- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা কচুবাড়ীয়া মহনপাড়ায় সরকারি জমিতে বসবাসকারী বাস্তুহারা পরিবারের কাছ থেকে জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। টাকা ফেরত চাইতে গেলে উচ্ছেদ ও ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় প্রতিকার চেয়ে বৃহস্পতিবার (২১ মে) লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কচুবাড়ীয়া মহনপাড়ার কয়েকজন বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, স্বাধীনতার পর থেকে কচুবাড়ীয়া মহনপাড়ার সরকারি জমিতে প্রায় ২০টি পরিবার ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। এসব পরিবারের অধিকাংশই দিনমজুর ও বাস্তুহারা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় তিন থেকে চার মাস…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় জেলায় সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময়ে শিশুসহ এক নারীকে আটকের পর পতাকা বৈঠকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২২ মে) রাতে সীমান্তের মেইন পিলার ৭৫১ থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাইপাড়া এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দেয়া হয়। পরে রাতেই আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবির মাধুপাড়া ক্যাম্পের সদস্যরা। এঘটনায় রাতে বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে তাদের আদালতে তোলার কথা রয়েছে। আটককৃতরা হলো- মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার কহিনুর মুন্সির মেয়ে বৃষ্টি…
ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বিএনপি বেশি ব্যস্ত হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেই বিএনপি দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আয়োজিত সদস্যদের (রুকন) শিক্ষা শিবির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের সঙ্গে করা প্রথম প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিএনপির প্রতি মহান আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। এর ফলেই দেশে নানা ধরনের রোগ-বালাই ও সংকট বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক নাগরিক অধিকার সুরক্ষা এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন অত্যন্ত জরুরি। তবে বর্তমানে বাংলাদেশে নিবন্ধনের হার অনেক কম, যার অন্যতম প্রধান কারণ আইনগত ও বাস্তবায়নগত দুর্বলতা। আজ শনিবার (২৩ মে), গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শক্তিশালী নিবন্ধন ব্যবস্থা: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনারে এসব বিষয়ে আলোচনা করেন বিশেষজ্ঞগণ। ওয়েবিনারে জানানো হয়, এসডিজি লক্ষ্যমাত্রা ১৬.৯ এ জন্ম নিবন্ধনসহ সবার জন্য বৈধ পরিচয়পত্র প্রদানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতে নিবন্ধন বাধ্যতামূলক, যা এসডিজি ১.৩ এর সাথে সর্ম্পকিত। মৃত্যু নিবন্ধন সরাসরি মাতৃমৃত্যু ট্র্যাকিংয়ে সাহায্য করে (এসডিজি ৩.১) এবং শিশুমৃত্যুর হার পরিমাপ করতে জন্ম ও মৃত্যুর রেকর্ড অপরিহার্য (এসডিজি ৩.২)। মৃত্যুর কারণের (কজ-অব ডেথ) সঠিক তথ্য অসংক্রামক রোগ মোকাবেলায় সহায়তা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদরে গ্রাম আদালত বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়” প্রকল্পের আওতায়। শনিবার (২৩ মে) সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া। কর্মশালায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম, ডিস্ট্রিক্ট ম্যানেজার সাঈদ আহমেদ, উপজেলা…
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের পথে এরই মধ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রিশালে তিনদিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করতে শনিবার (২৩ মে) বেলা ১১টা ৫ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি উৎসবমুখর পরিবেশে সরগরম হয়ে উঠেছে গোটা অঞ্চল। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে ঘিরে পুরো উপজেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র্যাব ও এসএসএফ সদস্যদের তৎপর উপস্থিতিতে ত্রিশাল এখন কার্যত…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীতে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধরনের যানবাহন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে হামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কনস্টেবল আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকার পাকা সড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, বরিশাল জেলা ডিবির একটি ৭ সদস্যের আভিযানিক দল এসআই আরসেলের নেতৃত্বে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে বাধা দেওয়াকে কেন্দ্র করে ডিবি সদস্যদের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে অভিযুক্ত আরিফ মোল্লা তার কাছে থাকা সন্দেহভাজন মাদকের একটি পোটলা পাশের…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে ভারতের বিভিন্ন স্থানে, বিশেষ করে পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলিম নিধন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) বাদ জুম’আ হেফাজতে ইসলাম বাংলাদেশ কোটচাঁদপুর উপজেলা শাখার আয়োজনে কোটচাঁদপুর মেইন বাস স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সভা শেষে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা ভারতে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কোটচাঁদপুর…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের ঐতিহ্যবাহী লোহাগড়া বাজারে মাছ, মাংস ও কাঁচাবাজার সংলগ্ন ময়লার স্তূপ অপসারণের উদ্যোগ নেওয়া হলেও এখনো কাঙ্ক্ষিত সুফল পাননি ব্যবসায়ী ও ক্রেতারা। নামমাত্র পরিষ্কার কার্যক্রমের পরও বাজারজুড়ে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ আগের মতোই রয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ মে) সরেজমিনে বাজার এলাকা ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন কাজ চললেও অধিকাংশ ময়লা এখনো পড়ে রয়েছে। এতে বাজারের পরিবেশের তেমন উন্নতি হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। মাংস ব্যবসায়ী আজি বলেন, “দুইদিন ভেকু এনে কোনো রকম একটু কাজ করে রেখে চলে গেছে। আমাদের এবং বাজারের ক্রেতাদের যে দুর্ভোগ ও দুর্গন্ধ, তা আগের মতোই আছে।…