Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১১ জুন সংসদে বাজেট ঘোষণা করা হবে। আমরা অত্যন্ত আশাবাদী, আগামী বাজেটের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সোমবার (৮ জুন) রাতে রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশকে আমরা একটি রেইনবো স্টেট হিসেবে গড়ে তুলতে চাই। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু একটি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা ধর্মের…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় বাক-প্রতিবন্ধী ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সেলিম শেখ (২৭) নামে এক ইজিবাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন। শনিবার (৬ জুন) বিকেলে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার একটি গ্রামে নানা বাড়িতে বসবাসরত বাক-প্রতিবন্ধী ওই কিশোরীকে শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে বাড়ির পাশের রাস্তা থেকে ইজিবাইকে তুলে নিয়ে যায় অভিযুক্ত সেলিম শেখ। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। সন্ধ্যার দিকে…

Read More

রাজশাহী প্রতিনিধি পুঠিয়ায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে । রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক নারীকে (৪৬) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুঠিয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। এরপর পুলিশ মো. মুরাদ (৩২) নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার ধোপাপাড়া কারিগরপাড়া গ্রামের বাসিন্দা । মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন পুঠিয়ার জিউপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ফিরোজ (৩৫), জিউপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুল ইসলাম (৪০), একই এলাকার বিএনপিকর্মী মো. বুলবুল (২৮) এবং যুবদল কর্মী মো. সুমন (৩২)। মামলায়…

Read More

: নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রবর্তিত ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদানসহ আগামী ৩০ ও ৩১ আক্টোবর দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে । শিল্প-সাহিত্য বিষয়ক স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ ৫ম বারের মতো এর আয়োজন করতে যাচ্ছে। শনিবার দুপুরে শহরের মুক্তির মোড়ে মৃত্তিকা এ্যাডফার্ম অফিস কক্ষে সংগঠনের উপদেষ্টা, সাধারণ সদস্য ও কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় এই তারিখ নির্ধারণ করা হয়। অনুষ্ঠিতব্য লেখক সম্মেলনে নওগাঁ জেলার ১১ উপজেলাসহ সারাদেশ থেকে দুই শতাধিক কবি-সাহিত্যিক অংশ গ্রহণ করবেন। সম্মেলনে জুড়িবোর্ড নির্বাচিত একজন কবি, একজন কথা সাহিত্যিক ও একজন ছোটকাগজ সম্পাদকসহ মোট তিনজনকে ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান করা হবে। পুরস্কার হিসেবে প্রত্যেকের…

Read More

ছবি সংগ্রহীত  লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় বন্ধক রাখা মোটরসাইকেল ফেরত নেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূর বাড়িতে অনধিকার প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি আইফোন চুরির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মামলার অভিযুক্তরা হলেন লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড় গ্রামের বি.এম. শফিকুল ইসলাম (২৯) ও তার আত্মীয় বি.এম. রফিকুল ইসলাম। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ মার্চ ২০২৬ তারিখে শফিকুল ইসলাম তার মোটরসাইকেলটি ভুক্তভোগী মোছা. ছালমা বেগমের (৩৮) কাছে বন্ধক রাখেন। পরবর্তীতে টাকা ফেরত ও মোটরসাইকেল হস্তান্তরকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগে উল্লেখ করা…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুর পৌরসভা এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী গোষ্ঠীর ছত্রচ্ছায়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা পরিচালিত হয়ে আসছে। এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং যুব সমাজ মাদকের ভয়াল গ্রাসে বিপর্যস্ত হচ্ছে। তিনি ৮ জুন রাতে জুল নিজ কার্যালয়ে বসে অভিযোগ করেন, পৌরসভার বিভিন্ন অলিগলিতে প্রকাশ্যে মাদকের কেনাবেচা চলছে। আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করতে গেলে অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়। এর…

Read More

 নওগাঁ প্রতিনিধি   : নওগাঁর বদলগাছী উপজেলার কোলা হাটে কৃষি পুণ্যের উপর প্রতি মনে ২ থেকে ৩ কেজি বেশি নিওয়ার অভিযোগ উঠেছে হাটের পাইকারি ক্রেতাদের বিরুদ্ধে।  গত ২৭ ই এপ্রিল কৃষি বিপণন অধিদপ্তর বাজার সংযোগ শাখা ১ থেকে নাসির উদ দৌলা, মহাপরিচালক অতিরিক্ত দায়িত্বে। ১টি প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে দেশের বিভিন্ন হাট বাজারে পিয়াজ ও আমসহ অন্যান্য কৃষি পণ্য ক্রয় বিক্রয়ের সময় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী পুণ্যের ওজনের ক্ষেত্রে তারা প্রচলিত ধলতা বা শুকনা গ্রহণের অজুহাতে কৃষকদের বাধ্য করে পতি ৪০ কেজিতে ২ থেকে ৬ কেজি পর্যন্ত অতিরক্ত পূর্ণ গ্রহণের অভিযোগ রয়েছে। যা অনৈতিক এবং ওজন…

Read More

নেত্রকোনা প্রতিনিধি  ‘যেতে নাহি দিব হায় , তবু যেতে দিতে হয়, তবু চলে যায়…’ তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ-বিদায়। কিন্তু শব্দটির আপাদমস্তক বিষাদে ভরা। শব্দটি কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ণতায় ভরে ওঠে। সোনালী ব্যাংক পিএলসি, বারহাট্টা শাখার নিজস্ব কার্যালয়ে (০৪ জুন) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় প্রিন্সিপাল অফিসার (ব্যবস্থাপক) দেবাশীষ কুমার দাশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বদলিজনিত কারণে বারহাট্টা শাখা থেকে বিদায় নিয়েছেন সিনিয়ার প্রিন্সিপাল অফিসার দেবাশীষ কুমার দাশ। তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনকে স্মরণ করতে এবং কৃতিত্বর প্রতি সম্মান জানিয়ে একটি আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রিন্সিপাল অফিসার উম্মে কুলসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত শাখার গ্রাহক বৃন্দ। বক্তারা…

Read More

রাজশাহী   প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় স্থানীয় আওয়ামী লীগের দুইজন নেতার বিরুদ্ধে শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানের লীজ নেয়া একটি মৎস্য চাষ প্রকল্পে বিষ ঢেলে দিয়ে প্রায় অর্ধকোটি টাকার চাষকরা মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আলী ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহের সহ অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে শুক্রবার বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জানা গেছে, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান শুভডাঙ্গা ইউনিয়নের শুভডাঙ্গা থেকে রাঘোপাড়া গ্রাম পর্যন্ত দাঁড়ার দুই পাশে ৭০ বিঘা জমি ৫ বছরের জন্য লীজ নিয়ে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে…

Read More

মোঃ ফিরোজ হাসান, খুবি প্রতিনিধি গল্প কেবলই বিনোদনের অনুষঙ্গ নয়, বরং তার চেয়েও বেশি কিছু—এই বিশ্বাস বুকে লালন করেন জুবায়ের। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন থেকে সদ্য গ্রাজুয়েশন সম্পন্ন করা এই তরুণ গল্পের ভেতরেই খোঁজেন জীবনের পরম বাস্তবতা। প্রকৃতিকে সঙ্গী করে চারপাশের চেনা ছবি আর জীবনের বাস্তব রূপ ফুটিয়ে তোলাই তার অন্যতম কাজ। ক্যাম্পাস জীবনের চঞ্চল অনুভূতি, ভ্রমণের অভিজ্ঞতা আর যাপিত জীবনের ছোট ছোট গল্প সহজ-সরল ভাষায় তিনি মানুষের কাছে উপস্থাপন করছেন তার ফেসবুক পেজ ‘যা ইচ্ছে তাই’-এর মাধ্যমে। জুবায়েরের এই পথচলার শুরুটা হয়েছিল ডায়েরি লেখার প্রবল ইচ্ছা থেকে। ব্যক্তিগত অনুভূতি আর জীবনের সোনালী মুহূর্তগুলোকে শব্দের ফ্রেমে বন্দি করার…

Read More