
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল মধুপুরে রাসায়নিক নির্ভরতা কমিয়ে টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মধুপুরে “পিজি-ট্রাইকোডার্মা” বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮মে) সকালে মধুপুরের মহিষমারা কলেজে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (বাউরিক)।
কর্মশালায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথলজি বিভাগের এক্সটেনশন প্রধান গবেষক প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চীপ কো-অর্ডিনেটর প্রফেসার ড.মো: আব্দুল আওয়াল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-প্রধান গবেষক ও অধ্যাপক প্রফেসর ড. কে. এম. মহিউদ্দিন, মধুপুর মহিষমারা এআইপি মো: ছানোয়ার হোসেন,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মো. আলী আশরাফ, মহিষমারা কলেজের অধ্যক্ষ মো. আ: রাজ্জাক, কৃষিবিদ মোস্তাফিজুর রহমান প্রমূূখ।
কর্মশালায় স্থানীয় কৃষক, শিক্ষার্থী ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।