- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: admin
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : তীব্র গরমে নড়াইলের লোহাগড়া উপজেলায় বেড়েছে কাঁচা তালের শাঁসের চাহিদা। গ্রাম ও শহরের বিভিন্ন হাট-বাজার, অলিগলি ও সড়কের মোড়ে মোড়ে এখন দেখা মিলছে তালের শাঁস বিক্রেতাদের। গরম থেকে স্বস্তি পেতে এবং পুষ্টিগুণের কারণে অনেকেই আগ্রহ নিয়ে কিনছেন এই মৌসুমি ফলের শাঁস। মঙ্গলবার (২ জুন) উপজেলা ও পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিক্রেতারা ধারালো দা দিয়ে কাঁচা তাল কেটে ভেতরের স্বচ্ছ ও নরম শাঁস বের করে বিক্রি করছেন। বিশেষ করে লোহাগড়া বাজার, লক্ষ্মীপাশা চৌরাস্তা, পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক এবং সওদাগরপাড়া মোড়ে তালের শাঁস বিক্রির ধুম পড়েছে। তালের শাঁস কিনতে আসা স্কুলশিক্ষার্থী জুবায়ের…
ঝালকাঠি প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান। গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার আব্দুল মন্নানের ছেলে। তিনি ২০২১ সালের ৩০ অক্টোবর ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব লাভ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা ও…
খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কবিতা ও আবৃত্তি বিষয়ক সংগঠন ‘অমিত্রাক্ষর’-এর ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থী ইমন কুমার সাহা বিষ্ণুপদ (বিষ্ণু সাহা) প্রধান সমন্বয়ক এবং ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সৈয়দ ওয়ালিদ হাসান সমন্বয়ক সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। ‘কবিতা মানুষের জন্য’ স্লোগানকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের সুস্থ ধারা ও সৃজনশীল সাহিত্য চর্চাকে বেগবান করতে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-প্রধান সমন্বয়ক প্রিয়তী দাস ও নুসরাত জাহান বর্ষা; সহ-সমন্বয়ক সচিব অনিন্দিতা বিশ্বাস; অর্থ সমন্বয়ক অয়ন নন্দী ও সহ-অর্থ সমন্বয়ক জান্নাতুল নাঈম; প্রচার সমন্বয়ক জোহরা বনানী ও সহ-প্রচার সমন্বয়ক অন্বেষা সেন; প্রকাশনা…
মাইনুল ইসলাম জনি, নীলফামারী: ইসলামী ব্যাংকে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবীতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে। মঙ্গলবার(২জুন) সকাল ১১টা থেকে দুপুর ১২ঘটিকা পর্যন্ত জেলা শহরের ডোমার সড়কে অবস্থিত ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহবায়ক মোস্তাকিমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব আরিফ আল মামুন। বক্তব্য দেন সচেতন গ্রাহক ফোরামের সদস্য মইনুল ইসলাম ও এনামুল হক প্রমুখ। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা উল্লেখ বলেন সদ্য নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যান খুলশিদ আলম ফ্যাসিবাদের দোসর ছিলেন। আওয়ামী আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। এসআলম গ্রুপ এই ব্যাংকে লুটপাট করেছেন। …
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। সরকারের পক্ষে লেখার কোন প্রয়োজন নেই। কিন্তু বস্তুনিষ্ঠভাবে স্বচ্ছতার সাথে সংবাদ তুলে ধরলে কাজের উৎসাহ বেড়ে যায়। আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বৃদ্ধি পেলে আমরা যারা বিভিন্ন দায়িত্বে আছি তারা সংশোধন হতে পারি। কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করতে পারি। তিনি রোববার বিকেলে টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী আরও বলেন, সরকার প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের দিকে গুরুত্ব দিচ্ছে। জনগুরুত্বের কথা বিবেচনা করে বিমানবন্দর, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল ১১টা থেকে টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৫৩ জন। এর মধ্যে প্যানেল ‘এ’ গ্রুপের ভোটার ২০২ জন এবং প্যানেল ‘বি’ গ্রুপের ভোটার ২৫১ জন। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান স্বপন ভোটগ্রহণের আগে সকল প্রার্থীকে সকাল ৯টার মধ্যে সশরীরে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন। তার তত্ত্বাবধানে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে প্রার্থী,…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয় নিয়ে শুরু হলো ‘একজন এক গাছ’ আন্দোলন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবদের জন্য ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং তরুণ সমাজকর্মী মুঈদ হাসান তড়িৎ-এর নেতৃত্বে দেশব্যাপী এই ব্যতিক্রমী পরিবেশবাদী কর্মসূচির সূচনা করা হয়েছে। এই আন্দোলনের স্লোগান সবুজ হোক আগামীর পৃথিবী। আজ টাঙ্গাইলে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে যুব প্রতিনিধি, পরিবেশবিদ ও সামাজিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।‘একজন এক গাছ’ আন্দোলনের মূল ভাবনাই হলো দেশের প্রতিটি নাগরিক, বিশেষ করে তরুণ প্রজন্ম যেন অন্তত একটি করে গাছ লাগান এবং সেটির সম্পূর্ণ পরিচর্যা করেন। কেবল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রিক্রুটিং এজেন্সিগুলো হলো— আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮) এবং জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো জঘণ্য অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ…
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক কলেজছাত্রী নিখোঁজ হওয়ার দীর্ঘ ২৬ দিন পর তাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ওই কলেজের শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৩১ মে) তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে তরুণীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ ও নিখোঁজ ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা গ্রামের বাসিন্দা বেলি রানী ভৌমিকের মেয়ে পলি কুমারী ভৌমিক (১৭) গত ৫ মে সন্ধ্যার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন ৬ মে রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)…
বিস্তারিত কমেন্টে আইটি ডেস্ক আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার যেমন গ্রাহকদের জীবনকে সহজ করেছে, তেমনি নতুন নতুন প্রতারণার কৌশলও তৈরি করেছে। সম্প্রতি কিছু অননুমোদিত প্রতিষ্ঠান ডেবিট ও ক্রেডিট কার্ডকে আকর্ষণীয় ‘মেটাল কার্ডে’ রূপান্তরের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের টার্গেট করছে। দেখতে আধুনিক ও প্রিমিয়াম মনে হলেও এই অফারের আড়ালে লুকিয়ে থাকতে পারে গুরুতর আর্থিক ঝুঁকি এবং ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা। মেটাল কার্ডের অফার: আকর্ষণের আড়ালে বিপদ বর্তমান সময়ে কিছু তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) প্রতিষ্ঠান গ্রাহকদের ব্যবহৃত প্লাস্টিক ডেবিট ও ক্রেডিট কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের সেবা দেওয়ার প্রচারণা চালাচ্ছে। অফারটি অনেকের কাছেই আকর্ষণীয় মনে হলেও, এর আড়ালে রয়েছে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি। কারণ এ…