Author: admin

বিনোদন ডেস্ক স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে বড় জয় পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তার ওপর আরোপিত ৫৫ মিলিয়ন ইউরো জরিমানা অবৈধ ঘোষণা করে তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় উচ্চ আদালত। রায়ে বলা হয়েছে, ২০১১ সালে শাকিরা স্পেনে করদাতা হিসেবে গণ্য হওয়ার জন্য প্রয়োজনীয় ১৮৩ দিন সেখানে ছিলেন, এমন প্রমাণ দিতে পারেনি কর কর্তৃপক্ষ। আদালতের হিসাবে ওই বছর তিনি স্পেনে ছিলেন ১৬৩ দিন, যা নির্ধারিত সীমার চেয়ে ২০ দিন কম। ফলে সেই করবর্ষে তাকে স্পেনের কর বাসিন্দা হিসেবে ধরা যাবে না। শাকিরার আইনজীবীরা আদালতে জানান, ২০১১ সালে তিনি বিশ্ব সফরে ছিলেন। ওই সফরে ৩৭টি দেশে ১২০টি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। মৃদু মাত্রার এই ভূমিকম্পে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলসহ সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকা কেঁপে উঠেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৩। আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জের গজনাইপুর ছিল এই ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল। স্থানীয় সূত্র ও আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, ৩ দশমিক ৩ মাত্রার এই মৃদু কম্পনটি উৎপত্তিস্থল হবিগঞ্জের বানিয়াচং ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর, ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে মৃদুভাবে…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের সিনিয়র সাংবাদিক সোহেল সরদারের পিতা মোহাম্মদ জালাল উদ্দিন সরদার (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত রোগে ভুগছিলেন। বুধবার (২০ মে) ভোর ৬টা ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস.এম. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, গুঠিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শাহিন হাওলাদার সাধারণ সম্পাদক মোহাম্মদ লাভলু, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম…

Read More

জহিরুল ইসলাম বলেন সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক প্রতিপাদ্যে দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলসহ ৩০ বিতার্কিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন জামালের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনের পরিচালনায়…

Read More

প্রতিনিধি, নওগাঁ । নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় গ্রামীন ও প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয় মুখি এবং মান সম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮-০৫- ২০২৬ ইং তারিখ রবিবার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডাপুর সাবিত্রি উচ্চ বালিকা বিদ্যালয়ে কিশোরী ক্লাব গঠনের নিমিত্তে বিদ্যালয়টির হলরুমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় বিডিও এবং গণসাক্ষরতা অভিযান যৌথ ভাবে এ সভাটির আয়োজন করে। সভায় কিশোরী ক্লাব গঠনের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, লক্ষ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিডিও’র জেলা সমন্বয়কারী শামসুল হক এবং ম্যানেজার আসুফুদ্দোলা। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাইনুন্নাহার। আলোচনায় বিদ্যালয়ের কিশোরীদের…

Read More

 নওগাঁ প্রতিনিধি  : নওগাঁর বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় উম্মে কুলসুম নামে এক শিক্ষিকার প্রাণহানির ঘটেছে এবং একইসাথে মমতাজ বেগম নামে আরো এক শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার খবর শুনে হার্ট অ্যাটাক করে তাসনিম আরা নামে এক শিক্ষার্থী মারা গেছেন। আজ (১৯ মে ২০২৬) মঙ্গলবার দুপুরে এই মর্মান্তি ঘটনা ঘটে। নিহত উম্মে কুলসুম ও আহত মমতাজ বেগম বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। শিক্ষিকা উম্মে কুলসুমের বাড়ি বদলগাছী উপজেলার পুরাতন ব্রীজ এলাকায় এবং মমতাজের বাড়ি গোরশাহী গ্রামে। অপরদিকে নিহত শিক্ষার্থী তাসনিম আরা (১৪) বদলগাছী লাবণ্য প্রভা বিদ্যালয়ে অষ্টম শ্রেনীর শিক্ষার্থী। এবং আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল কালাম চৌধুরী মেয়ে।…

Read More

আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীতে সোমবার বেলা ১১ টায় বরগুনা জেলা পরিষদের মালিকানাধীন বাণিজ্যিক জমির বকেয়া মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় যে সকল ব্যবসায়ীরা বরগুনা জেলা পরিষদের জমি লিছ নিয়ে দোকান ঘর উত্তোলন করে ব্যবসা করে আসছেন তাদের নিয়ে জেলা পরিষদের মালিকানাধীন বাণিজ্যিক জমির বকেয়া মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো.নজরুল ইসলাম মোল্ল। বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাফর আরিফ চৌধুরী, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ. আমতলী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য…

Read More

টেকনাফ::( কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের টেকনাফে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারী টয়লেট নির্মাণে ব্যবহ্রত হচ্ছে নিম্নমানের সামগ্রী। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনার পরেও নির্মাণকারী টিকাদার বৃদ্ধাঙ্গুলী ও অনেকটা দাম্ভিকতা দেখিয়ে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে টয়লেট নির্মাণের বিভিন্ন সরঞ্জাম তৈরীর কাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় লোকজনের অভিযোগ। সরেজমিনে পরিদর্শন করা দেখা গেছে,উপজেলার হ্নীলা এলাকায় গরীবের জন্য বরাদ্দকৃত টয়লেটের চাকা এবং ঢাকনা তৈরীর কাজ চলছে। যা গত ২দিন আগে কাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন। পরিদর্শনে দেখা গেছে, বালির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পাহাড়ী মাটি। নিম্নমানের কংকর ও অপর্যাপ্ত সিমেন্ট দিয়ে তৈরী করা হচ্ছে চাকা ও ঢাকনা। এখানে মজার বিষয় হচ্ছে, জিআইতার বা লোহা দিয়ে…

Read More

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি‎বরগুনায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৮ মে) রাতে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।‎‎‎‎বরগুনা পুলিশ সুপার মো: কুদরত-ই-খুদা পিপিএম(সেবা) ফলাফল ঘোষণা করেন। এতে মোট ১৭ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন।‎‎‎‎জানা যায়, বরগুনার পুলিশ সুপারের সভাপতিত্বে গঠিত নিয়োগ বোর্ডের সমন্বয়ে বরগুনা পুলিশ লাইন্সে টিআরসি পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। চূড়ান্ত বাছাই শেষে ১৭ জনের নাম ঘোষণা করা হয়।‎‎‎‎ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার বলেন, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে শোহরাপ মোল্লার বাড়ি হয়ে শিকদার বাড়ি পর্যন্ত চলমান খাল খনন কর্মসূচি পরিদর্শন করেছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। সোমবার (১৮ মে) দুপুরে তিনি সরেজমিনে খাল খনন কাজ পরিদর্শন করেন। এসময় খননকাজ নির্ধারিত মাপ ও পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে কিনা তা যাচাই করতে তিনি খালের বিভিন্ন অংশ পরিমাপ করে দেখেন। পাশাপাশি কর্মরত শ্রমিকদের উপস্থিতি যাচাই ও হাজিরা পরীক্ষা করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ইউএনও রিফাত আরা মৌরি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, “সরকারি প্রকল্পের কাজ শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। খাল…

Read More