Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ঈদ মানেই আনন্দ, উচ্ছ্বাস, উৎসব। তবে এ অনুভূতি কাল, পাত্র, সময় ভেদে বিভিন্ন রকম হয়। যেমন অনেকেই বলে থাকেন, বড় হয়ে গেলে ছোটবেলার ঈদআনন্দকে মিস করেন। ছোটবেলার ঈদআনন্দ তুলনাহীন। দায়িত্ব ও সময় বদলের সঙ্গে ঈদ আয়োজনের ধরনও অনেক বদলে যাওয়ার কারণে অনুভূতিরও পরিবর্তন হয়। আর এই বিষয়টি শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছোটবেলার ঈদের আনন্দ আর এখনকার ঈদের মধ্যে অনেক পার্থক্য দেখেন তিনি। আগের ঈদ বেশি আন্তরিক, প্রাণবন্ত এবং আবেগঘন ছিল বলে মন্তব্য তার। সম্প্রতি এক আলাপচারিতায় শৈশবের ঈদের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে এমন অনুভূতি প্রকাশ করেন জয়া আহসান। এই অভিনেত্রী জানান, রোজার ঈদ…

Read More

নওগাঁ  প্রতিনিধি বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন আরোহীর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে উপজেলার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁ সদরের খাস নওগাঁ এলাকার রাহিম (২১) ও অপূর্ব (১৮), এবং চকদেব নুনিয়াপট্টি এলাকার প্রেম (২০)। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে অতিরিক্ত গতিতে ও বেপরোয়া ভাবে দুটি মোটরসাইকেল নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। অপর মোটরসাইকেলে থাকা দুই বন্ধু আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত…

Read More

জিয়ারত জুয়েল : মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি (১৯৯১-২০০০) ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত পুনর্মিলনী স্মারক “যামিনী” সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৯ মে) আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাচের সদস্যরা আনন্দঘন পরিবেশে মিলিত হন। উল্লেখ্য, গত ২০২৪ সালের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানের স্মৃতি ও অনুভূতিকে ধারণ করেই প্রকাশ করা হয়েছে “যামিনী” স্মারকটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু জিতেন্দ্র লাল সরকার। সভাপতিত্ব করেন সরকারি কুমুদিনী কলেজের সহযোগী অধ্যাপক মো.মোয়াজ্জেম হোসেন। এসময় এসএসসি (১৯৯১-২০০০) ব্যাচের বিভিন্ন বছরের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন এবং এমন আয়োজন…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর রূপায়ণ সাংস্কৃতিক সংগঠন এলাকা থেকে উজিরপুর পৌর সদরের নাজিরের বাড়ির ব্রিজ পর্যন্ত প্রায় ১ দশমিক ৮ কিলোমিটার সড়ক নির্মাণকাজ চলছে। বরিশাল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ সড়কের কাজ প্রায় তিন মাস আগে শুরু হলেও একটি ভাঙা কালভার্টের কারণে পুরো প্রকল্পের কার্যকারিতা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। স্থানীয়দের অভিযোগ, সড়কের কাজ শেষ হওয়ার আগেই জরুরি ভিত্তিতে কালভার্ট ও প্রয়োজনীয় ব্রিজ নির্মাণ না হলে বহু প্রতীক্ষিত এই সড়ক কার্যত অচল হয়ে পড়বে এবং জনসাধারণের ভোগান্তি আরও বাড়বে। স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক নির্মাণ শুরুর আগে…

Read More

জামালপুর প্রতিনিধি জামালপুরের মেলান্দহ উপজেলার ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের বাঁকাই তিন রাস্তার মোড় থেকে মুজা মুহুরির বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর এই রাস্তাটি পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ​সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁকাই তিন রাস্তার মোড় থেকে শুরু হওয়া রাস্তাটি বাঁকাই উত্তর পাড়া হয়ে এগিয়ে গেছে শিহাটা মেইন রোডের দিকে। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন বাঁকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় প্রায় ১০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করেন।মাঝেমধ্যে দেখা গেছে অটোরিকশা বালুর ট্রাক কাদা এবং…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী ও এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্ত্রীর মালিকানাধীন একটি সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাসের কর্তৃপক্ষ। ব্যাংক জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগে চলমান একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এই আদেশ জারি করা হয়। ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে এই আদেশ দেন সাইপ্রাসের নিকোসিয়া জেলা আদালত। স্থানীয় গণমাধ্যম সাইপ্রাস মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, সাইপ্রাসের মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিটের (মোকাস) আবেদনের পর ১৯ মে এই সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়। দুই দেশের পারস্পরিক আইনি সহযোগিতা প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের পাঠানো অনুরোধের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দুপুরের মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (২৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে…

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধি জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. দবিরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর। বৃহস্পতিবার বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা। সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের একান্ত সহকারী কামরুজ্জামান শামীম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকার স্কয়ার হাসপাতালে দবিরুল ইসলাম ইন্তেকাল করেছেন। প্রায় দেড় বছর অসুস্থ অবস্থায় কারাভোগের পর গত ১৯ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন দবিরুল ইসলাম। তবে বাবার মুক্তি মিললেও ওই আসনের সাবেক সংসদ সদস্য ও দবিরুল…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের এক প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘সৈনিকসহ দেশের সাধারণ মানুষ দেশকে যেভাবে কল্পনা করে, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমে দেশটাকে সেভাবেই গড়ে তুলতে। আমি বহু বছর দেশে থাকতে পারিনি। কেন পারিনি সে প্রসঙ্গে যাচ্ছি না। কারণ সেসময় দেশে ভালো-মন্দ কী হয়েছে, তা নিয়ে সবারই কমবেশি ধারণা আছে। কিন্তু এখন আমরা দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই। ’ দেশ গঠনে সবার দায়িত্ব রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে। আমরা যদি যার যার অবস্থান থেকে সঠিকভাবে সেগুলো পালন করি, তবে অবশ্যই আমাদের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  মুক্তির প্রথম দিনেই দর্শকদের দারুণ সাড়া পেয়েছে শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা রকস্টার। সিনেমাটি মুক্তির দিন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মোট ১৮টি শো পেয়েছিল। তবে দর্শক চাহিদা ও টিকিট বিক্রির ইতিবাচক সাড়ার কারণে দ্বিতীয় দিনেই শোর সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৩৬টি। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে ‘রকস্টার’-এর প্রদর্শনী। সিনেমা সংশ্লিষ্টরা এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে দর্শকদের আগ্রহ এবং অগ্রিম টিকিট বুকিংয়ের চাপের কারণেই বাড়ানো হয়েছে শো সংখ্যা। বিশেষ করে তরুণ ও ফ্যানিলি দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। রোমান্স, মিউজিক ও ভিন্নধর্মী উপস্থাপনার কারণে মুক্তির আগ…

Read More