- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
বরগুনা প্রতিনিধি বরগুনা সদর ও বেতাগী উপজেলার সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওয়ালিউল ইসলাম (ওরফে জি এম ওয়ালিউল ইসলাম)-এর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও প্রকল্পে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট দাখিল করেছে। বর্তমানে তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় কর্মরত রয়েছেন। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী সূত্রে জানা গেছে, ৮ জুলাই ২০২৫ তারিখে বরগুনার বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলার চার্জশিট (নং-০৩) দাখিল করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তে উঠে এসেছে, ২০২০-২০২১ অর্থবছরে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো সংস্কার (মাটির কাজ) প্রকল্পে ব্যাপক অনিয়ম সংঘটিত হয়। অভিযোগ…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ার কামারপট্টিগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা। পশু কোরবানির জন্য প্রয়োজনীয় দা, ছুরি, চাপাতি ও বঁটি তৈরিতে দিনরাত কাজ করছেন কামাররা। লোহা কাটা ও আগুনে পিটিয়ে সরঞ্জাম তৈরির ঝনঝনানি আওয়াজে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। বুধবার (২০ মে) সকালে উপজেলার বিভিন্ন কামারপট্টি ঘুরে দেখা যায়, প্রচণ্ড গরম উপেক্ষা করে আগুনের ফুলকি ছুটিয়ে কঠোর পরিশ্রম করছেন কারিগররা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ছুরি-চাপাতি তৈরি ও পুরোনো সরঞ্জাম ধার দেওয়ার কাজ। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় দম ফেলারও সময় পাচ্ছেন না তারা। নতুন ছুরি ও চাপাতি কিনতে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। পাশাপাশি পুরোনো ছুরি-চাপাতি…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বনপাড়া পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৬ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৩৭৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এ বাজেট পেশ করেন। বাজেটে রাজস্ব খাতে ৬ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ৬৬৫ টাকা এবং উন্নয়ন খাতে ২০ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৭০৮ টাকা আয় ধরা হয়েছে। এছাড়া বাজেটে ৩১ লাখ ৮০ হাজার ৮৮১ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে এবং সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীনের সঞ্চালনায় এবং পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য…
জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদুল আযহাকে সামনে রেখে গ্রাম থেকে উপজেলা শহরের সাপ্তাহিক হাটে গরু নিয়ে আসার পথে ভাঙা সড়কের খাদে পড়ে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যাবসায়ী শফিকুল ইসলামের (৪০) বাড়ী বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ এলাকায়। তার পিতার নাম আরফান মিয়া। নিহত শফিকুল ৪ মেয়ে এবং ০১ ছেলের জনক। স্থানীয় ইউপি মেম্বার আনোয়ার হোসেন জানান, ২০ মে বুধবার বেলা সাড়ে বারোটার দিকে শফিকুল উপজেলার পৌর বাজারের সাপ্তাহিক হাটের দিনে মোন্নে বাজার থেকে, দেওয়ানগঞ্জ পৌর শহরের গোহাটে গরু নিয়ে আসার পথে, চিকাজানী ইউনিয়নের দেওয়ানগঞ্জ খোলাবাড়ী সড়কে, গরুবাহী ভটভটি ভাঙ্গা সড়কের খাদে পড়ে উল্টে গিয়ে শফিকুলের বুকের উপর পড়লে ঘটনাস্থলেই…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) থেকে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলা শুরু হয়। সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন তারেক রহমান। উদ্বোধনের পরপরই কোটচাঁদপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে মেলার কার্যক্রম শুরু হয়। মেলার দ্বিতীয় দিন বুধবার (২০ মে) দুপুরে উপজেলার সেরা ৬ জন ভূমি উন্নয়ন করদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা তাদের হাতে এ সম্মাননা তুলে দেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন—পৌরসভার…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে ক্যাম্পাসে মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (২০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঠাঁলতলা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন বিভাগ প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে এসে স্বাগত মিছিল শেষ হয়।মিছিলটির নেতৃত্ব দেন জবি ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার। এসময় নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুন্দর পরিবেশ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ তৈরিতে ছাত্রদল কাজ করে যাচ্ছে।স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন সৌরভ, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, রাকিব তালুকদার, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া…
যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন ডিগ্রির নাম ও প্রশিক্ষণ কাঠামো সংশোধন করে সরকারের প্রজ্ঞাপন ফিজিওথেরাপিস্টসহ বিভিন্ন রিহ্যাবিলিটেশন পেশাজীবীদের নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও স্বীকৃত ডিগ্রিতে পরিবর্তন এনে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ১৩ মে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জারি হওয়া এ প্রজ্ঞাপনে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও পুষ্টিবিদ্যাসহ মোট ১২টি পদের যোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮–এর ধারা ৩৪ অনুযায়ী আইনের প্রথম তপশিলে সংশোধন আনা হয়েছে। নতুন তপশিল অনুযায়ী এখন থেকে সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত ডিগ্রি ও প্রশিক্ষণ ছাড়া রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার হিসেবে চাকরিতে প্রবেশ করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে ফিজিওথেরাপিস্টদের ক্ষেত্রে।…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গনে বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুভ উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন। এসময়…
ছবি সংগ্রহীত টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “নিবাসী শিশুর ব্যক্তিত্ব গঠন ও সুনাগরিক হিসেবে গড়ার ক্ষেত্রে শিশু পরিবারের ভূমিকা, প্রতিবন্ধকতা এবং উত্তরণ কৌশল” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল সরকারি শিশু পরিবার ( বালক) এর আয়োজনে প্রতিষ্ঠানের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।টাঙ্গাইল সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম এর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সমাজসেবা উপ-পরিচালক তৌহিদুল ইসলাম। এসময় সেমিনারে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মোশারফ হোসেন, পুলিশ পরিদর্শক (ক্রাইম), আলী আকবর মিয়া, সিআই, টাঙ্গাইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, খন্দকার নিপুণ হোসাইন, শিশু বিষয়ক উপদেষ্টা টাঙ্গাইল জেলা শাখা এবং সরকার হাসান, ব্র্যাক জেলা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, আবার যুদ্ধ শুরু হলে সেখানে অনেক চমক অপেক্ষা করছে। বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিলিয়ন ডলার মূল্যের বহু যুদ্ধবিমান হারানোর বিষয়টি স্বীকার করেছে। আরাঘচি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীই প্রথমবারের মতো বহুল আলোচিত এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, যুদ্ধ থেকে আমরা যে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করেছি, তাতে ভবিষ্যতে যুদ্ধ ফিরে এলে আরও অনেক বিস্ময় দেখা যাবে। অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইরানের সর্বশেষ পাল্টা প্রস্তাবে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।…