- সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ১৭ লাখ টাকা চুইঝাল ও গোল কাঠ উদ্ধার
- বাসাইলে কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডিমলায় নদী ভাঙন রোধে পাউবোর জিওব্যাগ, অন্য পাড়ে অবাধে বালু কাটার মহোৎসব
- শাড়িটি গিফট করেছিল, এমন গিফট আমাদের রেগুলার আসে: তানজিন তিশা
- একনেকে অনুমোদিত ১৩ প্রকল্পে খরচ প্রায় ১৬ হাজার কোটি টাকা
- আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট
- শেখ হাসিনার দেশে ফেরার ‘কোনো চান্সই নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- নীলফামারীর মকবুল হত্যা মামলা: ৯ বছর ধরে পলাতক অভিযুক্তকে গ্রেফতার
- ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- একপক্ষ দলিলমূলে আরেকপক্ষ রেকর্ডমূলে একই জমির মালিকানা দাবি,এলাকায় উত্তেজনা
Author: admin
সৈয়দ আবু ইউসুফ আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন পাচরুখী এলাকায় অবস্থিত বেগম আনোয়ারা ডিগ্রি কলেজর অধ্যক্ষ মোহাম্মাদ জাকির হোসেনের পদত্যাগের দাবিতে সকাল ১০টা থেকে বেলা ১ টা পর্যন্ত ঢাকা – সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে অত্র কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তার বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে বৃষ্টির কারণে রাস্তা ছেড়ে কলেজ ভবনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে দূর্নীতি, চাঁদাবাজি, ইসলাম বিদ্বেষী সহ কোটা আন্দোলনের বিপক্ষে অবস্থান ছিল তার। উল্লেখ্য যে, গত ১৪ আগষ্ট তার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে ছিল শিক্ষার্থীরা। তখন ইউ এন ও এবং সেনাবাহিনী ৭…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি এবি পার্টিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার এই শ্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটিকে সোমবার মহামান্য হাইকোর্ট কর্তৃক নিবন্ধন প্রদানের আদেশ দেওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এবি পার্টি গাইবান্ধা জেলা শাখা। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় গাইবান্ধা সদরে প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল করেন এবি পার্টি জনতা। গাইবান্ধা সদর উপজেলার আহ্বায়ক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পৌরসভার ডিবি রোডে…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১দিনেই নরমাল ডেলিভারীর মাধ্যমে ৮নবজাতক জন্মগ্রহণ করেছেন। নিশ্চয়ই চিকিৎসক, নার্স, আয়া ও সংশ্লিষ্টজনদের নিবিড় পরিচর্যা বলেই সম্ভব হয়েছে এমনটি। এমন খুশির মূহুর্তটি স্মরণীয় করে রাখতে আজ মঙ্গলবার ২১ আগস্ট ২০২৪ নবজাতকের স্বজন এবং সেবাপ্রদানকারীদের নিয়ে ফটোসেশানে অংশ নেন জানিয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা বলেন- ‘সবার আন্তরিক সহযোগিতা রয়েছে বলেই এমনটি সম্ভব হচ্ছে, হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দিনই এমন সেবা দিয়ে থাকি আমরা। সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। হাটহাজারীর পরিবেশ সুন্দর স্বাভাবিক রাখার জন্য এবং হাটহাজারীতে সেবা নেয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ’ যোগ করেন ডাঃ রশ্মি চাকমা।
বরগুনা প্রতিনিধি রাজধানীর বসুন্ধরায় দেশের শীর্ষ গণমাধ্যম ইষ্ট ওয়েষ্ট গণমাধ্যম ভবনে একাধিক গণমাধ্যম অফিসে দূর্বত্তদের সন্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে আজ বরগুনার বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দোগে বেলা ১২টায় প্রেসক্লাব চত্তরে মানবববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি মোঃ হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কালেরকন্ঠ প্রতিনিধি, মিজানুর রহমান,যমুনা টিভির ইমন খান,প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান,ডিবিসির প্রতিনিধি মালেক মিঠু, নিউজ ২৪ প্রতিনিধি, সুমন সিকদার প্রমূখ। বক্তারা বলেন,বর্তমান সরকারকেই খুঁজে বের করতে হবে কারা এবং কেন গণমাধ্যমের উপর হামলা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি দীর্ঘদিন সামাজিক গণমাধ্যমে দেখা যাচ্ছে বাজার সামগ্রীর দাম কমানোর খবর। তবে রাজধানীতে কিছুটা কম দেখা পেলেও গাজীপুরে যেন এখনো কাঁচা বাজারের ঝাঁঝ কমছে না। বুধবার গাজীপুর চৌরাস্তা সহ বিভিন্ন স্থান ঘুরে স্বস্তির খবর পাওয়া পায়নি আমাদের প্রতিনিধি। এখনো চলছে এখানকার কাঁচা বাজারের উত্তাপ পরিস্থিতি। বাজার ঘুরে ভোরের বাংলা নিউজ জানতে পারে, বুধবার (২১আগস্ট) ছোট রসুনের দাম ১৮৫-১৮৮ টাকা। বড় সাইজের রসুন বিক্রি হচ্ছে ২১০ টাকায়। চায়না রসুন ১৮০ টাকা। এদিকে চায়না আদা ২১০ বার্মা আদা ১৭৫ টাকা। ইন্ডিয়ান পেয়াজ- ৯০ আর দেশী পেঁয়াজ ১০০ টাকা। আর মরিচের ঝাঁঝ তো আরো ভয়াবহ। এখন পর্যন্ত কেজিতে ২৪০ টাকা। আরো বড়…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিধ্বংসী আকস্মিক বন্যা বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের চারটি জেলায় আঘাত হেনেছে, যার ফলে লক্ষাধিক লোক অসংখ্য গ্রামে পানিবন্দী হয়ে পড়েছেন। সরকারকে অনুরোধ করছি- এসব জেলায় পরিবার, জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। বিএনপি’র সকল স্তরের নেতাকর্মীদেরকে আশ্রয়, খাদ্য ও রসদ, মানবিক ত্রাণসহ ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আমাদের সবসময় মানবতাকেই সমুন্নত রাখতে হবে এবং এই সংকটের সময়ে একে অপরের পাশে থাকতে হবে।
খুলনা প্রতিনিধি খুলনা জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলুসহ ছয় নেতাকে লুটপাটের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী মঙ্গলবার এ নোটিশ দেন। শোকজ নোটিশ পাওয়া অন্য নেতারা হলেন- কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সন্তোষ সরদার, হরিঢালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল, যুগ্ম সম্পাদক মাসুম হাজরা, বিএনপি কর্মী মিঠু গাজী ও যুবদল কর্মী রায়হান সরদার। তাদের পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপির দপ্তরে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে। তবে কোথায়, কী লুটপাটের অভিযোগ ওঠায় তাদের শোকজ করা হয়েছে- তা জানা যায়নি। এর আগে হিন্দু ব্যবসায়ীর বাড়িতে…
আন্তর্জাতিক ডেস্ক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতে আকস্মিক চেচনিয়া সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মুসলিম অধ্যুষিত চেচনিয়া রাশিয়ারই একটি অংশ। মঙ্গলবার পূর্ব ঘোষণা ছাড়াই ১৩ বছর পর দেশটিতে পা রাখেন পুতিন। সফরকালে রুশ প্রেসিডেন্ট চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনির একটি মসজিদে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনের একটি কপিতে চুম্বন করেন। এ সময় চেচেন নেতা রমজান কাদিরভও তার সঙ্গে ছিলেন। কুরআনের এ কপিটি মূলত স্বর্ণ খচিত। এটি দেখার পর রাশিয়ার প্রেসিডেন্ট এতে চুম্বন করেন। এরপর রমজান কাদিরভ এবং সালাহ মেঝিয়েভ কুরআনকে জড়িয়ে ধরে ছবি তোলেন। মুফতি সালাহ মেঝিয়েভ হলেন মুসলিম অধ্যুষিত চেচনিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং চেচেন প্রজাতন্ত্রের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টিফিনের টাকা বাঁচিয়ে ছিন্নমূল মানুষের জন্য কাজ করছে শিক্ষার্থীদের সংগঠন দশমিক। টাঙ্গাইলের ছিন্নমূল মানুষদের নিয়ে সংগঠিত দশমিক ফাউন্ডেশন। সারা বছরই ছিন্নমূল মানুষের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করতে অগ্রগামী স্বেচ্ছাসেবী ওই শিক্ষার্থীরা। লেখাপড়ার পাশাপাশি সেবামূলক কাজের গতিকে ত্বরান্বিত করতে বনভোজনের আয়োজন করা হয়। এই প্রতি ভোজের মাধ্যমে সবাই মিলে আনন্দ ভাগ করে নিয়েছে। নিজেরা রান্না করে খেয়েছে, মিউজিক্যাল চেয়ার খেলা, বালিশ পাসিং, সবাই মিলে বেশ ভালো মুহুর্ত কাটিয়েছে। এরপর দশমিক এর (২০২৪-২০২৫) নতুন কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন দশমিক ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল), সভাপতি মিনারুল ইসলাম, সহ-সভাপতি…
পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার (২১ আগস্ট) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় শিক্ষার্থীরা আন্দোলন চলাকালীন সময় তাদের ওপর হওয়া নানা নির্যাতনসহ তাদের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এছাড়া সব সময় স্বচ্ছ ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের ভূমিকা রাখা এবং সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন তারা। আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা। দেশের সার্বিক কল্যাণে সাংবাদিক ও শিক্ষার্থী একসাথে কাজ করার অঙ্গিকার করেন তারা। সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম ও…