- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
স্পোর্টস ডেস্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি। তবে পিএসএলের পারফরম্যান্সের সৌজন্যে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন বাবর। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে অবশ্য খেলতে পারেননি। কিন্তু দ্বিতীয় টেস্টে ফিরেই নিজেকে মেলে ধরেন বাবর। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিকই ঔজ্জ্বল্য ছড়িয়েছেন বাবর আজম। তারই পুরস্কার নগদ পেয়ে গেলেন এই তারকা ব্যাটার। আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ ওভারের দলে জায়গা করে নিয়েছেন বাবর আজম। ৩০ মে শুরু হতে যাওয়া ঘরের মাঠের এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে…
বিনোদন প্রতিবেদক রাজধানীর পল্লবীতে শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডের পর যখন গোটা দেশ প্রতিবাদে উত্তাল ঠিক সেই সময়ে নিজের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ছোট পর্দার অভিনেত্রী ফারিন খান। মধ্যরাতে এক পেট্রোল পাম্পের ওয়াশরুমে চরম নিরাপত্তাহীনতায় পড়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি। ফারিন জানান ১৩ তারিখ জামালপুর যাওয়ার পথে রাত সোয়া ৩টার দিকে বাধ্য হয়ে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে যান তিনি। সেখানে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারেন পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পরক্ষণে তাকিয়ে দেখেন ভেন্টিলেটর দিয়ে দুটি হাত ঠিক তার গলার কাছে এগিয়ে আসছে। ভয়ংকর সেই মুহূর্তের বর্ণনা দিয়ে ফারিন তার পোস্টে লেখেন ‘হয়তো আমি সময়মতো চিৎকার না…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ২ শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৯ শিশু। একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৩১৫ জন। শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এ শিশুদের মৃত্যু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (২২ মে) বেলা ১২টার দিকে চরপৌলি এলাকার নদীভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন মন্ত্রীদ্বয়। পরে নদীর তীরবর্তী মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ভাঙনকবলিত মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা। সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং জনগণের স্বার্থে আগামী অর্থবছর থেকেই যমুনা নদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। দেশের প্রশাসনিক ইতিহাসে প্রথমবারের মতো কোনো পেশাদার আলেম ও মসজিদের ইমাম সচিব পদমর্যাদার এ প্রশাসনিক উচ্চ পদে নিয়োগ পাওয়ায় বিষয়টি তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫-এর ধারা ৫(ক) (১) ও ৫(ক) (২) অনুযায়ী তাকে অন্যান্য পেশাগত ও প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের…
নওগাঁ প্রতিনিধি: : দেশে চলমান ধর্ষন, খুন সহ আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনগণের নিরাপত্তা রক্ষায় নওগাঁয় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৬টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে পৌরসভার সামনে নওগাঁর সাধারণ জনগণের ব্যানারে কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক ফজলে রাব্বি, নাসিম রেজা, জান্নাতুন নাইমা, শাকিল ও রাজন সহ অন্যরা। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন- দেশে ধর্ষন ও খুন বাড়ছে। আইনশৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে। সম্প্রতি রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিশাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘাতক সোহেল রানাকে দ্রুত সময়ের মধ্যে শাস্তি কার্যকর করতে হবে। বিচার…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার ২নং হারতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নিজেকে চেয়ারম্যান হিসেবে পরিচয়দানকারী আলোচিত ও বিতর্কিত প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম তালুকদার (৪৫) এবং তার অন্যতম সহযোগী সিরাজুল ইসলাম সিরাজকে (৩৫) গ্রেপ্তার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) ভোররাতে উপজেলার হারতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসাইন। তিনি জানান, একটি নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেন, “নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ…
খুবি প্রতিনিধি, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় ডিসিপ্লিনটি। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও নবীনদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরন্নবী। তিনি বলেন, “ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের রয়েছে গৌরবময় ঐতিহ্য ও সাফল্যের ইতিহাস। নবীন শিক্ষার্থীদের সেই ঐতিহ্য ধারণ করে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্বের চর্চার মাধ্যমে ডিসিপ্লিনের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে।” তিনি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণেরও আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন অধ্যাপক…
নওগাঁ প্রতিনিধি :নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) নামে দুইজন কৃষি শ্রমিক এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে নয়ন তালুকদার (২৬)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল এবং গুয়াতা এলাকায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে। নিহত আক্কাস ফকির পারইল গ্রামের আসাদ ফকিরের ছেলে ও তারেক রহমান একই গ্রামের আমিনুর রহমানের ছেলে।এছাড়া নয়ন তালুকদার উপজেলার গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাসেম তালুকদারের ছেলে। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ জানান,এদিন সকালে আক্কাস ফকির ও তারেক রহমান গ্রামের দক্ষিন মাঠে জমিতে ধান কাটছিলেন। বেলা…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের সাফদারপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “সাফদারপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকাল পাঁচটায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফদারপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা জুবায়ের আহমেদ শাহাবুদ্দিন, বিএনপি নেতা কামরুজ্জামান সিদ্দিক, রিওয়ান আহমেদ, বাবু ও বাবলু খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় ক্রীড়াঙ্গনে ফুটবলের জোয়ার সৃষ্টি করতে “সাফদারপুর ক্রীড়া একাদশ”-এর আয়োজনে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী দিনে মাঠে নামে উল্লাপাড়া, সিরাজগঞ্জের…