- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: admin
স্পোর্টস ডেস্ক দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে গানাররা। এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা। প্রথম লেগ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয় লেগে জয়ের মাধ্যমে ফাইনালের টিকিট নিশ্চিত করে মিকেল আরতেতার দল। ম্যাচের শুরু থেকেই রক্ষণভাগ শক্ত করে খেলতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ, যাদের ডিফেন্সিভ কৌশল সুপরিচিত। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে সেই রক্ষণ ভাঙতে সক্ষম হয় স্বাগতিকরা। ৪৪ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ড-এর শট দারুণভাবে ঠেকান গোলরক্ষক ইয়ান ও’ব্লাক, কিন্তু বল পুরোপুরি ক্লিয়ার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যে কোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব, এ নির্বাচন তার প্রমাণ। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে সেনাপ্রধান এসব কথা বলেন। সম্মেলনের আগে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও বক্তব্য দেন। সেনাপ্রধান বলেন, আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, কিন্তু নির্বাচন আয়োজনের দায়িত্ব পুরোপুরি আপনাদের ওপরই ছিল। সেনাপ্রধান বলেন, একসময় দেশে আশা-নিরাশার পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেকেই…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়তে যাচ্ছে। রাতে আরও ৪০ থেকে ৫০ মিনিট বেশি সময় মেট্রোরেল চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য নিরীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষামূলক চলাচল শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মে মাসের শেষের দিকে কিংবা পবিত্র ঈদুল আজহার পর বাড়তি সময় মেট্রোরেল চালানো হতে পারে। এছাড়া ট্রেনের মধ্যে ব্যবধান কমানোর পরিকল্পনাও রয়েছে। এ ব্যবধান আধা মিনিট কমতে পারে। মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চলতে পারে। বর্তমানে রাত ১০টা ১০…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জেলা প্রশাসকদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা এবং সর্বোপরি নিজের বিবেকের কাছে যে দায়বদ্ধতা রয়েছে, তা সর্বদা স্মরণে রাখতে হবে।’ মঙ্গলবার (৫ মে) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি ডিসিদের সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। সম্মেলন উপলক্ষ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) এক সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে…
বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি) নাটোরের গুরুদাসপুরে ৭ বছর বয়সী এক শিশুর বয়স ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টার মামলা দায়েরের অভিযোগে বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম এই নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, গত ২৬ এপ্রিল ৭ বছরের এক শিশু আদালতে হাজির হয়ে গুরুদাসপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় জামিনের আবেদন করেন। আদালত মামলার কাগজপত্র পর্যালোচনা করতে গিয়ে দেখতে পান, বাদী শাহানুর রহমান মামলার এজাহারে ওই আসামির বয়স ২১ বছর উল্লেখ করেছেন। অথচ জন্মনিবন্ধন অনুসারে ঘটনার তারিখে তার বয়স সাত বছর ছিল। শিশুটি উপজেলার ধারাবারিসা সরকারি প্রাথমিক…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগাড়া উপজেলায় স্বর্ণ ব্যবসায়ী ও কারিগরদের দুর্দশা এখন চরমে। খেয়ে না খেয়ে কাটছে এসব ব্যবসায়ী ও কারিগরদের দিন। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় মানুষজন স্বর্ণের ব্যবহার কমিয়ে দিয়েছেন। এতে হতাশ হয়ে পড়েছেন স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররা। আগের মতো আর অর্ডার আসছে না। কাজ কমে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন স্বর্ণ শিল্পীরা অর্থাৎ কারিগররা। স্বর্ণ ব্যবসায় দেখা দিয়েছে মন্দাভাব। বাধ্য হয়েই অনেকে পেশা বদল করছেন। লোহাগড়া বাজারে স্বর্ণপট্টির ব্যবসায়ীরা জানান, ‘সম্প্রতি দেশে স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছে। স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গহনা বানানোর অর্ডার কমে গেছে। উৎসব- অনুষ্ঠানে উপহার হিসেবে এখন আর কেউ স্বর্ণের গহনা দেয়ার কথা ভাবতে পারছেন…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে ডিস লাইন মেরামত করার সময় বিদ্যুৎষ্পৃষ্ঠে ইসমাইল হোসেন(৩২) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার রাত আটটার সময় পৌর এলাকার সেনেরখীল মোল্লা কোনায় এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে একইভাবে তাঁর স্ত্রী রাবেয়া আক্তার আহত হয়। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন প্রতিবেশী আবদুল হক। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন, তাঁর রাবেয়া আক্তার ও সন্তানদের নিয়ে সেনেরখীল গ্রামের মোল্লা কোনায় আবুল হাশেমের বাড়িতে বাসা ভাড়া থাকতেন। সোমবার সন্ধ্যায় তাঁর স্ত্রী রাবেয়া আক্তার ডিস লাইন মেরামত করছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে রাবেয়া আক্তার চিৎকার করতে থাকে। তাৎক্ষণিক ইসমাইল হোসেন তাকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…
নোবিপ্রবি প্রতিনিধি কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আয়োজিত চলমান আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অ্যাথলেটিক দল। বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্যতম বড় এই প্রতিযোগিতায় দলটির অনুপস্থিতির পেছনে তহবিল সংকটকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে প্রশাসনিক সূত্র থেকে জানা যায়, তহবিল সংকট নয়! জনবল পাঠানোর মত অবস্থান না থাকায় অংশগ্রহণ করেনি নোবিপ্রবি। চলমান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত ৪-৬ মে ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।যেখানে দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস এবং বাস্কেটবল দল অংশ নিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় মোট ৩০টি ইভেন্ট থাকছে যা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে মাদক, চাঁদাবাজি, দখলবাজী, ইভটিজিং, সন্ত্রাসী কার্যক্রম, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, অপরাধ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় মাদক নির্মূল, জননিরাপত্তা জোরদার এবং সামাজিক অপরাধ দমনে বিট পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করতে সকলের সহযোগিতা কামনা করেন। সোমবার (৪মে) বিকেলে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের মোটেরবাজারে এ মতবিনিময় সভার আয়োজন করেন মধুপুর থানা পুলিশ। “বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন” এই প্রতিপাদ্যে ১১ নং বিটের আয়োজনে আউশনারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও মোটের বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি আজহারুল ইসলাম আজাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক তিন দিনের সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে ৫ থেকে ৭ মে এই সফর অনুষ্ঠিত হবে। সফরকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. খলিলুর রহমানের প্রথম চীন সফর। কূটনৈতিক মহলে এই সফরকে দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে…