- বন্যার কারণে ব্যাংককে সরকারি কর্মীদের দুই দিনের ছুটি ঘোষণা
- দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়লেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট থমাস ক্রিস্টেনসেন
- মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ
- আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে: মাহদী আমিন
- স্কুল ফিডিং চালুর পর লালমনিরহাটে বাড়ছে প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- টাঙ্গাইলে অগ্রণী ব্যাংক মেডিকেল কলেজ শাখার ৭ম বর্ষপূর্তিতে ঋণ বিতরণ,দোয়া মাহফিল ও মতবিনিময় সভা
- বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ
- শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, তবে সেটা ২০৪০ সালে: নজরুল ইসলাম আজাদ
- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক রাশেদুল আলম রাশেদ এর বাবা খন্দকার আহমেদুল আমিন ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯৫) বছর। প্রয়াত খন্দকার আহমেদুল আমিনের ছেলে টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক রাশেদুল আলম রাশেদ জানান, বাবা বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন যাবত বিভিন্ন অসুস্থতা নিয়ে শারিরীক জটিলতায় ভুগছিলেন।আজ শনিবার ভোর রাত ৭:১৫ মিনিটে আশেকপুর নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। উল্লেখ্য মৃত্যুসময় তিনি ৪ ছেলে এবং ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন। পরে বাদ যোহর আশেকপুর জুবাইদা হাইস্কুল মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযায় টাঙ্গাইল সদর আসনের সাংসদ, মৎস ও…
খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কু’আ) উদ্যোগে ‘প্রম্পট ইঞ্জিনিয়ারিং ফর জেনারেটিভ এআই’ শীর্ষক দুই দিনব্যাপী এক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ও ৬ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে আয়োজিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইরা অংশ নেন। কু’আ-র কার্যনির্বাহী সদস্য মাহামুদুল হাসান মিল্লাতের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে কানাডার কার্লটন ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মোহাম্মদ বাছির (কৌশিক)। দুই দিনব্যাপী এই আয়োজনে বাস্তব উদাহরণের মাধ্যমে বিভিন্ন এআই টুল ব্যবহারের কৌশল এবং কার্যকর প্রম্পট তৈরির বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার, প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কৌশল এবং…
ছবি সংগ্রহীত তজিবুর রহমান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক সমস্যা হলো বেকারত্ব। জনসংখ্যার একটি বড় অংশ কর্মক্ষম হলেও তাদের সবার জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হয়নি। বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। উচ্চশিক্ষা অর্জনের পরও অনেক তরুণ দীর্ঘ সময় ধরে উপযুক্ত চাকরির অপেক্ষায় থাকছেন। ফলে ব্যক্তিগত জীবন, পারিবারিক স্থিতি এবং জাতীয় অর্থনীতি—সব ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়ছে। বর্তমান সময়ে বেকারত্ব শুধু চাকরির অভাবের বিষয় নয়; এটি দক্ষতা ও কর্মবাজারের চাহিদার মধ্যে অসামঞ্জস্যেরও প্রতিফলন। প্রতি বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও তাদের অনেকের দক্ষতা…
নাহিদা হাসান দীপা,রংপুর বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত। অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির বিস্তার, শিক্ষার হার বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশ নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। তবে এই অগ্রগতির পাশাপাশি একটি নীরব সংকটও ক্রমশ গভীর হচ্ছে, যা দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সেই সংকট হলো মেধাপাচার বা ব্রেইন ড্রেইন। উচ্চশিক্ষিত, দক্ষ এবং প্রতিভাবান জনগোষ্ঠীর একটি বড় অংশ উন্নত শিক্ষা, কর্মসংস্থান এবং জীবনমানের আশায় বিদেশে চলে যাচ্ছে। তাদের অনেকেই পরবর্তীতে দেশে ফিরে না এসে বিদেশেই স্থায়ীভাবে বসবাস ও কর্মজীবন গড়ে তুলছেন। ফলে দেশের মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে একটি বড় শূন্যতা তৈরি হচ্ছে। মেধাপাচার বলতে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় মুক্তা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার সল্লা গ্রামের সুজন হোসেনের স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সল্লা এলাকার রেললাইনের পাশে অবস্থানকালে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মুক্তা আক্তার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহ ও পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর ওই প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করেছেন এক যুবক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের বাসিন্দা হাসান মিয়া প্রায় ১৫ বছর আগে জহুরা আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে তারা স্বাভাবিকভাবেই সংসার করে আসছিলেন। অভিযোগ রয়েছে, হাসান মিয়ার বাড়ির পাশের একটি এনজিওতে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন সাতক্ষীরা জেলার রাজু মিয়া। কাজের সূত্রে হাসানের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে যুবদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটির মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মধুপুর উপজেলা ও পৌর যুবদল। সোমবার (৮ জুন) বিকেলে মধুপুর উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলী শেখের আহবানে, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের অংশ গ্রহণে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল শেষে মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়। উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলী শেখের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন ফকির,পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগর,সদস্য সচিব শামীম,সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফ হোসেন,যুবনেতা…
মাইনুল ইসলাম জনি, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ের মূল্যবান ভূ-সম্পত্তি দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি, জলাশয় ও স্টেশনসংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দুই দিনের বিশেষ অভিযান পরিচালনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযানের প্রথম দিনেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। সোমবার (৮ জুন) সকাল থেকে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার পর্যন্ত চলবে। রেলওয়ের পাকশী বিভাগ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানের প্রথম দিনে সৈয়দপুর শহরের গোলাহাট (হোলাহাট) এলাকায় রেলওয়ের মালিকানাধীন একটি বৃহৎ জলাশয় দখল করে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলদাতাদের একজন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা মূল ম্যাচে (নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট) পেনাল্টি থেকে করেছেন ৪ গোল, যা বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। এই রেকর্ডে মেসি ছুঁয়েছেন পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইংল্যান্ডের হ্যারি কেইনকে। বিশ্বকাপের মূল খেলায় পেনাল্টি থেকে চার গোলের বেশি করতে পারেননি কোনো ফুটবলার। মজার ব্যাপার হলো, মেসির চারটি পেনাল্টি গোলই এসেছে ২০২২ কাতার বিশ্বকাপে। টুর্নামেন্টে তিনি পেনাল্টি থেকে গোল করেন সৌদি আরব, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে মূল ম্যাচে মেসি মোট ছয়টি পেনাল্টি নিয়েছেন। পেনাল্টি থেকে গোলের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব ও কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর অপতথ্য রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, সংশোধিত আইনে মেটাসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করার বিধান রাখা হবে। সোমবার (৮ জুন) জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১-এ জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এসময় অধিবেশনে নোটিশটি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয়ে পরিচালিত অসংখ্য আইডি ও পেজ,…