- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি) ও বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড (বিসিএসও)-২০২৬ এর খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে (শনিবার) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সির আয়োজনে এবং সরকারের আইসিটি ডিভিশনের সহযোগিতায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতাসহ মোট পাঁচটি ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে কম্পিউটার বিজ্ঞানে গুরুত্বপূর্ণ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে টাঙ্গাইলের ঘাটাইল সদর গোরস্থান মদিনাতুল উলূম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় প্রথম সাময়িক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছেশনিবার (১৬ মে) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল সদর গোরস্থান মদিনাতুল উলূম নূরানী ও হাফিজিয়া মাদ্রার সভাপতি ও সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া গ্রামের কৃষক আনছার আলী হত্যা মামলার প্রধান আসামি লাবু মিয়া ওরফে লেবু মেলেটারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে কলিয়াবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে উপজেলার কলিয়া বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাসাইল জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আনছার আলীর স্ত্রী জরিনা বেগম, ছেলে জুয়েল মিয়া, জসিম মিয়া, সাবেক ইউপি সদস্য আক্কেল আলী, স্থানীয় বাসিন্দা ছালমা আক্তার, আলেয়া বেগম ও মিনহাজ মিয়া…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশে গত দুই মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩৭৭ জন। শুক্রবার (১৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সারা দেশে এসব মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে চারজন এবং উপসর্গ নিয়ে…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে এক কর্মরত সাংবাদিকের ওপর হামলা, মারধর এবং মোটরসাইকেল ও হেলমেট ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক আমার দেশ ও বৈশাখী টেলিভিশন-এর উজিরপুর প্রতিনিধি। তার অভিযোগ, গত ১৪ মে বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উজিরপুর উপজেলা পরিষদের সামনে পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা হঠাৎ তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর শুরু করে। একপর্যায়ে গুরুতর…
ঝালকাঠি প্রতিনিধি : অতিবৃষ্টি ও বন্যার পানিতে ফসলহানির শঙ্কায় থাকা কৃষকদের পাশে দাঁড়িয়েছে ঝালকাঠির সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যয় তরুণ সংঘ”। সংগঠনটির সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকদের মাঠের ধান কেটে ঘরে তুলতে সহায়তা করছেন। শুক্রবার দুপুরে নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কৃষকদের ধান কাটার কাজে অংশ নেন সংগঠনটির সদস্যরা। টানা বৃষ্টি ও বন্যার পানিতে অনেক জমির ধান তলিয়ে যাওয়ায় দ্রুত ধান ঘরে তুলতে না পারলে আরও ক্ষতির আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে কৃষকদের পাশে দাঁড়ায় প্রত্যয় তরুণ সংঘ। সংগঠনের সভাপতি যুবরাজ দাস বলেন, “বন্যা ও টানা বৃষ্টির কারণে কৃষকদের ধান নষ্ট হয়ে যাচ্ছে। এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন…
পিরোজপুর প্রতিনিধি: “লেনদেন হবে ক্যাশলেস—এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের নিয়ে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সেমিনার কক্ষে দুই দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সিকদার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সমরজিৎ হাওলাদার। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিরোজপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অপারেশন ম্যানেজার উৎপল কুমার কবিরাজ, এডিসি সুমন…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ইসলামপুর গুনাইহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ওসমান গনির চাকরিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ মে) বিকেলে উপজেলার বনপাড়াস্থ একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। লিখিত বক্তব্যে অধ্যক্ষ ওসমান গনি বলেন, গত সরকারের পতনের পর একটি সংঘবদ্ধ চক্র তার ছুটিকালীন সময়ে ‘মব’ সৃষ্টি করে সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরে তিনি জানতে পারেন, সেই কাগজে তার পদত্যাগপত্র লেখা হয়েছে। তিনি জানান, ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে দায়িত্ব পালন থেকে বিরত রাখলেও বেতন-ভাতা চালু রাখার সিদ্ধান্ত দেয়। সংবাদ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে শিল্প ও বণিক সমিতির ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণে বাধা প্রদান ও সংগঠনের নেতৃবৃন্দকে হুমকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে মধুপুর শিল্প ও বণিক সমিতি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, মধুপুর মৌজার হালদাগ ৭২৭ খতিয়ানের ৩৫৫৬ দাগের ৮ শতাংশ জমি সমিতির নামে বৈধভাবে ক্রয় করা হয়েছে। জমিটি নামজারি সম্পন্ন হওয়ার পর সেখানে ভবন নির্মাণের কাজ শুরু করলে মরহুম সরকার সহিদের ছেলে আদিত্য সরকার ও স্ত্রী লিলি সরকার তাদের লোকজন নিয়ে বাধা প্রদান করেন। অভিযোগে আরও বলা হয়, রাতের আঁধারে সমিতির সীমানা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন সাউথইস্ট ব্যাংক পিএলসি ‘জেও-এসইও’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক/স্নাতকোত্তর অথবা এমবিএ/বিবিএ ডিগ্রিধারী হতে হবে। এক নজরে সাউথইস্ট ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ তথ্যের ধরন বিবরণ প্রতিষ্ঠানের নাম সাউথইস্ট ব্যাংক পিএলসি বিভাগের নাম এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার ক্রেডিট পদের নাম জেও-এসইও পদসংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন বেসরকারি, ফুল টাইম প্রার্থীর ধরন নারী-পুরুষ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর অথবা এমবিএ/বিবিএ অভিজ্ঞতা প্রযোজ্য নয় বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে বয়সসীমা নির্ধারিত নয় সূত্র বিডিজবস ডটকম আবেদন করার নিয়ম ও…