Author: admin

প্রতিনিধি, নওগাঁঃ নওগাঁর বদলগাছী উপজেলা ভান্ডারপুর বাজারে মাদক সেবনের দায়ে মো: রেজাউল হোসেন নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারপুর বাজার এলাকায় মো: রেজাউল হোসেন দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবন করে আসছিল, এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। বুধবার সকাল ১১টায় সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন এবং হাতেনাতে আটক করে তাঁকে। সে অপরাধ অকপটে স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে শাস্তির আদেশ দেওয়া হয়। এবিষয়ে নির্বাহী অফিসার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অভিযুক্ত যুবক…

Read More

রাজশাহী প্রতিনিধি রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই’র ছাড়পত্র ছাড়াই শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইলপলিশ ও স্কিন পাউডারসহ বিভিন্ন কসমেটিকস পণ্য বিক্রি ও বিতরণের অভিযোগে নগরীর নিউমার্কেট এলাকার সুমন অ্যান্ড ব্রাদার্সকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে থিম ওমর প্লাজায় অবস্থিত লিরা ইমপোর্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী…

Read More

তালতলী(বরগুনা)প্রতিনিধি বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ টি খালের ১৯ কিলোমিটার পুনঃখনন করায় জলাবদ্ধতা ও সেচ সংকট দূর হওয়ায় ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন ওই ইউনিয়নের কয়েক হাজার প্রান্তিক কৃষক। খালগুলো পুনঃ খনন করায় কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্যও রক্ষা পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া, চিলু মাঝি, সুন্দরিয়া, তাতীপাড়া ও পাওয়াপাড়া-মোয়াপাড়াসহ ৯ টি খালে পলি জমে ভরাট হয়ে ছিলো। ফলে শুষ্ক মৌসুমে সেচ সংকটে বছরে শুধুমাত্র একটি ফসল উৎপাদন করেই সন্তুষ্ট থাকতে হতো কৃষকদের। বর্ষাকালে পানিতে ডুবে যেত চাষের জমি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নষ্ট হতো ক্ষেতের ফসল। তার উপর রাস্তার…

Read More

লোহাগড়া নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় মা” ইলিশ” সংরক্ষণ কর্মসূচির আওতায় প্রান্তিক জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। উপকারভোগীদের তালিকা প্রকাশ না করা, প্রকৃত জেলেদের বঞ্চিত করা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের বাদ দেওয়ার অভিযোগে এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে ৪ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জনপ্রতি ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। চাউল বিতরণ কার্যক্রম সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যানদের মাধ্যমে করা হয়েছে বলে…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা ও কুরবানির পশুর হাটকে সামনে রেখে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ক্ষতিকর স্টেরয়েড বিক্রি বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষক ছাড়া অন্য কেউ ধান সরবরাহ করতে পারবে না বলে সতর্ক করা হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। সভায় জানানো হয়, কুরবানির পশু মোটাতাজাকরণে মানবদেহের জন্য ক্ষতিকর স্টেরয়েড বা ওষুধের অপব্যবহার রোধে প্রেসক্রিপশন ছাড়া এসব ওষুধ বিক্রি…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ। টেকসই অর্থায়নের অভাবে সবার জন্য বিনামূল্যে ওষুধ প্রদানের সরকারি সিদ্ধান্ত পূর্ণভাবে বাস্তবায়ন করা যাচ্ছেনা, বাড়ছে উচ্চ রক্তচাপের প্রকোপ। এই পরিস্থিতিতে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞগণ। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে আজ (১৩ মে), গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায়, রাজধানীর বিএমএ ভবনে ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। প্রতি বছর ১৭ মে উচ্চ রক্তচাপ দিবস উদযাপিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য “কন্ট্রোর্লিং…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে হামের টিকার পরিবর্তে এক মাস বয়সী শিশুকে দেয়া হয়েছে জলাতঙ্কের (কুকুর) ভ্যাকসিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ওই শিশুকে এই ভ্যাকসিন প্রদান করেন। এই ঘটনায় ক্ষুব্ধ রোগীর পরিবার ভুল চিকিৎসার জন্য বিচার দাবী করেছেন। ঘটনা জানাজানির পর হাসপাতালে শিশু রোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার করেছে স্থানীয়দের। কর্তৃপক্ষ বলছে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উপজেলার ছাব্বিশা গ্রামের মৌ খাতুন বুধবার দুপুরে তার এক মাস ৫দিন বয়সী শিশু ফাহিতাকে হামের টিকা দেয়ার জন্য স্বাস্থ্যকমপ্লেক্সের টিকা কেন্দ্রে নিয়ে যায়। এসময়…

Read More

মাইনুল ইসলাম জনি, নীলফামারী: নীলফামারীর ডোমারে নিজ বাড়ির টয়লেটের কাঠের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। বুধবার (১৩ মে) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মটুকপুর নয়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মৃত রাজেন্দ্র চন্দ্র রায়ের ছেলে গৌরাঙ্গ রায় (২০)। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে যেকোনো সময় নিজ বাড়ির টয়লেটের কাঠের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন গৌরাঙ্গ। পরে সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যরা টয়লেটে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। গৌরাঙ্গের সঙ্গে তার চাচাতো বোনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। আজ বুধবার ওই…

Read More

নিজস্ব প্রতিবেদক এনবিআর একজন সহকারী কমিশনারের বিরুদ্ধে মব সৃষ্টি করে সাংবাদিকের উপরে হামলার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পত্রের তথ্য অনুযায়ী মঙ্গলবার ১২ মে দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার সিটি রিপোর্টার নিজামুদ্দিন একই পত্রিকার সিনিয়র রিপোর্টারের নির্দেশে কর অঞ্চল ২২ এর সহকারী কমিশনার হাবিবুর রহমান ভূঁইয়ার রুমে অনুমতি নিয়ে প্রবেশ করে। এ সময় নিজাম উদ্দিন তার সিনিয়র রিপোর্টারের সঙ্গে একটি সাক্ষাৎকারের সিডিউল চাইতে গেলে সহকারী কমিশনার হাবিবুর রহমান ভূঁইয়া ক্ষিপ্ত হয়ে উপকর কমিশনার শাহিনুল ইসলামকে ফোন দিয়ে চার-পাঁচজন সহকর্মীকে দিয়ে মব সৃষ্টি করে সাংবাদিক নিজামুদ্দিনকে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরবর্তীতে নিজামুদ্দিনকে ভয় ভীতি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে বাক, দৃষ্টি, শ্রবণ ও শারিরীক প্রতিবন্ধীদে মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রে এভারগ্রীন মধুপুর নামক স্বোচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান এই কর্মসুচির আয়োজন করে। মানবকল্যাণী এই কর্মের আর্থিক সহযোগিতা প্রদান করেন যুক্তরাষ্ট্র প্রবাসী এইচ এম ইকবাল আহমেদ। মধুপুরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন কনসালট্যান্টে ফিজিওথেরাপিস্ট মো: জামালুল করিম, দৃষ্টি শক্তি পরিমাপ কর্মকর্তা মামুনুর রহমান, শ্রবণশক্তি মাত্রা নির্ণয় কর্মকর্তা মো: মনিরুজ্জামান, তথ্য উপাত্ত কর্মকর্তা মনির চন্দ্র দাস, মাহমুদুল হাসানসহ এভারগ্রীন মধুপুর এর প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম ও মো: ইকবাল হোসেন প্রমূখ।…

Read More