- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। সরকার গঠনের দৌড়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়। শনিবার (৯ মে) তার শপথ অনুষ্ঠান হচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শুক্রবার ফের রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন বিজয়। টানা তিন দিনের বৈঠকের পরও তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন, এখনও পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে জোট। তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। গত ৪ মে ঘোষিত নির্বাচনী ফলাফলে বিজয়ের দল টিভিকে পায় ১০৮টি আসন। এরপর সরকার গঠনের লক্ষ্যে কয়েকটি আঞ্চলিক দলের সমর্থন চাইতে শুরু করেন…
নওগাঁ প্রতিনিধি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা সবাই মিলে যে লড়াইটা করলো। আমরা একে বলি জুলাই যুদ্ধ। পরিবর্তন এসেছে। নতুন নির্বাচন হয়েছে। মানুষ নতুন সরকারের প্রতি আশা নিয়ে আছে। যারা ফ্যাসিস্ট ছিলো তারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। অর্থনীতিকে বিদেশে লুটপাট করে নিয়ে গেছে। ব্যাংকগুলোকে লুটপাট করেছে। প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। এর বিরুদ্ধে লড়ায় করেই আমরা আজকে এই অবস্থাতে এসেছি। অনেকেই চেষ্টা করছে এই পরিবর্তনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে। ছোটখাটো ইশ্যু নিয়ে গোলযোগ সৃষ্টি করতে। আমরা কেউ চাইনা আর দেশে কোন গোলযোগ হোক। শুক্রবার (০৮ মে) বেলা ১২ টার দিকে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল মধুপুরে রাসায়নিক নির্ভরতা কমিয়ে টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মধুপুরে “পিজি-ট্রাইকোডার্মা” বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮মে) সকালে মধুপুরের মহিষমারা কলেজে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (বাউরিক)। কর্মশালায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথলজি বিভাগের এক্সটেনশন প্রধান গবেষক প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চীপ কো-অর্ডিনেটর প্রফেসার ড.মো: আব্দুল আওয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-প্রধান গবেষক ও অধ্যাপক প্রফেসর ড. কে. এম. মহিউদ্দিন, মধুপুর মহিষমারা এআইপি মো: ছানোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড.…
ভোরের বাংলা নিউজ ডেস্ক লিফট ব্যবহার এখন নিত্যদিনের অংশ। তবে কখনও কখনও লিফটে আটকে পড়া বা যান্ত্রিক ত্রুটির কারণে বিপদের সম্মুখীন হতে হয়। এমন পরিস্থিতিতে ভয় পাওয়া স্বাভাবিক, তবে আতঙ্কিত না হয়ে শান্তভাবে পদক্ষেপ নেওয়া জরুরি। রাজধানীর মোহাম্মদপুর এনএইচএ গার্ডেন সিটির লিফট রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গোলাম কিবরিয়ার পরামর্শের ভিত্তিতে লিফটে আটকে পড়লে কী করতে হবে, তা তুলে ধরা হল। শান্ত থাকুন, অন্যদেরও শান্ত রাখুন: লিফটে আটকে গেলে প্রথমেই নিজেকে শান্ত রাখুন। আতঙ্কিত হলে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতে পারে বা পরিস্থিতি আরও জটিল হতে পারে। লিফটে অন্য যাত্রীরা থাকলে তাদেরও শান্ত থাকতে উৎসাহ দিন। গল্প করে বা স্বাভাবিকভাবে কথা বলে পরিবেশ হালকা রাখার চেষ্টা…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা-এ নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) সকাল ১১টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাইদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, ডা. মোঃ নাজমুল হোসেন, ডা. স্বপ্নীল আবদুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিরা পারভিন, উজিরপুর উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি মোঃ…
জামালপুর প্রতিনিধি জামালপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদন্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো- ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকার আব্দুস সোবহানের ছেলে শিপন (২১), সিদ্দিক মোল্লার ছেলে ইব্রাহিম (২৭) ও আরমান আলীর ছেলে ইউসুফ আলী (২২)। এছাড়াও একই এলাকার মুনতাজের ছেলে মো: সাদিককে খালাস প্রদান করা হয়।মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: ফজলুল হক জানান, জামালপুরের ইসলামপুর উপজেলার শিলদহ এলাকার ১৬ বছরের এক কিশোরীর সাথে একই এলাকার সাদিকের প্রেমের সম্পর্ক ছিলো। গত ২০২৪ সালের ১৯ এপ্রিল…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” ভূপেন হাজারিকার এই চিরন্তন গান যেন এখন দীর্ঘশ্বাস হয়ে বাজছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের এক অসহায় পরিবারের জীবনে। অভাব-অনটনের সঙ্গে লড়াই করে চলা দিনমজুর আবুবকর খলিফা (৩৮) এখন চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। জানা গেছে, আবুবকর খলিফা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অন্যের জমিতে দিনমজুরের কাজ করে কোনো রকমে সংসার চালাতেন তিনি। বড় ছেলে মোস্তাকিম স্থানীয় বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং ছোট ছেলে ওয়ালিদ পড়ছে ৬ষ্ঠ শ্রেণিতে। দারিদ্র্য থাকলেও স্ত্রী-সন্তানদের নিয়ে ছোট্ট সংসারে ছিল শান্তি আর স্বপ্ন। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই বদলে দেয় সবকিছু। দুর্ঘটনায় তার ডান…
লোহাগড়ায় ধর্ষণ মামলার আসামি ফরিদপুর থেকে র্যাবের হাতে গ্রেপ্তার লোহাগড়া নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় কিশোরী ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ আকতার খানকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। বুধবার (৭ মে) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার টগরবন্দ ইউনিয়নের পানাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তারকৃত আকতার খান লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের মৃত এবাদত খানের ছেলে। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে একটি ফার্নিচারের ব্যবসা পরিচালনা করতেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার মেয়ের বাড়ি থেকে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে তিনি থ্যালাসেমিয়াকে একটি জটিল বংশগত রক্তরোগ উল্লেখ করে সময়োপযোগী পরীক্ষা, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন। থ্যালাসেমিয়া একটি জটিল বংশগত রক্তরোগ, যা ব্যক্তি, পরিবার এবং সামগ্রিক জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। বিশেষ করে, পিতা-মাতা উভয়েই থ্যালাসেমিয়ার জিন-বাহক হলে তাদের সন্তানের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়। তাই জনসচেতনতা বৃদ্ধি, সময়োপযোগী পরীক্ষা এবং প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ জরুরি। এবারের থ্যালাসেমিয়া দিবসের প্রতিপাদ্য হচ্ছে,…
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারণ সভা ও স্থানীয় এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা ডায়াবেটিক হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। তিনি বড়াইগ্রাম উপজেলা ডায়াবেটিক সমিতিকে ৫ লক্ষ অনুদানের ঘোষণা করেন। বনপাড়া কৃষি ও কারিগরী কলেজের অধ্যক্ষ আঃ আজিজ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি), মোঃ জুবায়ের জাহাঙ্গীর, বনপাড়া কলেজের অধ্যক্ষ ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব এম লুৎফর রহমান, রেনেটা ঔষধ কোম্পানির ম্যানেজার আবু ইউসুব রানা, ফাজিল…