- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে: প্রয়াত বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন- ‘যদি নির্বাচনের সময় ধান না লাগালে, লাগাবেন কখন?। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করেছেন জনগণ যেটা বলে সেটাই আইন। রবিবার (৩১ মে) নীলফামারী জেলা পরিষদ কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ অর্থ বছরে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, “আমার কাছে খারাপ লাগে, আমরা তো চাইতে পারিনা। অন্য জেলার সরকার দলীয় এম,পি-মন্ত্রীরা যাঁরা আছেন, তাঁরা তাঁদের এলাকার জন্য বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্প নিয়ে গেছেন। আমরা কোন মুখ নিয়ে সরকারের…
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোলজার হোসেন নামের এক মৃত ব্যক্তির কাছে পাওনা টাকার জন্য জানাজা ও দাফন কার্যক্রম সাময়িকভাবে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। পরে পরিবারের সদস্যরা পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিলে জানাজা অনুষ্ঠিত হয়। মৃত গোলজার হোসেন উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঈদুল আজহার দিন দুপুরে তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে মশুরাকান্দা ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সময় সনমান্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান গোলজার হোসেনের কাছে ১ লাখ ৩৬ হাজার…
খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ন্যাশনালিস্টস টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকালে আসর নামাজ বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ১৯৮১ সালের এই দিনে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তার অবদান গুরুত্বপূর্ণ। গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন খাতে তার গৃহীত উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি রচনা করেছে।…
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, প্রধান বিরোধীদল হিসেবেই আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে তারা আশাবাদী। রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাদের চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে। প্রধান বিরোধীদল মানে আগামীতে যারা ক্ষমতায় আসবে। আমরা আশা করছি, আগামীতেই জামায়াতে ইসলামীই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী বা বাহিনী থাকতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। যৌথ অভিযানের মাধ্যমে শুধু জঙ্গল সলিমপুর নয়, সারাদেশেই মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের আশপাশে বেতুয়া ও চা-বাগান নামে দুটি পাহাড়ি এলাকা রয়েছে। এসব এলাকায়ও সন্ত্রাসীদের আনাগোনার তথ্য পেয়েছে সরকার। ফলে শুধু…
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘জিয়াউর রহমানের বক্তৃতা ছিলো জাতির জন্য এক আলোকবর্তিকা। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান সামরিক বাহিনী থেকে বিদ্রোহ করে একতরফাভাবে যুদ্ধ ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর আগে তিনি অন্যান্য সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি নিজেই দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছিলেন।’ তিনি বলেন, পরেরদিন ১৯৭১ সালের ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন রাজনৈতিক মরহুম শেখ মুজিবুর রহমানের পক্ষে দ্বিতীয়বার স্বাধীনতা ঘোষণা জাতীকে ঐক্যবদ্ধ করেছিলেন। শনিবার (৩ মে) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের জীবনের প্রেম, বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিয়ের প্রশ্নে অভিনেত্রী জানিয়েছেন, বিয়ে করার মতো একজনকে পেয়েছিলেন তিনি। কিন্তু কোনো একটা কারণে সেই লোকটি হারিয়ে গেছে। গত বছর বিয়ের পরিকল্পনা ছিল জানিয়ে আজমেরী হক বাঁধন বলেন, সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। পরিকল্পনা থাকলেও আমার পছন্দমতো মানুষ পেতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম। যার মা আমাকে খুব পছন্দ করেছিলেন। কিন্তু সে আসলে ভেগে গেছে। অভিনেত্রী বলেন, বিয়ে তো আমি দুবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।…
কুমিল্লা ব্যুরো কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া অভিযোগ করেছেন, জেলা পরিষদের রাজস্ব খাত থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৫ কোটি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন। শনিবার (৩০ মে) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। মোস্তাক মিয়া বলেন, ‘কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব খাত থেকে আসিফ মাহমুদ মুরাদনগরে ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারে ১০ কোটি টাকা নিয়ে গেছেন। এটি জেলা পরিষদের নিজস্ব অর্থ।…
নওগাঁ প্রতিনিধি শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ মে) শনিবার বদলগাছী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আয়োজনে ৫০০ দুস্থ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল এমপি।…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আগামীকাল (৩১ মে) বিশ্ব তামাকমুক্ত দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য “আনমাস্কিং দ্য অ্যাপিল – কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোব্যাকো অ্যাডিকশন”। বাংলাদেশে দিবসটি উদযাপিত হতে যাচ্ছে “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” এই শিরোনামে। তামাক ও নিকোটিন কোম্পানিগুলো তামাকপণ্যকে নতুন রূপে, নতুন মোড়কে এবং আগ্রাসী প্রচারের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের কাছে বিশেষভাবে উপস্থাপন করছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ পাশের মাধ্যমে বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তবে ই-সিগারেট, ভেপিং, নিকোটিন পাউচ ও অন্যান্য নতুন প্রজন্মের তামাকপণ্য নিষিদ্ধের বিধান আইন থেকে বাদ দেওয়ায় তরুণদের মধ্যে নতুন ধরনের নিকোটিন…