- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক দীর্ঘদিন ধরেই মৌনি রায় ও সুরজ নাম্বিয়ারের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা জল্পনা-কল্পনার মধ্যেই বড় দুঃসংবাদ নিয়ে সামনে এলেন ‘নাগিন’ খ্যাত এই অভিনেত্রী। দিলেন নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা। বুধবার (১৪ মে) ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন নাগিন খ্যাত অভিনেত্রী মৌনি রায়। পোস্টে তিনি লিখেছেন, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গণমাধ্যমের অপ্রয়োজনীয় ও অনধিকারচর্চামূলক মনোযোগে আমরা হতাশ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার এবং বিষয়টি ব্যক্তিগত ও সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি। তিনি আরও জানান, বর্তমানে তারা এই পরিস্থিতি ব্যক্তিগতভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে সামাল দেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন। তবে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানী ঢাকায় যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময়, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের শফিকুল ইসলাম খান মিল্টন, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি উপস্থিত ছিলেন। ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় সভা।
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ছিলেন কি না— এমন আলোচনার মধ্যে মুখ খুলেছেন সাবেক আইন উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এ তথ্য জানান। ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে’— উল্লেখ করে পোস্টে আসিফ নজরুল লিখেন, তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও দীপা রানী সরকার। সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময়ের পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা, অবকাঠামোগত দুর্ভোগ ও দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকটের বিষয় ইউএনও’র সামনে তুলে ধরেন। এসময় নবগঙ্গা টেলিভিশনের প্রতিনিধি মো. মামুন হোসেন টিএন্ডটি পাড়া এলাকার ড্রেনেজ ব্যবস্থার শোচনীয় অবস্থার বিষয়টি তুলে ধরলে ইউএনও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সড়ককে টেকসই করতে দুইটি হেরিং বোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বড় কৈবর্ত্যখালী এলাকায় প্রথম পর্যায়ের এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পরে আঙ্গারিয়া ও গুদিঘাটা বাজার এলাকাতেও পৃথকভাবে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্যোগ…
প্রতিনিধি, নওগাঁঃ নওগাঁর বদলগাছী উপজেলা ভান্ডারপুর বাজারে মাদক সেবনের দায়ে মো: রেজাউল হোসেন নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারপুর বাজার এলাকায় মো: রেজাউল হোসেন দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবন করে আসছিল, এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। বুধবার সকাল ১১টায় সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন এবং হাতেনাতে আটক করে তাঁকে। সে অপরাধ অকপটে স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে শাস্তির আদেশ দেওয়া হয়। এবিষয়ে নির্বাহী অফিসার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অভিযুক্ত যুবক…
রাজশাহী প্রতিনিধি রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই’র ছাড়পত্র ছাড়াই শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইলপলিশ ও স্কিন পাউডারসহ বিভিন্ন কসমেটিকস পণ্য বিক্রি ও বিতরণের অভিযোগে নগরীর নিউমার্কেট এলাকার সুমন অ্যান্ড ব্রাদার্সকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে থিম ওমর প্লাজায় অবস্থিত লিরা ইমপোর্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী…
তালতলী(বরগুনা)প্রতিনিধি বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ টি খালের ১৯ কিলোমিটার পুনঃখনন করায় জলাবদ্ধতা ও সেচ সংকট দূর হওয়ায় ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন ওই ইউনিয়নের কয়েক হাজার প্রান্তিক কৃষক। খালগুলো পুনঃ খনন করায় কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্যও রক্ষা পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া, চিলু মাঝি, সুন্দরিয়া, তাতীপাড়া ও পাওয়াপাড়া-মোয়াপাড়াসহ ৯ টি খালে পলি জমে ভরাট হয়ে ছিলো। ফলে শুষ্ক মৌসুমে সেচ সংকটে বছরে শুধুমাত্র একটি ফসল উৎপাদন করেই সন্তুষ্ট থাকতে হতো কৃষকদের। বর্ষাকালে পানিতে ডুবে যেত চাষের জমি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নষ্ট হতো ক্ষেতের ফসল। তার উপর রাস্তার…
লোহাগড়া নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় মা” ইলিশ” সংরক্ষণ কর্মসূচির আওতায় প্রান্তিক জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। উপকারভোগীদের তালিকা প্রকাশ না করা, প্রকৃত জেলেদের বঞ্চিত করা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের বাদ দেওয়ার অভিযোগে এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে ৪ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জনপ্রতি ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। চাউল বিতরণ কার্যক্রম সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যানদের মাধ্যমে করা হয়েছে বলে…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা ও কুরবানির পশুর হাটকে সামনে রেখে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ক্ষতিকর স্টেরয়েড বিক্রি বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষক ছাড়া অন্য কেউ ধান সরবরাহ করতে পারবে না বলে সতর্ক করা হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। সভায় জানানো হয়, কুরবানির পশু মোটাতাজাকরণে মানবদেহের জন্য ক্ষতিকর স্টেরয়েড বা ওষুধের অপব্যবহার রোধে প্রেসক্রিপশন ছাড়া এসব ওষুধ বিক্রি…