তোড়জোড় শুরুর পর আজ ২০ আগস্ট পর্যন্ত সময় চেয়েছিল বিসিবি। সেই ডেডলাইন শেষ হওয়ার দিনে সভায় বসে সিদ্ধান্ত নিল আইসিসি। এর আগপর্যন্ত বিসিবি থেকে বাংলাদেশেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের…

Read More

নিজস্ব প্রতিবেদক এবার মাঠ প্রশাসনে জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন আনলো অন্তর্বর্তী সরকার। দেশের ২৫ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাসিট্রেটকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জেলাগুলো হলো—ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুর। এ বিষয়ে মঙ্গলবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করে করা হয়েছে। মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করে প্রশাসনের উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পদায়ন করা হয়েছে। ঢাকা জেলার ডিসি আনিসুর রহমানকে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের উপ-ওয়াকফ প্রশাসক, সিলেটের ডিসি শেখ রাসেল হাসানকে বাংলাদেশ ট্যুরিজম…

Read More

বিনোদন ডেস্ক দেশের দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। সিনেমার নাম চূড়ান্ত করা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি’। পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করেছেন পরিচালক। প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। এই পরিচালকের দাবি, চলচ্চিত্রটি নির্মাণ জন্য জিয়া পরিবারের অনুমতিও নিয়েছেন তিনি। পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু হবে। জামান বলেন, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’ কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই জামান…

Read More

নিজস্ব প্রতিবেদক তরুণদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারলেই জাতির স্বপ্নকে সত্যি হবে বলে মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের নেতারা। সাক্ষাতে তিনি এ কথা বলেন। আইসিসি-বি সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্যবসায়িক প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ব্যবসায়ীরা তাকে তার নতুন ভূমিকায় সম্পূর্ণ সমর্থন করেন। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস তাদের ধন্যবাদ জানিয়ে জানান, তার প্রশাসন উত্তরাধিকারসূত্রে অর্থনৈতিক বিপর্যয় পেয়েছে, কিন্তু তিনি নিশ্চিত যে অত্যাবশ্যকীয় সংস্কার প্রবর্তনের মাধ্যমে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। তিনি…

Read More

মোঃ মহাসিন,সাতক্ষীরা, প্রতিনিধি শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতা ও সামাজিকতায় এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন বাংলা স্যার খ্যাত অধ্যক্ষ তমিজউদ্দিন আহমেদ এর ১০ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বেলা ১১ টায় মরহুমের কবর জিয়ারত ও সাড়ে ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কৃষি ব্যাংকের ম্যানেজার (সাবেক) শেখ হাবিবুল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা (তমিজউদ্দীনের জামাতা) রবিউল ইসলাম মুকুল, নলতা আলিম মাদ্রাসার সুপার মাওঃ রমিজউদ্দীন, হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার সুপার মাওঃ শেখ শফিউল্লাহ,…

Read More

বিনোদন ডেস্ক ২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ। প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। সেখান থেকে জল গড়ায় আদালতে। শেষমেষ আদালতের রায়ে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন এই অভিনেত্রী। শিল্পী সমিতির সেই নির্বাচন নিয়ে কম আলোচনা হয়নি। নির্বাচনে হেরেও নিপুণ কীভাবে সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন তা নিয়েও বিস্তর আলাপ হয়েছে। তবে কেউ প্রকাশ্যে মুখ খুললেননি। সে সময়ে চুপ থাকলেও চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে এবার মুখ খুলতে শুরু করেছেন অনেকে। যাদের একজন ২০২২ সালে শিল্পী সমিতির ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া…

Read More

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য ড. দিদারুল আলম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র পাঠান বলে জানা যায়। তার পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্বমনয়ক আলজকি হোসেন। ড. দিদারুল আলমের পদত্যাগ পত্রে বলা হয়েছে, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার (ক) স্মারকের মাধ্যমে প্রথম মেয়াদে এবং (খ) নং…

Read More