- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে সারা দেশ। ঢাকাসহ দেশের ৩৪টি জেলা তাপপ্রবাহের কবলে। এতে সপ্তাহের শেষের দিকে তাপপ্রবাহের তীব্রতা কমে আসার সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাপপ্রবাহের সঙ্গে প্রায় বৃষ্টিহীন রয়েছে দেশের বেশির ভাগ অঞ্চল। গতকাল সবচেয়ে বেশি ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে। সোমবার (১ জুন) দেশের ৮টি বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাবে তারা যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। এ বিমানঘাঁটি থেকেই ইরানের একটি যোগাযোগ টাওয়ারে আক্রমণ চালানো হয়েছিল। ইরানি সংবাদ সংস্থা ফারসের বরাতে আল জাজিরা জানায়, সিরিক দ্বীপের যোগাযোগ টাওয়ারে হামলার কয়েক ঘণ্টা পর ইরান পাল্টা অভিযান চালায়। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, তাদের বিমানবাহিনী সেই বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়, যেখান থেকে আগের আক্রমণটি পরিচালিত হয়েছিল। এতে নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়। তবে ওই স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি। এর আগে কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং দেশজুড়ে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র আবারও ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ হামলা চালানো হয়েছে ইরানের গোড়ুক শহর এবং কেশম দ্বীপে অবস্থিত রাডার ও ড্রোন স্থাপনাগুলোতে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার জবাবে যুক্তরাষ্ট্র এই অভিযান চালিয়েছে। খবর আল জাজিরার। সংস্থাটি আরও দাবি করে, তাদের বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি একমুখী আক্রমণাত্মক ড্রোন ধ্বংস করেছে, যেগুলো আঞ্চলিক জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর জন্য ‘স্পষ্ট হুমকি’ তৈরি করছিল। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ইরানের ‘আগ্রাসী পদক্ষেপের’ জবাবে এই হামলা পরিচালনা করা হয়।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিচার শুরু হয়েছে। সোমবার (১ জুন) বেলা ১১টার পর আলোচিত মামলাটির বিচারকার্য শুরু হয়। পরবর্তীকালে মামলাটির সাক্ষগ্রহণ আগামীকাল মঙ্গলবার (২ জুন) থেকে শুরু হবে বলেও জানানো হয়। এর আগে এদিন সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে সোহেল রানাকে আদালতে আনা হয়। আসামিদের উপস্থিতিতে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন শুনানি হয়। গত ২৪ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সেদিন অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। এর আগে…
বিনোদন ডেস্ক সিনেমায় ক্যারিয়ার বলিউড থেকে শুরু তানজিয়া জামান মিথিলার। এবার ঢালিউডে অভিষেক হলো ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে। পর্দায় তাকে দেখে প্রশংসা করছেন দর্শক। সামাজিক মাধ্যমেও দেখা যাচ্ছে এ মিস ইউনিভার্স বাংলাদেশকে নিয়ে নেটিজেনদের মাতামাতি। যা অভিভূত করেছে অভিনেত্রীকে। উচ্ছ্বসিত মিথিলা ‘রকস্টার’ সিনেমায় নিজের এন্ট্রি দৃশ্যটি ফাঁস করেছেন ফেসবুকে। সঙ্গে প্রকাশ করেছেন অনুভূতি। মিথিলা লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন। পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।’ এরপর লেখেন, ‘একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের…
স্পোর্টস ডেস্ক দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে একসময় ভারতের একচ্ছত্র আধিপত্য ছিল। তবে টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হয়ে সেই ধারায় পরিবর্তন আনে বাংলাদেশ। আগের দুই আসরে ভারতের জালে তিনটি করে গোলও করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু এবার গোয়ায় অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের কাছে ৩-০ গোলের পরাজয় বরণ করেছে বাংলাদেশ। এরইমধ্যে ২০১৯ সালের পর আবারও ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্ট শুরুর আগে নিয়মিত অধিনায়ক আফিদা খন্দকারকে নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও কোচ পিটার বাটলার শেষ পর্যন্ত মারিয়া মান্দাকে অধিনায়ক করেন। অধিনায়কত্ব হারানোর পর ভারতের বিপক্ষে ম্যাচে একাদশেও জায়গা হয়নি আফিদার। তার পরিবর্তে সুযোগ পাওয়া সুরমা জান্নাতও প্রত্যাশা পূরণ করতে…
অনলাইন ডেক্স পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাউফলে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘মটকা গরম কইরেন না, শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস সেটা শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন। শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস সেটা রাজশাহী বিশ্ববিদ্যায়ের সবচেয়ে বড় মাস্তানকে জিজ্ঞেস করেন।’ শনিবার (৩০ মে) বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে আয়োজিত এক সভায় দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা। ভিডিওতে শফিকুল ইসলাম মাসুদকে বলতে শোনা যায়, ‘মটকা গরম কইরেন না, শফিকুল ইসলাম মাসুদ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সামনে অত্যন্ত কঠিন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই গুরুত্বপূর্ণ ও কঠিন সময়ে হেসেখেলে চলে গেলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের খুব বড় ক্ষতি হয়ে যাবে বলেও সতর্ক করেছেন তিনি। রোববার (৩১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের সামনে প্রথমত অত্যন্ত একটি কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের সামনে একইসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই গুরুত্বপূর্ণ ও কঠিন সময়ে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন ঘোষণায় পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন মূল্য সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা…
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশন এর আয়োজনে দুই দিন ব্যাপী ভোটমারী স্কুল মাঠে ষোলো দলের ফুটবল খেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন ,ডাঃ মোঃ মোস্তফা জামান সহকারী অধ্যাপক (শিশু বিভাগ) রংপুর মেডিকেল কলেজ, রংপুর।, ডঃ কামরান মেহেদী, ড.শহিবুল হক সবুজ, ড. রোকনুজ্জামান, প্রফেসর মোঃ রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক উত্তরণ ডিগ্রী কলেজ ও আহবায়ক ভোটমারি স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। খোরশেদ আলম সহকারী শিক্ষক কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় ও সদস্য সচিব ভোটমারী স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। প্রমুখ। ডাঃ মোঃ মোস্তফা জামান বলেন,সামাজিক সচেতনতার পাশাপাশি…