Author: admin

মহিউদ্দিন লিমন, আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীতে ফাতেমা বেগম (৮০) নামের এক বৃদ্ধা মাকে পা ভাঙ্গা বিছানায় পড়ে অবস্থায় ঘর থেকে বের করে দেয়ায় তার নিজ সন্তান সেনাবাহিনীর সাবেক সদস্য মনিরের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানায় দেয়া লিখিত অভিযোগে জানা যায়, ফাতেমা বেগমের সন্তান সেনাবাহিনীর সাবেক সদস্য মোঃ মনির হোসেন অপর পুত্র মোঃ বাদল রাঢী ও মোঃ রাজ্জাক রাঢীর বিরুদ্ধে খাওন পড়ন না দেওয়া ও তার কোন খোঁজ খবর নেয়ার অভিযোগে । ফাতেমা বেগমের স্বামী মো. হাফেজ উদ্দিন রাঢী ৮ বছর পূর্বে মারা যায় । তখন থেকে তিনি স্বামীর রেখে যাওয়া দোতালা টিনের ঘরে বসবাস করেন। ঘটনার…

Read More

মানাফি ইসলাম নাজমুল (বরগুনা) প্রতিনিধিঃ প্রাইভেট পড়তে গিয়ে দুষ্টুমী করায় প্রথম শ্রেনীর শিশু শিক্ষার্থী তাসফিয়া জান্নাত মিসফাকে শিক্ষক নিজাম উদ্দিন বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শিশু শিক্ষার্থী মিসফার বাবা ইউপি সদস্য মোঃ ওমর ফারুক এমন অভিযোগ করেন। আহত শিশুকে তিনদিন পর্যন্ত এলাকায় চিকিৎসা নিলেও সুস্থ না হওয়ায় শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার সকালে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। সকলেই অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবী করেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে তালতলী উপজেলার জাকিরতবক গ্রামে। জানাগেছে, উপজেলার ছোটবগী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ওমর ফারুকের শিশু কন্যা…

Read More

মোঃ মনজিরুল ইসলাম স্টাপ রিপোর্টার নীলফামারী নীলফামারীর ডোমারে অজ্ঞাত যুবকের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার বোড়াগাড়ী, ইউনিয়নের নয়ানী বাগডোকরা গ্রামের নন্দীপাড়ায় জৈনেক লাল মিয়ার ভূট্টাক্ষেতের আইল হতে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে ময়লা জ্যাকেট ও ফুল প্যান্ট পড়া ছিলো। উক্ত এলাকার ইউপি সদস্য অশনী কুমার রায় জানান, ভূট্টাক্ষেতের আইলে মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়রা মরদেহটিকে চিনতে পারছে না। ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। মৃতদেহের পরিচয় সনাক্ত করন সহ প্রয়োজনীয় আইনগত বিষয় সমূহ প্রক্রিয়াধীন রয়েছে।

Read More

মো: দেলোয়ার হোসাইন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলায় চৈতন্য বাজারে জাতীয় পার্টির অফিস উদ্বোধন করা হয়েছে। জাতীয় পার্টির তারাপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম মাস্টার এর সভাপতিত্বে ও জাতীয় পার্টির তারাপুর ইউপি শাখার সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন এর সঞ্চালনায় জাতীয় পার্টির অফিস উদ্বোধন করেন আলহাজ্ব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি। ১৭ ফেব্রুয়ারী শুক্রবার রাত ৮ টায় চৈতন্য বাজারে জাতীয় পার্টির অফিস উদ্বোধন করা হয়েছে। জাতীয় পার্টির অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি। সেই সাথে জাতীয় পার্টির তারাপুর ইউপি শাখা ও সুন্দরগঞ্জ উপজেলা শাখার…

Read More

কক্সবাজার প্রতিনিধি// কক্সবাজার ঈদগাঁও তে ব্যারিকেড বসিয়ে সিএনজির দুই যাত্রীকে অপহরণ করেছে ডাকাত দল। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে ঈদগাঁও সড়কের সাতঁতারা নামক এলাকায় এই ঘটনা ঘটে। তারা হলেন, নাইক্ষ্যংছড়ির বাইশারী তুফান আলী পাড়া ৯ নং ওয়ার্ডের বাসিন্দা গফুরের ছেলে আবু তাহের ও একই এলাকার ছৈয়দুল হকের ছেলে রিফাত। তারা দুইজনই বাইশারীর রাবারবাগানের শ্রমিক বলে জানিয়েছেন ঈদগাঁও এলাকার এর বাসিন্দা আবুল কাশেম। স্থানীয় ঈদগাঁও বাসিন্দা আবুল কাশেম সিএনজি অটোরিকশা চালকের উদ্বৃতি দিয়ে জানান, শুক্রবার রাতে ঈদগাঁও থেকে সিএনজি অটোরিকশা যোগে বাইশারী যাওয়ার পথে সাতঁতারা নামক স্থানে ব্যারিকেড বসিয়ে তাদের আটকায় ডাকাতদল। পরে সিএনজি অটোরিকশার চালককে ছেড়ে দিলেও রিফাত…

Read More

কক্সবাজার প্রতিনিধি// কক্সবাজার কলাতলী সী-আলীফ হোটেল থেকে মা মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত সুমা দে এর স্বামী দুলাল বিশ্বাসকে গ্রেফতার করেছে ট্যুরিষ্ট পুলিশ। শুক্রবার রাত ১২ টার দিকে তাকে চট্টগ্রাম থেকে আটক করা হয় । ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহিন অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজারের হোটেল সী আলিফ থেকে পর্যটক স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধারের পর থেকে পলাতক দুলাল বিশ্বাসকে গ্রেফতারের অভিযানে ট্যুরিস্ট পুলিশের একাধিক দল মাঠে রয়েছে । পরে তথ্যযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে শুক্রবার দুপুরে হোটেল সী আলিফের ৪১১নং কক্ষ থেকে…

Read More

মোঃ আবু মাসুম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী মাহিন্দ্র গাড়ীর ধাক্কায় আহাদ উদ্দীন (২১ ) নামের এক যুবক নিহত। নিহত আহাদ উপজেলার পৌর এলাকার ভাদাশ পশ্চিম পাড়ার মোঃ হাফিজুল রহমানের ছেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা মাহিন্দ্র ট্রাক্টরের চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে। আটক গাড়ী চালকের নাম ও ঠিকানা তাৎক্ষনিক পাওয়া যায়নি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার তাড়াশ উত্তর ওয়াবদা বাদে এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের চাচা রাজু আহমেদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হাসপাতাল গেট এলাকায় মাটিবাহী একটি মাহিন্দ্র ট্রাক্টর দ্রুত গতিতে যাওয়ার সময়ে উত্তর ওয়াবদা বাদের মসজিদের পাশে কিশোর রাহাতকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার…

Read More

বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া জেলার নন্দীগ্রামে গত ১৫ ফেব্রুয়ারি সকাল ৭ ঘটিকায় নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ছোট চাঙ্গুইর গ্রামের মোঃ ইদ্রিস আলী মাষ্টারের ৪ বছরের ছেলে আব্দুল মুনিম নির্মমভাবে হত্যাকান্ডের স্বীকার হয়। এই নৃসংশ হত্যাকান্ডের বিষয়ে নিহতের বাবা মোঃ ইদ্রিস আলী মাষ্টার বাদী হয়ে নন্দীগ্রাম থানায় গত ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে ৩০২/২০১ পেনাল কোডে মামলা দায়ের করে। উক্ত হত্যা মামলার সূত্র ধরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নির্দেশনায় পুলিশের তিনটি চৌকশ টিম দিনরাত পরিশ্রম করে এবং গুপ্তচর নিয়োগ করে ব্যপক তদন্তের মাধ্যমে ঘটনাস্থল থেকে প্রাপ্ত আলামত ও স্থানীয় লোকজনের বক্তব্যের সূত্র ধরে হত্যার…

Read More

মোঃ কামাল উদ্দিন ( চট্টগ্রাম) প্রতিনিধি জি-স্কপ ও আইবিসি এর উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল, বায়েজিদে গার্মেন্টস সেক্টরে মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি ২৩ হাজার করার দাবিতে জি-স্কপ ও আইবিসি এর উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল। সরকার আসে সরকার যায় ভাগ্য কি বদল হয় শ্রমিকদের দিনরাত পরিশ্রমের ফল মাস শেষে যা বেতন পায় তা দিয়ে কি সংসার চলে। হ্যাঁ চলবে কি করে মাস শেষে পায় দশ হাজার টাকা বেতন ন্যায্য পুণ্যের দাম হয়েছে হাতের লাগামহীন তা দিয়ে চলাফেরা করতে খুবই কষ্ট হয়। এই কষ্টের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাইজিদ…

Read More

দামি ইনজেকশন কোথায় যাচ্ছে? যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর চিকিৎসায় দামি ইনজেকশন কোথায় যাচ্ছে ? হাসপাতাল থেকে চাহিদা অনুযায়ী মিলছে না। এ কারণে ভর্তির পর ওষুধ কিনতে না পারায় অনেক রোগীর যথাযথ চিকিৎসা হচ্ছে না। এর মধ্যে একজন হলো শিশু আসিফ হোসেন (১১)। তার স্বজনরা বলছেন, রোগীর ব্যবস্থাপত্রে চিকিৎসক প্রতিদিন দুটি করে মেরোপেনাম ইনজেকশন লিখেছেন। যার প্রতিটির মূল্য সাড়ে ১৩শ’ টাকা। অর্থের অভাবে ইনজেকশন কিনতে পারেনি। তাই চিকিৎসা বন্ধ রয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, মেরোপেনাম ছাড়াও চিকিৎসায় গুরুত্বপূর্ণ বিনামূল্যের সেফুরক্সিম ৭৫০ এমজি ও সেফট্রিঅ্যাকসন ১ গ্রাম, হার্টম্যান, সিপ্রোফ্লক্সাসিন, ম্যাটরোনিডাজল ইনজেকশন সরবরাহ শেষ।হাসপাতালের স্টোর কিপার সাইফুল ইসলাম জানান, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)…

Read More