Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আসন্ন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার নির্বাচনকে ঘিরে শিক্ষক সমাজে শুরু হয়েছে নতুন উদ্দীপনা। নানা হিসাব-নিকাশ, আলোচনা আর প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী মাঠ। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে এক জনপ্রিয় প্রার্থী সাধুর গলগন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও (শিক্ষক মনোনীত ও সমর্থিত একক প্যানেল) এস.এম. মাজহারুল ইসলাম শিহাবকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক সাড়া—যাকে অনেক শিক্ষকই দেখছেন তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হিসেবে। দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের সুখ-দুঃখে পাশে থাকা, সহকর্মীদের সমস্যা সমাধানে নিরলস কাজ করা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সক্রিয় ভূমিকার কারণে এই প্রার্থী ইতোমধ্যেই অর্জন করেছেন ব্যাপক গ্রহণযোগ্যতা। বিদ্যালয় থেকে বিদ্যালয়ে ঘুরে শিক্ষকদের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশে মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বিগত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘দেশে এখন বৈদেশিক বিনিয়োগ আসছে না। বড় বড় বিনিয়োগ যেগুলো ছিল সেগুলোও চলে যেতে যাচ্ছে। সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা কীভাবে সরকার সামাল দেবেন? পত্রিকার পাতা খুললেই খুন আর খুন। একজন চারজনকে গলা কেটে হত্যা করেছে। এসব কেন হচ্ছে? মানুষের মনে শান্তি নাই। এজন্য সরকারই দায়ী।’ রোববার (১০ মে) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় ঐক্যে আয়োজিত ‘গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে…

Read More

জামালপুর  প্রতিনিধি:  একটু ভারী বৃষ্টি হলেই যেন পানির নগরীতে পরিণত হয় জামালপুর পৌর শহরের বিভিন্ন এলাকা। সড়কজুড়ে জমে থাকা পানি, উপচে পড়া ড্রেন আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বাসাবাড়ি—সবখানেই সৃষ্টি হয় ভোগান্তির চিত্র।এমন পরিস্থিতিতে নগরবাসীর দুর্ভোগ লাঘবে সরাসরি মাঠে নেমেছে জামালপুর পৌরসভা। আজ রবিবার সকালে জামালপুর পৌর প্রশাসকের নেতৃত্বে শহরের পশ্চিম নয়াপাড়া, গেইটপার, বিসিক শিল্প নগরী ওবিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ এলাকা, ড্রেন ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করা হয়। এ সময় বন্ধ হয়ে থাকা ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।…

Read More

ছবি সংগ্রহীত  ভোরের বাংলা নিউজ ডেস্ক  হাম ও হামের উপসর্গ নিয়ে রোববার (১০ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশু এবং হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে ৬৫টি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আর ২০৫টি শিশুর হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮টি শিশু। একই সময়ে হামে মারা যাওয়া ৪ শিশুর তিনজনই ঢাকা বিভাগের, একজন বরিশালের।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  তামাক করকাঠামো কার্যকরভাবে সংস্কারের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়ন এবং বর্ধি‍ত রাজস্ব আহরণ সম্ভব। আজ রবিবার (১০ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে “বাজেট ২০২৬-২৭: জনস্বাস্থ্য উন্নয়ন ও তামাক রাজস্ব বৃদ্ধি” শীর্ষক এক আলোচনা সভায় সিগারেটের মূল্যস্তর সংখ্যা কমানো, সুনির্দিষ্ট কর পদ্ধতি প্রচলন এবং সবধরনের তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন অর্থনীতিবিদ, চিকিৎসকসহ বিশেষজ্ঞগণ। এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হলে শুধু সিগারেট খাত থেকে প্রায় ৪৪ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় অর্জিত হবে এবং দীর্ঘমেয়াদে প্রায় চার লক্ষ অকাল মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে বলে বক্তারা উল্লেখ করেন। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলী উপজেলার পায়রা নদী সংলগ্ন তেঁতুলবাড়িয়া বন্যানিয়ন্ত্রণ বঁাধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে নদী সংলগ্ন ওই এলাকার ১৫ টি গ্রামের ২৫ হাজার মানুষ। তারা এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন। জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পায়রা নদীর জোয়ারের প্রভাবে অতিমাত্রায় পানি বৃদ্ধি পাওয়ায় তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া সংলগ্ন পায়রা নদীর বেড়িবঁাধের বুধবার রাতে প্রায় দেড়’শ মিটার এলাকা জুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বঁাধের কিছু অংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে বঁাধটি ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়বে। বঁাধটি ভেঙে গেলে নিশানবাড়িয়া…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের বুক চিরে বয়ে যাওয়া এক সময়ের শান্ত-স্নিগ্ধ চিত্রা নদী এখন মৃতপ্রায়। প্রভাবশালী মহলের অবৈধ দখলের মহোৎসবের পাশাপাশি নর্দমার বর্জ্য ও প্লাস্টিকে বিষিয়ে উঠছে নদীর পানি। জেলা শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত এই নদীটি এখন দখলদারদের থাবায় সংকুচিত হয়ে খালে পরিণত হতে চলেছে। বছরের পর বছর ধরে ঐতিহ্যবাহী চিত্রা নদী দখল আর দূষণের কবলে পড়লেও প্রশাসনের নেই কোন কার্যকর পদক্ষেপ। জেলা প্রশাসন চিত্রা নদীরদখলদারদের তালিকা তৈরী করলেও আজও চিত্রা নদী দখলমুক্ত হয় নাই। দিনকে দিন বাড়ছে নদীর পাড় দখলের প্রতিযোগিতা। সবচেয়ে উদ্বেগের বিষয়টি হলো, প্রশাসনের নাকের ডগায় চিত্রা নদী দখল এবং দূষণ হলেও কর্তৃপক্ষের ‘কুম্ভকর্ণের ঘুম’ আজও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এ প্রতিপাদ্য নিয়ে রোববার (১০ মে) থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। সকালে এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ বাহিনীর সবচেয়ে বড় এ আয়োজনের শুরুতেই এসেছে বড় পরিবর্তন। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়ার কথা থাকলেও এবার ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা এবং বিতর্কিত সদস্যদের নাম থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক প্রদান কার্যক্রম…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ এবং বগুড়ার সারিয়াকান্দির মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি “দ্বিতীয় যমুনা সেতু” দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আজ এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১০ ঘটিকায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড় সংলগ্ন উপজেলা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, মাদারগঞ্জ ও সারিয়াকান্দির মধ্যে যমুনা নদীতে একটি সেতু নির্মাণ করা হলে উত্তরাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। এটি কেবল একটি সেতু নয়, বরং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। বর্তমান দীর্ঘ ও কষ্টসাধ্য যাতায়াত ব্যবস্থার অবসান ঘটিয়ে ব্যবসা-বাণিজ্য এবং কৃষিপণ্য পরিবহনে…

Read More