- বন্যার কারণে ব্যাংককে সরকারি কর্মীদের দুই দিনের ছুটি ঘোষণা
- দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়লেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট থমাস ক্রিস্টেনসেন
- মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ
- আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে: মাহদী আমিন
- স্কুল ফিডিং চালুর পর লালমনিরহাটে বাড়ছে প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- টাঙ্গাইলে অগ্রণী ব্যাংক মেডিকেল কলেজ শাখার ৭ম বর্ষপূর্তিতে ঋণ বিতরণ,দোয়া মাহফিল ও মতবিনিময় সভা
- বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ
- শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, তবে সেটা ২০৪০ সালে: নজরুল ইসলাম আজাদ
- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক দুপুরের মধ্যে দেশের পাঁচ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (৩ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত…
আন্তর্জাতিক ডেস্ক ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুর দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিকবিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাবে আগামী দুই সপ্তাহের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ইরানের মেট্রোপলিটনগুলোর ৫২তম সামাজিক ও সাংস্কৃতিক কমিশনের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তাভাকোলিজাদেহ। তিনি জানান, দাফনসংক্রান্ত কার্যক্রমের দায়িত্ব তার ওপর ন্যস্ত করা হয়েছে। এ উপলক্ষে তিন দিনব্যাপী ‘পিপলস প্যারেড’ বা শোক মিছিল আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদায় অনুষ্ঠান শেষে জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন, মানবাধিকার এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে ছয় দফা কর্মপরিকল্পনা তুলে ধরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া বক্তব্যে তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সদস্য দেশগুলোর আস্থা ও সমর্থনের কারণেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন এবং তিনি তা বিনয় ও দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করছেন। এসময় তাকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে নির্বাচনি প্রচারণায় সহযোগিতাকারী দেশের জনগণ, তার টিম এবং আন্তর্জাতিক অঙ্গনের শুভানুধ্যায়ীদের প্রতিও…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২ জুন) রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি জানান, বুধবার (৩ জুন) বাদ আসর বেরাইদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। সদ্য প্রয়াত রহমাতুল্লাহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ ছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়।
মাগুরা সংবাদদাতা // ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে গ্রেফতার ও তার সম্পত্তি ক্রোকের দাবিসহ বিভিন্ন দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মাগুরা শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরার উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খায়রুল ইসলাম, গ্রাহক ও আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ মাসুদুল আলম, ও মোঃ হুজায়ফা । বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন বদলিজনিত কারণে গত ২১ এপ্রিল কর্মস্থল ত্যাগ করলেও দীর্ঘ দেড় মাস পার হয়ে গেলেও তিনি নবনিযুক্ত কর্মকর্তা ডা. এ. এম. আশরাফুল আলমের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করেননি বলে অভিযোগ উঠেছে। এর ফলে হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে এবং দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাসপাতাল সূত্রে জানা যায়, সম্প্রতি ডা. আমানুল্লাহ আল মামুনের বদলির আদেশ জারি হলে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. এ. এম. আশরাফুল আলম যোগদান করেন। তবে এখনো দায়িত্ব…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মামি ও ভাগনীকে সংঘবদ্ধ ধর্ষণের একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। (রবিবার রাতে) দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে একটি গানের অনুষ্ঠান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে। পুলিশ স্থানীয়রা জানায়, ভুক্তভোগী নারী ও তার ভাগনী স্থানীয় একটি গানের অনুষ্ঠান শেষে বাড়িতে ফির ছিলো । বাড়িতে কাউকে না পেয়ে তারা যখন স্বজনদের খুঁজতে বের হন, তখন কয়েকজন যুবক কৌশলে তাদের দুজনকে আলাদা করে নিয়ে যায়। ধর্ষণের শিকার হলো যে ভাবে যুবকেরা ভুক্তভোগী নারীকে নদীর পাড়ে এবং তার ভাগনীকে একটি বাড়িতে নিয়ে পৃথকভাবে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরদিন সোমবার তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : তীব্র গরমে নড়াইলের লোহাগড়া উপজেলায় বেড়েছে কাঁচা তালের শাঁসের চাহিদা। গ্রাম ও শহরের বিভিন্ন হাট-বাজার, অলিগলি ও সড়কের মোড়ে মোড়ে এখন দেখা মিলছে তালের শাঁস বিক্রেতাদের। গরম থেকে স্বস্তি পেতে এবং পুষ্টিগুণের কারণে অনেকেই আগ্রহ নিয়ে কিনছেন এই মৌসুমি ফলের শাঁস। মঙ্গলবার (২ জুন) উপজেলা ও পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিক্রেতারা ধারালো দা দিয়ে কাঁচা তাল কেটে ভেতরের স্বচ্ছ ও নরম শাঁস বের করে বিক্রি করছেন। বিশেষ করে লোহাগড়া বাজার, লক্ষ্মীপাশা চৌরাস্তা, পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক এবং সওদাগরপাড়া মোড়ে তালের শাঁস বিক্রির ধুম পড়েছে। তালের শাঁস কিনতে আসা স্কুলশিক্ষার্থী জুবায়ের…
ঝালকাঠি প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান। গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার আব্দুল মন্নানের ছেলে। তিনি ২০২১ সালের ৩০ অক্টোবর ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব লাভ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা ও…