Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই ঈদের জামাতে মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় শুরু হয় পশু কোরবানির কার্যক্রম। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই, মাংস প্রস্তুত ও বণ্টনের ব্যস্ততা দেখা যায়। একই চিত্র দেখা গেছে দেশের জেলা ও উপজেলা পর্যায়েও। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি দরিদ্র ও অসচ্ছল মানুষের কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে কোরবানির মাংস। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এক বাণীতে তিনি কোরবানির…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৭ মে) এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। ভিডিও বার্তায় বাংলাদেশসহ বিশ্বমুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান তারেক রহমান। তিনি বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারো হাজির পবিত্র ঈদুল আজহা। প্রধানমন্ত্রী বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য ও…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মির্জাপুরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহতের ঘটনা ঘটেছে।সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে ছাদের পানি নিচে পড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহতের এঘটনা ঘটে।নিহত খোরশেদ মিয়া(৬০)ওই এলাকার মৃত কিতাব আলীর ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,সকালে সেদ্ধ ধান শুকানোর জন্য বাড়ির পাশের এক ভাতিজার নির্মাণাধীন দুইতলা ভবনের ছাদে যান খোরশেদ মিয়া।বৃষ্টির পানি জমে থাকায় তিনি ছাদে থাকা পানি ফেলে দিচ্ছিলেন।এসময় পানি নিচে পড়াকে কেন্দ্র করে তার ছোট ভাই রোমেজ মিয়ার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাকবিতণ্ডা তীব্র আকার ধারণ করলে রোমেজ মিয়া সেখান থেকে চলে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর পৃথক মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল এস্কাফ সিরাপ ও ১৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ মে) টাঙ্গাইলের কালিহাতী ও মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় “শাহ ফতেহ আলী” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাবনা জেলার বাসিন্দা মোঃ মোশারফ হোসেন (৩৮) কে আটক করা…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থানাধীন সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। নিহতরা সবাই ঈদুল আজহা উপলক্ষে উত্তরবঙ্গের বাড়িতে ফিরছিলেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে যোকারচর ১৮নং ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রড ও অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ঝিনাইদহে হামলার ঘটনার তিন দিন পর সেই পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেছেন, জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর তার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ঘুষি, ধাক্কা, ইট-পাটকেল ও হকিস্টিক দিয়ে হামলা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। সোমবার (২৫ মে) সকালে ‘ফিরে আসা মৃত্যুর মুখ থেকে’ শিরোনামে দেওয়া ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঝিনাইদহে প্রয়াত ইসলামি চিন্তাবিদ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের কবর জিয়ারত এবং আস-সুন্নাহ ট্রাস্ট পরিদর্শনের উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ সোমবার (২৫ মে)। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো হজযাত্রী ইতোমধ্যে তাঁবুর নগরী মিনা পৌঁছেছেন। রোববার (২৪ মে) এশার নামাজের পর থেকেই ধাপে ধাপে মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন হাজিরা। ইহরামের সাদা পোশাকে আল্লাহর দরবারে আত্মসমর্পণের অনন্য দৃশ্যে মুখর হয়ে ওঠে পুরো হজ এলাকা। শরিয়তের বিধান অনুযায়ী, ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাতযাপনের পর ৯ জিলহজ মঙ্গলবার তারা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশে— যেখানে অবস্থান করাকেই হজের মূল রুকন হিসেবে গণ্য করা হয়। এ বছর আরাফাতের ময়দানে হজের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। আর ছুটি শুরু হতেই রাজধানী ছেড়ে গ্রামের পথে ছুটছেন ঘরমুখো মানুষ। শেষ কর্মদিবস শেষে গতকাল রোববার (২৫ মে) বিকেল থেকেই বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ছিল মানুষের উপচেপড়া ভিড়। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবার মধ্যেই ছিল বাড়ি ফেরার তাড়া। ২৮ মে ঈদুল আজহা ধরে আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। তবে ঈদের আগে আরও একদিন ছুটি বাড়িয়ে এর পরিবর্তে একটি সাপ্তাহিক ছুটির দিন অফিস খোলা রেখেছিল সরকার। সম্প্রতি এক মন্ত্রিসভার বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি…

Read More

চট্টগ্রাম ব্যুরো মধ্যরাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সঙ্গে র‍্যাবের ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। রোববার (২৫ মে) রাত ২টার কিছু পরে সশস্ত্র সন্ত্রাসীরা একযোগে হামলা চালায়। চারদিক থেকে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে হামলাকারীরা। র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালান। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় অব্যাহত থাকে। হামলার খবর নিশ্চিত করে র‍্যাব ৭-এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ রাতের অন্ধকারে ক্যাম্পে হামলা চালায়। আমরা নন-লিথাল অস্ত্র ব্যবহার করে প্রতিরোধ গড়ে তুলি। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অভিযান শেষে এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী। এখনো হতাহতের কোনো তথ্য…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা-এর সাতলা ইউনিয়নের দক্ষিণ সাতলা গ্রামে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে পারিবারিক বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানা পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ মে বিকেলে দক্ষিণ সাতলা গ্রামের মরহুম আব্দুল জলিল হাওলাদারের ছোট ছেলে মোঃ তামিম হাওলাদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। পরিবারের দাবি, তাকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছিল। অভিযোগ রয়েছে, তামিম প্রায়ই পরিবারের সদস্যদের কাছে টাকা দাবি করতেন। টাকা না দিলে বিভিন্ন ধরনের হুমকি দিতেন বলেও অভিযোগ পরিবারের। শনিবার সকালে তিনি মায়ের কাছে টাকা চান এবং…

Read More