Author: admin

লোহাগড়া নড়াইল প্রতিনিধি : আসন্ন ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে নড়াইল জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ৪৪ হাজার গবাদিপশু। জেলার মোট চাহিদা ৩৯ হাজার ৪১৬টি পশু হলেও স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় ৫ হাজার ৪১৬টি পশু উদ্বৃত্ত থাকবে, যা দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা যাবে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ১২ হাজার ২৭৫টি পশু। এ উপজেলায় চাহিদা রয়েছে ১১ হাজার ৩৫৫টি পশুর। ফলে উদ্বৃত্ত থাকবে ৯২০টি পশু। অন্যদিকে লোহাগড়া উপজেলায় ১৬ হাজার ৩২৫টি পশু প্রস্তুত করা হয়েছে, যেখানে চাহিদা ১৪ হাজার ১৪৮টি। এ উপজেলায় উদ্বৃত্ত থাকবে ২…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে একটি সময়ভিত্তিক সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। মঙ্গলবার (১৯ মে) সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই তথ্য জানান। ব্রিফিংয়ে তিনি বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের তিন মাসের সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সব মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদ পূরণের সর্বশেষ তথ্য এবং নিয়োগের সময়ভিত্তিক পরিকল্পনা জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে চিঠি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে জানিয়েছেন, তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং ‘মাথা উঁচু করে’ ফিরবেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেছেন। শেখ হাসিনা বলেন, অতীতে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে দমন করা যায়নি। তার ভাষ্য, সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন বলেই তিনি আবারও দেশে ফিরে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবেন। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরও দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। তার দাবি, দেশে এখনো দলের…

Read More

রাজশাহী প্রতিনিধি এক সাধু বাবার আস্তানায় স্বামীর সহযোগিতায় এক নারীকে (৩৫) হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এ ঘটনায় রাজশাহীর বেলপুকুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। মামলায় সাধু হামিদ ফকির (৬৭) ও ভুক্তভোগীর স্বামীকে আসামি করা হয়েছে। সাধু হামিদ ফকিরের বাড়ি পুঠিয়া উপজেলার চক ধাঁধাস গ্রামে। বাড়ির পাশেই তাঁর একটি আস্তানা রয়েছে, যেখানে ভক্তদের আনাগোনা রয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় মাস আগে ওই নারীর সঙ্গে তাঁর স্বামীর দ্বিতীয় বিয়ে হয়। সম্প্রতি বাজারে নিয়ে যাওয়ার কথা বলে স্বামী তাঁকে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান। সেখানে স্বামীর সহযোগিতায় তাঁর হাত-পা বেঁধে হামিদ ফকির ধর্ষণ করেন। ঘটনার পর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনার পর বিশ্ববাজারে তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ২৯ ডলারে পৌঁছায়। এক পর্যায়ে তা ১১২ ডলার ছুঁয়ে যায়, যা ৫ মের পর সর্বোচ্চ। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৭৩ ডলার। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত নিরসনের প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় বাজারে অনিশ্চয়তা বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে জাহাজে হামলা ও…

Read More

রাজশাহী প্রতিনিধি রাজশাহীর বানেশ্বর হাটে উঠেছে বিভিন্ন জাতের গুটি আম। রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে। মৌসুমের শুরুতে বাজারে উঠেছে গুটি আম। জেলার সবচেয়ে বড় আমের বড় বাজার পুঠিয়ার বানেশ্বর বাজারে প্রথম দিনে চারটি ভটভটিতে এই আম আসে। এর মধ্যে দুই গাড়িতে ছিল গাছে পাকা আম। অন্যগুলো আচারের কারখানার জন্য আনা হয়। প্রথম দিনে গাছপাকা গুটি আমের দাম ছিল ১ হাজার ৩২০ টাকা মণ। বানেশ্বর বাজারের আমের আড়তগুলো এখনো চালু হয়নি। দুই থেকে চার আড়তদার খুলে বসেছেন। তাঁরা মূলত আড্ডা দিচ্ছেন। অল্প কয়েকটিতে আম কেনাবেচা চলছে। তার মধ্যে আচার তৈরির কাঁচা আমই ছিল বেশি। নামাজ গ্রামের গোলাম মোস্তফা গুটি আম…

Read More

বরগুনা প্রতিনিধি‎‎বরগুনার পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এজলাস কক্ষে দুই আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই বিশৃঙ্খল আচরণের দায়ে সংশ্লিষ্ট দুই আইনজীবীর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বরগুনা জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সব আদালতে তাদের পেশাগত দায়িত্ব পালন থেকেও বিরত থাকতে বলা হয়েছে।‎‎রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই আইনজীবী হলেন অ্যাডভোকেট মিজানুর রহমান মঞ্জু ও বরগুনা জেলা আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নাহিদ সুলতানা লাকি।‎‎আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে অ্যাডভোকেট লাকির সহকারী (মুহুরি) মিরাজ আহমেদ অন্য এক আইনজীবী মিজানুর রহমান মঞ্জুর গাড়িতে করে…

Read More

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুইদিন ব্যাপী হাজরাপুরী লিচু মেলার উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার বিকালে মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিচু বাগানে এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী এড. নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাড.নেওয়াজ হালিমা আরলী,জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলি আহমদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আল মারুফ, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. মোঃ হযরত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। বক্তব্য রাখেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম, নারী উদ্যোক্তা…

Read More

বাসাইল প্রতিনিধি  : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া গ্রামের কৃষক আনছার আলী হত্যা মামলার প্রধান আসামি লাবু মিয়া ওরফে লেবু মেলেটারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে কলিয়াবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে উপজেলার কলিয়া বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাসাইল জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আনছার আলীর স্ত্রী জরিনা বেগম, ছেলে জুয়েল মিয়া, জসিম মিয়া, সাবেক ইউপি সদস্য আক্কেল আলী, স্থানীয় বাসিন্দা ছালমা আক্তার, আলেয়া বেগম ও মিনহাজ মিয়া প্রমুখ। বক্তারা…

Read More

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল। শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে উপজেলার চেরাগপুর ইউনিয়নের গোপালতলা মোড় এলাকার কৃষক আলম হোসেনের দেড় বিঘা জমির পাকা ধান কেটে দেন তিনি। পরে নেতাকর্মীদের সহায়তায় সেই ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আলম হোসেন বলেন, ‘গত ৮-১০ দিন ধরে শ্রমিক না পাওয়ায় জমি থেকে ধান কাটতে পারছিলাম না। ধান নষ্ট হওয়ার আশঙ্কায় বেশ চিন্তায় ছিলাম। হঠাৎ এমপি সাহেব নেতাকর্মীদের নিয়ে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।…

Read More