Author: admin

Exif_JPEG_420 পঞ্চগড় প্রতিনিধি   পঞ্চগড় জেলায় তেতুলিয়া কম খরচে লাভ বেশি হওয়ায় পরীক্ষা মুলক ভাবে পান চাষে ঝুঁকছেন তেতুলিয়া চাষি আহমেদ আলী। তিনি পান চাষে সাফল্যও পেয়েছেন । তাই এই উপজেলায় তিনি পরীক্ষা মুলক ভাবে পান চাষ শুরু করেন গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে। সংশ্লিষ্টরা জানান, উপজেলার তেতুলিয়া এলাকায় চায়ের পাশাশাশি পান চাষ হয়। এছাড়া চাষের জন্য তেতুলিয়া ইউনিয়নও অন্যতম। স্থানীয় হাট বাজারে বাণিজ্যিকভাবে উৎপাদিত এসব পান বেচাকেনার হয়। অনেকে আবার পানকে ঔষধি গাছ হিসেবে ব্যবহার করছেন। তেতুলিয়া মাগুরা গ্রামের মোঃ,ইব্রাহীম আলী বলেন গত ২ বছর থেকে শ্রমিক হিসেবে তিনি ৬ শত টাকায় হাজিরা কাজ করেন। পান চাষে আগে অভিজ্ঞা…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় স্বামীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন কুড়িগ্রামের জান্নাতি আক্তার বিশ বছর বয়সী এক তরুণী। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামে ওই তরুণী স্বামীর বাড়িতে গেলে পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে সরে যান বলে অভিযোগ উঠেছে। জান্নাতি আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আব্দুল জলিল মিয়ার মেয়ে। ভুক্তভোগী জান্নাতি আক্তার জানান, প্রায় তিন বছর আগে ঢাকার একটি গার্মেন্টস কারখানায় চাকরির সুবাদে মো. শাকিল ইসলাম (২২) নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় এক বছর আগে পাঁচ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দৈর্ঘ্য বাড়িয়ে ৭ দিন নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ঈদের ছুটি শুরু হবে আগামী ২৫ মে থেকে এবং তা চলবে ৩১ মে পর্যন্ত। তবে এই দীর্ঘ ছুটি সমন্বয় করতে একটি পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৩ মে শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ ২৩ ও ২৪ মে সরকারি অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে পাঁচ ঘণ্টার জন্য ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা আজ বৃহস্পতিবার (৭ মে) বন্ধ থাকবে। বুধবার (৬ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সার্ভার ও স্টোরেজ সিস্টেমে মেইনটেনেন্স কার্যক্রম পরিচালিত হবে। এ সময় ফুয়েল পাসের রেজিস্ট্রেশন সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেবার মান উন্নয়ন এবং পুরো সিস্টেমকে আরও নির্ভরযোগ্য ও কার্যকর করতে এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। নির্ধারিত সময় শেষে ফুয়েল পাস সেবা পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে বলেও জানানো হয়েছে।…

Read More

কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর শহর ও আশপাশের গ্রামাঞ্চলে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে ভ্রাম্যমাণ ইয়াবা ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন পেশার আড়ালে সংঘবদ্ধভাবে চলছে এই মাদক বাণিজ্য, যা ধীরে ধীরে গ্রাস করছে সমাজের সব স্তরের মানুষকে। খোঁজ নিয়ে জানা যায়, রিকশা চালক, ইজিবাইক চালক, চায়ের দোকানদার, মোটরসাইকেল চালক, মুদি দোকানদারসহ বিভিন্ন পেশার কিছু অসাধু ব্যক্তি এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে। ফলে সহজেই হাতের নাগালে পৌঁছে যাচ্ছে ইয়াবা, যা কিশোর, যুবক এমনকি বয়স্কদের মধ্যেও ছড়িয়ে পড়ছে উদ্বেগজনক হারে। এলাকাবাসী জানান, প্রতিদিনই নতুন নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছে এই মাদক চক্রে। বিশেষ করে তরুণ সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবারগুলোতে দেখা দিচ্ছে অশান্তি, বেড়ে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর পরিত্যক্ত বাসভবনে আবারও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) দুপুরে শহরের রোনালসে সড়কে অবস্থিত বাড়িটির প্রধান ফটক ড্রিল মেশিন দিয়ে কেটে উন্মুক্ত করে দেন ‘জুলাই ছাত্র আন্দোলনের কর্মী’ পরিচয় দেওয়া একদল শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে স্থানীয়রা ময়লা-আবর্জনা ফেলছেন এবং রাতে মাদকসেবীদের আনাগোনার অভিযোগ রয়েছে। সম্প্রতি অজ্ঞাত ব্যক্তিরা বাড়িটির প্রধান ফটকে টিনের বেড়া দিয়ে সেটি ঘিরে রাখে। এতে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে শিক্ষার্থীরা প্রথমে টিনের বেড়া অপসারণ…

Read More

রাজশাহী প্রতিনিধি নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ‘ফুডেলা’ সয়াবিন তেলের একটি সিল করা বোতলের ভেতরে মাছি পাওয়ার অভিযোগ উঠেছে। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। খাদ্যনিরাপত্তা নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে। ভুক্তভোগী ক্রেতা শাহরিয়ার সায়েম জানান, গত শনিবার পারিলা বাজারের একটি মুদি দোকান থেকে তিনি দুই লিটারের একটি ফুডেলা সয়াবিন তেলের বোতল কেনেন। বাড়িতে ব্যবহারের প্রস্তুতির সময় তার মা বোতলের ভেতরে একটি মৃত মাছি দেখতে পান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রমাণ হিসেবে বোতলটি আর খোলা হয়নি বলে জানান তিনি। সংশ্লিষ্ট দোকানের মালিক রবিউল ইসলাম বলেন, তারা ডিলারের মাধ্যমে পণ্য এনে…

Read More

কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবার মান উন্নয়ন ও জনসেবাকে আরও গতিশীল করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার (৬ মে) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ দীপা রানী সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) আনসারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জামায়াত নেতা মুয়াবিয়া হোসাইন, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা…

Read More

মোহাম্মদ আব্দুন রানা রানা | সিনিয়র রিপোর্টার ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ভাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের শেকড় থেকে নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জোরালো নির্দেশনা দেওয়া হয়েছে। আজ (বুধবার) ভাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদকের ভয়াবহতা উল্লেখ করে এমপি বাবুল বলেন, ‘মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও গোটা সমাজকে পঙ্গু করে দেয়। তাই মাদকের এই মরণ ছোবল থেকে রক্ষা পেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি জানান, ইতোমধ্যে ভাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।…

Read More

লালমনিরহাট প্রতিনিধি  লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাখেতে কাজ করার সময় মেঘ-বৃষ্টি দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো: ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী এলাকায় এ ঘটনা ঘটে। ইউসুফ ওই এলাকার আইয়ুব আলী মুন্সির ছেলে এবং তিন সন্তানের জনক। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ভোটমারী ইউনিয়নের তিস্তা নদীর চরে ইউসুফ আলীসহ কয়েকজন খেত থেকে ভুট্টা ওঠানোর কাজ করছিলেন। আকাশে হঠাৎ মেঘ জমে দুপুরের দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন ইউসুফ। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরহাদ…

Read More