Author: admin

নীলফামারী প্রতিনিধি: সারাদেশে ঈদ উল আজহার বর্জ্য দ্রুত অপসারণে প্রশাসনের তৎপরতা দেখা গেলেও, নীলফামারীতে দেখা গেছে এর উল্টো চিত্র। শহরের বড় বাজার সংলগ্ন সওদাগর পাড়ার একটি পুকুর গত দুই বছর ধরে অবাধে ব্যবহৃত হচ্ছে ময়লা ও আবর্জনার ভাগাড় হিসেবে। পাশে রক্ষিত একটি উন্নত মানের ডাষ্টবিন থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না। আবর্জনার পাশাপাশি নতুন করে পশুর বর্জে্যর দুর্গন্ধে পথচারীদের হাটা-চলাও কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বারবার নিষেধ করা সত্ত্বেও একটি প্রভাবশালী পক্ষ নিয়মিত এখানে সব ধরনের বর্জ্য ফেলছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও মেলেনি কোনো প্রতিকার। সারাবছরই দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বসবাস করতে হচ্ছে এলাকাবাসীকে। তবে কোরবানির ঈদ উপলক্ষে পশুর বর্জ্য যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বর্জ্য পরিশোধনাগার থাকা সত্ত্বেও তা কার্যকরভাবে ব্যবহার না করায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও পড়ছে হুমকির মুখে। অতিসত্বর এই পুকুর থেকে বর্জ্য অপসারণ এবং স্থায়ী সমাধানের জন্য নীলফামারী পৌর প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় ভুক্তভোগীরা। জানতে চাইলে, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘আমরা এটি অবগত হবার পরেই কার্যকর পদক্ষেপ নিয়েছি। আগামী ২-১ দিনের মধ্যে ময়লা অপসারণ করে সমস্যার সমাধান করা হবে।’

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রশান্ত মিস্ত্রি (নাম প্রচলিত) গত প্রায় দেড় মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। গত ১৩ এপ্রিল ২০২৬ কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, অত্যন্ত অসচ্ছল পরিবারের সন্তান প্রশান্ত জীবিকার তাগিদে অল্প বয়সেই রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ শুরু করেন। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ ও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং শিগগিরই একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার সম্পন্ন করার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও…

Read More

ছবি সংগ্রহীত অনলাইন ডেক্স  সামাজিক মাধ্যম ব্যবহার করে প্রতিনিয়ত নারীদের হয়রানি, নিপীড়নমূলক বার্তা পাঠানোর ঘটনা প্রায়ই ঘটছে। বিশেষ করে নারীদের ছবি ব্যবহার করে নতুন নতুন ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক আইডি তৈরির ঘটনা ঘটছে প্রায়ই। এসব নিয়ে থানায় অভিযোগও করছেন অনেকেই কিন্তু তারা কোনো ধরনের প্রতিকার পাচ্ছেন না। উলটো সামাজিকভাবে হয়রানিরও শিকার হতে হচ্ছে অনেককে। বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ নামের ভেরিফায়েড ফেসবুক পেজ রয়েছে। যেখানে সাইবার স্পেসে নারী কোনো ধরনের হয়রানির শিকার হলে তাদের জন্য সাইবার সুরক্ষা ও পরামর্শ দেওয়া হয়। পুলিশের ওই পেজের বিভিন্ন পোস্টের কমেন্টস সেকশনে গিয়ে দেখা গেছে বেশিরভাগ নারীই অভিযোগ করেছেন যে তারা…

Read More

ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেস্ক তীব্র গরমে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এর সঙ্গে বেশি পরিমাণে মিষ্টি ফল খেলে শরীর ভারি বা অস্বস্তিকর লাগতে পারে। সব মিলিয়ে আম খেলে শরীর গরম হয়ে যায়— এমন ধারণা পুরোপুরি ঠিক নয়। বরং অতিরিক্ত খাওয়া, হজম সমস্যা এবং গরমের প্রভাব মিলেই এ অনুভূতি তৈরি হয়। বছরের দুই মাসই পাকা আম পাওয়া যায়। তাই স্বাস্থ্যের তোয়াক্কা না করেই আম খান সবাই। কিন্তু বেশি আম খেলে যে বড় বিপদ, সেদিকে ভ্রুক্ষেপ নেই অনেকেরই। বৈশাখের শুরু থেকেই বাজারে পাকা আম পাওয়া যায়। এর মধ্যেই বিভিন্ন জাতের আম বাজারে এসেছে। আর কয়েক দিন পরই…

Read More

ধর্ম ডেক্স মানুষ তার জীবনে সফল, প্রশান্তি ও বরকতময় করতে চায়। কিন্তু অনেক সময় আমরা বড় বড় পরিকল্পনার পেছনে ছুটতে গিয়ে ছোট অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমলকে অবহেলা করি, ভুলে যাই। অথচ এই ছোট ছোট আমলগুলোই বদলে দিতে পারে আমাদের জীবন। আর ইসলামের শিক্ষা হলো— নিয়মিত কিছু সহজ নেক আমল একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে, তার অন্তরে প্রশান্তি আনতে পারে এবং আল্লাহর রহমত ও বরকতের দরজা খুলে দিতে পারে। বরকতময় জীবন কেবল সম্পদের প্রাচুর্যের নাম নয়; বরং সময়, কর্ম, পরিবার, ইবাদত ও জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কল্যাণ ও অনুগ্রহ লাভের নাম। আসুন, এমন পাঁচটি সহজ অভ্যাস সম্পর্কে জানি, যা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী প্রতারক চক্র থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১ জুন) এনবিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্দেশনা অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগপ্রক্রিয়া চলছে। দেশের বিভিন্ন স্থানে কতিপয় প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অভিনব কৌশলে প্রতারণা-বাণিজ্য করার অপচেষ্টা করছে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড অবহিত হয়েছে। যারা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাদের অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে মর্মে মিথ্যাচারের মাধ্যমে প্রতারিত করা এ চক্রের মূল উদ্দেশ্য। যেসব প্রার্থী নিজ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা পদত্যাগপত্র জমা দেন তিনি। চিঠিতে দীপেন দেওয়ান উল্লেখ করেন, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। ফলে মন্ত্রণালয়ের নিয়মিত ও গুরুত্বপূর্ণ কাজ পরিচালনায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনিক কার্যক্রমের গতি বজায় রাখার স্বার্থে তার বর্তমান পদে বহাল থাকা সমীচীন হবে না বলে তিনি মনে করছেন। এ কারণে তিনি মন্ত্রীর পদ থেকে অব্যাহতি গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক পবিত্র হজ মৌসুম শেষ হতেই পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের ভিসা ইস্যু করার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, রোববার থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ওমরাহ পালনকারীরা এখন থেকে সৌদি সরকারের অফিশিয়াল ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে পবিত্র মক্কায় প্রবেশের অনুমতি এবং ওমরাহ পারমিট সহজেই সংগ্রহ করতে পারবেন। সৌদি সরকারের একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’-এর মাধ্যমে ওমরাহ সংক্রান্ত সব ধরনের অনুমতি, হোটেল বুকিং এবং অন্যান্য প্রয়োজনীয়…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিএনপি নেতা রাশেদ খান দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের সময় উন্নয়ন বরাদ্দের নামে দেওয়া অর্থ ব্যবহার করে জামায়াত ও এনসিপি নির্বাচনে সুবিধা নিয়েছে এবং এভাবেই তারা ৭৭টি আসন পেয়েছে। সোমবার (১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এ দাবি করেন। রাশেদ খান প্রশ্ন তুলে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জেলা পরিষদের তহবিল থেকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার উন্নয়নের জন্য কেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা পেয়েছিলেন। তিনি জানতে চান, সে সময় হাসনাত আব্দুল্লাহ সরকারের কোনো উপদেষ্টা বা দায়িত্বশীল পদে ছিলেন কিনা। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে থাকাকালে দেশের সব উপজেলায় সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ঈদুল আজহার পরপরই দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য আসছে বাড়তি খরচের চাপ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিগগিরই বিদ্যুতের নতুন খুচরা মূল্য ঘোষণা করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, গড়ে ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এবং নতুন এই ট্যারিফ জুন মাস থেকেই কার্যকর হবে। তবে স্বস্তির খবর হলো, নিম্ন আয়ের গ্রাহকদের জন্য নির্ধারিত ‘লাইফ লাইন’ ক্যাটাগরিতে আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আগের মতোই শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীরা বর্তমান সুবিধা বহাল রাখবেন। বিইআরসির এক কর্মকর্তা জানান, ঈদের ছুটির আগেই মূল্য সমন্বয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। জুন মাস থেকেই নতুন…

Read More