- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: admin
সরিষাবাড়ী প্রতিনিধি জামালপুর সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ঝিংগার ভিটা গ্রামের মোঃ আঃ লতিফ এর ছেলে মোঃ এনামুল হক সাগর কে শনিবার রাতে সরিষাবাড়ী থানা পুলিশ গ্রেফতার করেছে । ভূক্ত ভোগীর অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় গত ৬/০৫/২০২৬ইং রোজ বুধবার আনুমানিক সকাল ১০ টায় উপজেলার মহাদান ইউনিয়নের ঝিংগার ভিটা গ্রামের বাদী মোঃ হুমায়ুন কবির(৪০) ,পিতা মৃত ফজলুল হক এর নিজ দখলি জমির গাছের বাগান থেকে বিবাদী মোঃ আঃ লতিফ(৫৫) মোঃ আমিনুর (৫০), উভয় পিতা মৃত শুক্কুর আলী, এনামুল হক সাগর,(২৩) পিতা আঃ লতিফ বাদীর বাগান থেকে গাছ কাটতে গেলে বাদীর সাক্ষীগন গাছ কাটতে বাধা দেওয়ায় ১নং ও ২নং সাক্ষীর উপর…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ট এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ভোলা রানী দাস। সোমবার (১১ মে) সকাল ৭টায় মধুপুর পৌর সভার পরিচ্ছন্নতাকর্মী ভোলা রানী দাস প্রতিদিনের মতো আজও সকালে অফিস পরিস্কার করতে আসলে অফিসের ৩য় তলায় পরিচ্ছন্নতা করার সময় পাশের গাছের বেল দেখে পারতে গেলে তার হাতের লাঠি ফসকে ৩৩ কেবি বিদ্যুৎ লাইনে লাগলে সাথে সাথেই বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়। নিহত নারী পৌর সভার ৬ নং ওয়ার্ড চারালজানির মৃত নিরঞ্জন দাসের স্ত্রী। সে পেশায় মধুপুর পৌর সভার চুক্তি ভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োজিত ছিল। এ বিষয় মধুপুর পৌর সভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের…
নওগাঁ প্রতিনিধি অগ্নিঝরা বৈশাখের তীব্র তাপ-দাহ উপেক্ষা করে মাঠে চলছে ইরি-বোরো ধান কাটার ব্যস্ততা। প্রখর রোদে ঘাম ঝরিয়ে ফসল ঘরে তুলতে নিরলস পরিশ্রম করছেন কৃষক ও শ্রমিকরা। এমন পরিস্থিতিতে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের নিরলি-বনগ্রাম মাঠ এলাকায় তৃষ্ণার্ত কৃষকদের মাঝে খাবার স্যালাইন, রুটি ও ঠান্ডা পানি বিতরণ এবং রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের নিরলি-বনগ্রাম মাঠ এলাকায় কোলা ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক খেটে খাওয়া প্রান্তিক কৃষক-শ্রমিকের মাঝে খাবার স্যালাইন, রুটি ও ঠান্ডা পানি বিতরণ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী সান্ডু। কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন কোলা…
জিয়ারত জুয়েল: টাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত কাঠের সাঁকো এলাকাবাসীদের যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু উপজেলার খাটরা গ্রামে কাঠের সাঁকোটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ফলে ১৫-২০টি গ্রামের হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেলেও এ নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখা যায়, সাঁকো দিয়ে পায়ে হেঁটে যাতায়াত সম্ভব হলেও যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। উৎপাদিত খাদ্যশস্য, কৃষিপণ্যসহ বিভিন্ন কাঁচামাল বাজারজাতকরণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। নির্বাচন আসলে অনেকেই প্রতিশ্রুতি দেয় ব্রিজ করে দেবে, নির্বাচন গেলে আর খোঁজ থাকে না বলে জানিয়েছেন স্থানীয়রা। জানা…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে বিভাগে চরম ঝুঁকি ও আতঙ্কের মধ্য দিয়ে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও পরিত্যক্ত ঘোষিত ভবনে এক্স-রে সেবা চালু থাকায় রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, ১৯৮৩ সালে নির্মিত পুরাতন ভবনের একটি কক্ষে এখনো এক্স-রে বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য অধিকাংশ বিভাগ নতুন ভবনে স্থানান্তর করা হলেও রহস্যজনক কারণে এক্স-রে বিভাগটি এখনো পুরাতন, ঝুঁকিপূর্ণ ভবনেই রয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এক্স-রে রুমটির ছাদের প্লাস্টার বিভিন্ন স্থানে খসে পড়েছে এবং কিছু অংশ…
লোহাগড়া) নড়াইল প্রতিনিধি : নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন করা হয়। সাংবাদিক আসাদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মো: আতাউর রহমান বাচ্চু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান,জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা মো: আছাদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে নড়াইল ২ আসনের সংসদ সদস্য মো: আতাউর রহমান বাচ্চু বলেন,এশিয়া পোস্ট কেবল একটি নিউজ পোর্টাল নয়, এটি সাধারণ মানুষের…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশ তায়কোয়ানডো ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিত হাসান সংগঠনটির সদস্যপদসহ যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন । ১১ই মার্চ, ২০২৬ তারিখে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরিত এক চিঠিতে তিনি ব্যক্তিগত ও কর্মব্যস্ততার কারণে এই সিদ্ধান্ত জানান এবং আজ থেকেই তার পদত্যাগ কার্যকর করার অনুরোধ করেন । পদত্যাগপত্রে তিনি অত্যন্ত স্পষ্টভাবে নিজের অবস্থান ও দায়মুক্তির বিষয়টি তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন যে, তার পদত্যাগের তারিখ হতে ইউনিয়নের কোনো সাংগঠনিক কর্মকাণ্ড বা সিদ্ধান্তের ফলে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হলে তার জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন না । বিশেষ করে, সংগঠনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিকেএসপি তায়কোয়ানডো…
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার বারহাট্টা উপজেলা সাতটি ইউনিয়ন ও ২৩৯ টি গ্রাম নিয়ে গঠিত। গ্রামীণ পরিবেশে বর্ষাকালে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হয় বিশাল দরিদ্র জনগোষ্ঠীর। এ এলাকাটি মূলত কৃষি নির্ভর ও দুর্যোগপ্রবণ। দরিদ্র পীরিত মানুষগুলোর কৃষি পণ্য পরিবহণ ও দুর্যোগকালীন সময়ে অবাধ যোগাযোগের মাধ্যম হিসেবে মাটির কাচা রাস্তাসমূহ ব্যবহার অত্যন্ত ঝুকিপূর্ণ ও কষ্টদায়ক। গ্রামীণ জনপদগুলো স্কুল কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগীসহ অন্যান্য যেকোন সেবা গ্রহণের জন্য সঠিক সময়ে গন্তব্যে পৌছানোর জন্য যোগাযোগ ব্যবস্থা সহজতর করা সময়ে দাবী ও যুগপযোগী সার্বিক বিষয়ের গুরুত্ব বিবেচনায় এনে ট্রেডিশনাল কাজগুলোকে সময়োপযোগী ও দুর্যোগকালীন ঝুকি কমাতে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে মাটির কাচা রাস্তাসমূহ ইটসলিং ও…
নতুন শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে র্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে র্যাগিং কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও গুরুত্বপূর্ণ স্থানে র্যাগিংবিরোধী পোস্টার টাঙানো, সচেতনতামূলক প্রচারণা এবং শিক্ষার্থীদের সতর্ক করার কার্যক্রম পরিচালনা করা হয়। রোববার (১০ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদসহ বিভিন্ন বিভাগের সামনে ‘র্যাগিংকে না বলুন’ স্লোগানসংবলিত পোস্টার টাঙাতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের। এ সময় নবীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের যেকোনো ধরনের হয়রানি বা র্যাগিংয়ের শিকার হলে প্রশাসন ও সংগঠনের দায়িত্বশীলদের জানাতে আহ্বান জানান ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মসূচিতে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে আধুনিক মৌমাছি পালন কৌশল ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে ব্র্যাক রিজিওনাল অফিসে ১১ মে সোমবার সকালে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মৌ-চাষিদের প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের সিনিয়র ম্যানেজার কৃষিবিদ ড. নিবিড় কুমার সাহা। প্রোগ্রাম পরিচালনা করেন কৃষিবিদ মো: হযরত আলী। টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকার আগ্রহী ৫০ জন মৌ-চাষি এতে অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষকগণ মৌমাছি পালন পদ্ধতি, আধুনিক বক্স ব্যবস্থাপনা, মধু সংগ্রহ ও সংরক্ষণ কৌশল, রোগ-বালাই দমন এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। এ ছাড়া মৌ-চাষকে একটি লাভজনক…